মূল লেখায় যান

মহীরূহ

এস.জেড বাবুএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

যতদুর মনে পড়ে, মামা আমাকে কাঁধে করে পুকুরে নিয়ে যেতেন। বরাবরই জলের এক সিঁড়ি উপরে গামছা কোলে খালি গায়ে গোমড়া মুখে বসে থাকতাম। মামা প্রায় পাঁচ একর পুকুরের অর্ধেকাংশ সাঁতরে যেতেন নিলু ঠাকুরের ঘাটে। কোনদিন চন্দ্রকুলি, কোনদিন আপেল মিষ্টি, কোনদিন দুটি লবঙ্গ ছোট একটা পলিথিনে পেঁচিয়ে এক হাত উঁচু করে সাঁতরে ফিরে আসতেন। আমি সানন্দে… [বিস্তারিত]

চির বসন্তের বাগানে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

স্বপ্নের কল্পনা নাকি কল্পনার স্বপ্ন, জীবনের মানে কী? জীবনকে দেখে/বুঝে নেয়ার জন্য কতটুকু মাপজোক নেয়ে যায়/দরকার!হতে পারে স্বপ্নের স্বপ্ন-বিশ্রামটুকু দেখে নেয়া, কোথাও টাল খেয়ে গেল কী না!গল-গল করে উগড়ে দেয়া ধুয়ো-চিমনিটার দৈর্ঘ্য-প্রস্থ-জ্যা ঠিক-ঠাক আছে, কী নেই! অন্য ভাবে বললে, জীবন তো একটাই, হাঁস-ফাঁস কান্না-হাসি ফেঁসে-যাওয়া ফাঁদে-পড়া, দেয়াল-চাপে বেঁচে যাওয়া, তাই বলে এক হাত দেখে নেয়া!… [বিস্তারিত]

হ্যালো মোদি

নিতাই বাবুএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

হ্যালো মোদি! মুসলিম নিধন করতে কে দিয়েছে বুদ্ধি? আপনার কি নেই কোনও বুদ্ধি-সুদ্ধি? বুদ্ধি যদি না-ই থাকে মহাশয় মোদী, ক্ষমতা ছেড়ে বলুন, "আমি চা-ওয়ালা মোদী!" জিজ্ঞেস করতাম আপনাকে পেতাম যদি! হ্যালো মোদি! যেখানে যুগযুগ ধরে হিন্দু-মুসলমান মিলে, হাতে হাত রেখে মিলেমিশে একসাথে চলে। সেখানে কেন বিষের আগুন দিয়েছেন ঢেলে? আনন্দ উল্লাস করছেন মসজিদ ভেঙে ফেলে!… [বিস্তারিত]

মাইকে আওয়াজ আসছে---" টুইংকেল টুইংকেল " কিংবা " আতা গাছে তোতা পাখি"! আমার বাড়ির তিনদিকে রাস্তা। তাই ঘুরে ফিরে ঐ আওয়াজ কানে আসছে। বলছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস জুড়ে চলে নতুন শ্রেণীতে ভর্তি কার্যক্রম। সচেতন ও পকেটভারি অভিভাবকদের নজর থাকে শহরের নামীদামী স্কুলের দিকে। কিন্তু যুগোপযোগী ও মান সম্মত স্কুল পাওয়া… [বিস্তারিত]

ধারণা

নিতাই বাবুএকান্ত অনুভূতি৩৫টি মন্তব্য

শুনেছি পৃথিবীটা নাকি গোলাকার রাজা করে প্রজাকে তিরস্কার, চারিদিকে অন্ধকার ক্ষুধার্তের হাহাকার অজ্ঞানী অত্যাচারী পায় পুরস্কার! শুনেছি পৃথিবীটা চক্রাকার ঘূর্ণায়মান ক্ষমতাবান অসহায়কে করে অপমান, দুর্নীতিবাজদের সম্পদ পাহাড় সমান লুটেরাদের লুটপাটে দেশ খানখান! ছবি ইন্টারনেট থেকে। [বিস্তারিত]

নিকু

মহানন্দএকান্ত অনুভূতি৯টি মন্তব্য

Neonatal Intensive Care Unit(NICU) এখনকার হাসপাতাল এবং বড় ক্লিনিক গুলোর একটি অপরিহার্য অংশ। বেবী জন্মগ্রহন করার পরপর বিভিন্ন জটিলতার কারনে ওদের এখানে রেখে চিকিত্সা করা হয়।আমাদের বেবীর জন্মের পর কিছু জটিলতা দেখা দেওয়ায় ৭ দিনের মত ওকে এখানে রাখতে হয়েছিল । এই সাত দিনের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমাদের বেবীর জন্মের পরেরদিন হঠাৎ খিঁচুনি… [বিস্তারিত]

কুয়াশা-বর্ণলিপির ভাঁজে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

ঘুটে-ঘুটে অন্ধকার বর্ণলিপির ভাঁজ খুলে উঠে এসেছে বালক-সকাল, ঠাণ্ডা ঠাণ্ডা কুয়াশার প্রীতি-আহবানে; ভেসে যাওয়া গাঢ় ফেনার মত গায়ে গা-ঘেঁসে লঞ্চ যাত্রীরা নেমে যাচ্ছে আবছায়া আলোতে যে যার দূর গন্তব্যে; মাঝি-বিহীন ট্রলার গুলো গলাগলি করে ভিড় করে আছে ঘাটে, অপেক্ষা অজানা গন্তব্যের, ট্রলার-শরীরে প্রতি লোমকূপে জমে আছে ফোঁটা ফোঁটা ঠাণ্ডা জল, অবিরত কুয়াশায়। জোড়া কপোত কপোতী… [বিস্তারিত]

প্রাণেরমেলা

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

পরশ পাথরের সান্নিধ্য পেয়েছে আর সে নিজেকে সৌভাগ্যবান/সৌভাগ্যবতী মনে করে না এমন মানুষ আছে বলে আমি মানি না। আমি মানি না পরশ পাথরের স্পর্শে নিজেকে ধন্য মনে করে না এমন মানুষ থাকতে পারে । সোনেলা পরশ পাথর আমার জন্য। আর আমি সোনেলার সংস্পর্শে এসে নিজেকে সত্যিই ধন্য মনে করছি। অনেক অজানা জেনেছি সোনেলায় এসে। সোনেলা… [বিস্তারিত]

মেলা, ফিরে এসো আবার ফুল-ঋতুতে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

বই মেলা হেঁটে যায়, হেঁটে-হেঁটে যায় যুবক-যুবতি, বৃদ্ধ-বৃদ্ধা, শিশুরা, কিশোর-কিশোরীরা, ঘন-বন্ধুত্বের আনন্দ চিত্তে, ব্যক্তিগত ভাবে, আলাপচারিতায় মুখর হয়ে; মজনুরা-ও; দুজনকে দেখলাম, মনে হচ্ছে এই মাত্র ই খেয়ে টেয়ে এসেছে, সুস্থির ঢেকুর তুলছে-না, বা দাঁত-ফাঁত! নাহ তাও খোঁচাচ্ছে না, শিওর আধ-পেটা!স্বীকার করবে-না, সে আমি নিশ্চিত, শুধুই তিড়িং বিড়িং, নিরেট কিচ্ছু না; স্বচ্ছতায় প্রশ্নাতীত! নেই এখানে কোন… [বিস্তারিত]

মহারাজের সান্নিধ্যে একদিন

অনন্য অর্ণবএকান্ত অনুভূতি৩৮টি মন্তব্য

২২ ফেব্রুয়ারি ২০২০, আগে থেকেই বলা হয়েছিলো দুপুর একটা নাগাদ পুরানা পল্টনের হোটেল মেট্রোপলিটন এর দ্বিতীয় তলায় একটা রেস্টুরেন্টে সোনেলা ব্লগ পরিবারের বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হবে। গত পৌষ মাসে সোনেলা পরিবার পৌষ সংক্রান্তি উৎসব নামে ব্লগারদের নিয়ে একটি সাহিত্য বিষয়ক কম্পিটিশন আয়োজন করে। সেখানে আমার একটা কবিতা দ্বিতীয় স্থান অর্জন করে যার জন্য ব্লগ কতৃপক্ষ… [বিস্তারিত]

এ রেশ কাটবে না সহজে

রেহানা বীথিএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

পৌঁছে যেতে হবে দুপুর একটার মধ্যেই, এই লক্ষ্য সামনে নিয়ে বেরোলাম ঢাকার উত্তরা থেকে। যানজট পেরিয়ে সময়মতো পৌঁছাতে পারবো তো? মনে ভয় ছিল। নাহ্, অপছন্দের শহর ঢাকা সেদিন আমাকে নিরাশ করেনি। নির্ধারিত সময়ে পৌঁছে গেলাম আমাদের মিলনমেলায়। পৌঁছেই পেয়ে গেলাম সুপায়ন বড়ুয়া দাদা এবং মাহবুবুল আলম ভাইকে। আমরা মিয়া-বিবি তাঁদের সাথে কুশল বিনিময় করে বসে… [বিস্তারিত]

মামুলি হস্তক্ষেপ

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৪টি মন্তব্য

শব্দ, যানজট আর ধুলোর এ শহর, ঢাকা; আগন্তুক একজন, বেসামাল দিশেহারা, ক্লান্ত-পরিশ্রান্ত ত্যক্ত-বিরক্ত, শুষে নেয় পরমায়ু; যন্ত্র দানব মহুর্মুহু ছুড়ে দেয় পোড়া গন্ধময় আগুন-হল্কা; অতি নিকট দূরত্বে জম্পেশ-জমাট বইমেলা, বইয়ের মেলা, বেশুমার ভিড়, বস্ত্র বালকদের আর বস্ত্র বালিকাদের, সবাই এগুচ্ছে জোর কদমে; উন্মাতাল সোহাগ শিহরণে; রাশভারী আলোকোজ্জ্বল প্যাভিলিয়নের পার্শ্ব-দেশে কাঁদো কাঁদো চোখমুখে অনুর্বর দোকানি! ধুলো-টানা… [বিস্তারিত]

দোয়া চাই।

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি২৫টি মন্তব্য

আমার অত্যান্ত ভাললাগা ও ভালবাসার বড় ভাইয়ের মত বা সন্মানীয় ব্যাক্তি আমার নিকট। অন লাইন বনধু ও আত্বার সঙ্গে মিল থাকার অনেকের মাঝে তিনিও অন্যতম। নিতাই বাবুর সহধর্মিনী খুব অসুস্থ তাঁর সুস্থতার জন্য সকলের দোয়া চাই। ভাবির জ্বর, ঠান্ডা সহ একাধিক অসুখে আক্রান্ত । সোনেলার সকল ব্লগারদের নিকট অনুরোধ ভাবির সুস্থতা কামনা করে দোয়া করবেন।… [বিস্তারিত]

পিছুটান

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৩৬টি মন্তব্য

চলে যাওয়ার পর, যদি পিছু ফিরে দেখো দেখবে, সময়ের পথে প্রতি পদ-চিহ্ন রাখা ছবিতে, পায়ের ছাঁপ আঁকা আছে জোড়ায়-জুড়ে। যদি পিছু ফিরে দেখো দেখবে,এক ক্ষীণ ধারা! এখানে এক নদী ছিলো, শান্ত নদীতেও আলোড়ন হতো দূর্বার কামনায়, স্বচ্ছ সে নদী আরও স্বচ্ছ হওয়ার প্রবল বাসনায় শুকিয়ে মরেছে ঢেউ শূন্যতা নিয়ে। পিছুটানের অন্ধকারে যদি ফিরে তাকাও, তবে… [বিস্তারিত]

স্কুল জীবনেই লেখালেখির শুরু। বাবার বইপড়ার নেশা থেকেই আমার মধ্যেও সেই নেশাটা জন্মগতভাবে চলে আসে। বিভিন্ন ধরনের ম্যাগাজিন থেকে শুরু করে সেবা প্রকাশনীর সব বই, নিউজিপেপার সবকিছুই বাবা আনতো । আমিও পড়ার জন্য ব্যাকুল থাকতাম। ছোটবেলায় সবার মাঝেই কমবেশী যেটা হয় , আমার মধ্যেও সেটা হতো। যখন যে চরিত্র ভালো লাগতো সেটাই হবার ইচ্ছা হতো।… [বিস্তারিত]