আমি চাই আমার উপস্থিতিতেই, দু'ফোটা অশ্রু গড়িয়ে পড়ুক তোমার কপোল বেয়ে। আমি চাই আমার জন্য মৃদু চিনচিন ব্যথা অনুভূত হোক তোমার বুকের বাম অলিন্দে। আমি চাই আমাকে ভেবে, ক্ষণিকের তরে থমকে যাক তোমার সমস্ত স্পন্দন। আমি চাই আমার নামে, একটা তাজমহল গড়ো তোমার হৃদয় জমিনে। আমি চাই খুব করেই চাই তুমিও আমাকে তেমনই ভালোবাসো যেমনটা বেসেছিলো মজনু লাইলীকে। [ বিস্তারিত ]











