ক্যাটাগরি একান্ত অনুভূতি

শহুরে জীবন

সাদিয়া শারমীন ৫ জানুয়ারি ২০২০, রবিবার, ১২:৪৯:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
কুয়াশায় ঢাকা সূর্যটা বারবার জানান দিয়ে যায় শীত টা বেশ জেঁকে বসেছে শহরের গায়। শহুরে ব্যস্ত জীবনও থমকে আছে শীতের কারণে। তবুও জীবন ছুটে চলে,জীবনের নিয়মে। কুয়াশা ঘেরা প্রকৃতি যেন স্তব্ধ। দূরে কোথাও ধোঁয়ার কুন্ডলী দেখা যায়।হয়তো রক্ত হীম করা ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতেই আদূল গায়ে আগুনের তাপ পোহায় কিছু ছেলে-বুড়োর দল।সঙ্গে পাড়ার নেড়ি কুকুরও [ বিস্তারিত ]

ঈপ্সা

সাবিনা ইয়াসমিন ৫ জানুয়ারি ২০২০, রবিবার, ১২:১৬:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য
ঈশ্বর আরাধনার দিনগুলোতে আমি বন্দনা করেছি তোমারই, আদিম-আদরের মূর্ছনায় বিনিয়োগ করেছি উর্বর কামনা- অগ্নি, ঈশ্বরের ঈপ্সিত দিনেও আমি তোমাকেই ছুঁয়েছি, অথচ আমার কাঙ্ক্ষিত কামনায় ছিলো কেবলই ঈশ্বর / একদিন আমি তোমার হবো একদিন তুমি আমার ঈশ্বর হবে, সেদিন তোমার শিরায় শিরায় গেঁথে দিবো প্রেম-ঈপ্সা; চুম্বনে রাখবো নিষেধাজ্ঞা, কিন্তু তুমি চাইবে চুম্বনের প্রতিদানে আবেগ! একদিন সময় [ বিস্তারিত ]

একলা চলুন

জিসান শা ইকরাম ৪ জানুয়ারি ২০২০, শনিবার, ১১:৫৯:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য
বিভিন্ন ভাবে আমরা একে অন্যের উপর নির্ভরশীল হয়ে পরি। বাসার বাজার করা থেকে শুরু করে মানসিক শান্তি পর্যন্ত আমরা অন্যদের উপর নির্ভর করে থাকি। মনে হবে যেন অন্যদের সহায়তা ব্যতীত জীবন যাপন অসম্ভব। যারা বাংলাদেশের শহরে থাকি, তারা বাসায় কাজের বুয়া ছারা একটি দিনও কল্পনাও করতে পারিনা। অথচ এই আমরাই যখন বিদেশে পরিবার নিয়ে বসবাস [ বিস্তারিত ]

আমি ফুল প্রেমী নই

সুরাইয়া পারভীন ৪ জানুয়ারি ২০২০, শনিবার, ০২:১৮:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য
আমি ফুল প্রেমী নই, আমি শুধু তুই প্রেমী। আমি ফুল ভালোবাসি না, আমি শুধু তোকে ভালোবাসি। আমি ফুলের সৌন্দর্য্যে নয়, তোর সৌন্দর্য্যে বিমোহিত হতে চাই। আমি ফুলের ঘ্রাণে নয়, তোর শরীরের ঘ্রাণে মাতাল হতে চাই। আমি ফুলের স্পর্শে নয়, তোর স্পর্শে শিহরিত হতে চাই আমি ফুল চাই না, আমি শুধু তোকে চাই। আমায় ফুল নয়, [ বিস্তারিত ]

তুমি স্মরণীয় হয়ে থাকবে

সঞ্জয় মালাকার ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৬:৩৫:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য
জীবন হলো একটি জটিল খেলা!ব্যক্তিত্ব অর্জনের মধ্যে তুমি তাকে জয় করতে পার। তুমি জানো জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়,! তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া। তা হঠাৎ করেই আসেনা! ধীরে ধীরে আসে। তুমি এটাকে মেধা বিকাশ দিয়ে ধরে রাখো। তুমি যদি মন থেকে কাজ [ বিস্তারিত ]

ধারে পাওয়া এক চিমটি উষ্ণতা

ছাইরাছ হেলাল ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৫:৪৪:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য
  কী-হতে-পারতো-র বাইরে গিয়ে, কী কী হয়নি/হবেও-না ভাবতে মন্দ লাগছে না, এই শীতের বৃষ্টিতে; আধো-বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের আঁধার-হাতছানিতে, দুপুর-সূর্য আলগোছে সরে সরে যাবার পায়তাঁরা সন্ধ্যা সূর্যতে, তারাদের ইশারা-ভ্রুকুটি রক্তিম চিবুক বাড়িয়ে, রহস্য চাঁদের উদ্ধত-উদ্যত-উন্মুক্ত বুকে, কী কী হয়! কী কী হয়-না! কে জানে! বিলম্ব-যাত্রায় দরজার বাইরে দাঁড়িয়ে এমন কী ই বা হতে পারে/পারতো এ অ-বেলায়! [ বিস্তারিত ]

অমিত আর লাবণ্যের কথোপকথন

আরজু মুক্তা ২ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৯:৪১:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য
অমিত : হ্যালো! লাবণ্য বলছো? লাবণ্য : কণ্ঠস্বর কি ভুলে গেছো? অমিত : না, একদম নয়। লাবণ্য : কতোদিন পর ফোন করলে? অমিত : আট বছর!! লাবণ্য : কেমনে ভুলে ছিলে? অমিত : তোমার উপস্থিতি আমি বুঝতে  পারি। ঐ পুব আকাশে সূর্য যখন আলো ছড়ায়। তখন তুমি বৃষ্টির ছোঁয়া হয়ে আসো। আমায় স্পর্শ করো। আর [ বিস্তারিত ]

মৌনতা

সুরাইয়া পারভীন ২ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০১:৩২:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
তুমি কি ভাবো আমারে? রাখো কি সংগোপনে স্বযত্নে? ভালোবাসো কি হৃদয় দিয়ে? ছুঁয়ে থাকো কি সবার অলক্ষ্যে? এমনি কতশত প্রশ্ন মনে- সজোরে ঝংকার তোলে, আঁকিবুঁকি খেলে হৃদয় ক্যানভাসে, তোমারই নির্বাক নিঃস্তব্ধতার কাছে- চাপা পড়ে যায় আমার কৌতূহল যতো, পাওয়া হয়ে ওঠে না আর কোনো উত্তর, অবশেষে মেনে নিতে হয় তোমার মৌনতা। জানি না সত্যি কিনা [ বিস্তারিত ]
  সময় ছুঁয়ে যাচ্ছে প্রত্যহের মত, সকাল-শিশিরের কোমল মমতায়, হেঁটে যাওয়া উত্তাল ভিড়ের মাঝে লিখে যাচ্ছি আমরা, অক্লান্ত হৃদয়ে পায়ে পায়ে, সুদূর কে কাছে ডেকে, না-অবাক প্রাণে; ঐ আগতের সোনা-দিনে বর্ণালী হৃদয়ের পাপড়ি-প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে দু’হাতে জড়িয়ে ধরে, সব গ্লানি মুছে, নীরব জল-কাঁপনে চোখ রেখে। অ-বিস্মিত হৃদয়-চোখে, শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ [ বিস্তারিত ]
গতকাল ছিলো ইংরেজি বছর ২০১৯ সালের শেষদিন। ক'দিনের অক্লান্ত হাড়ভাঙ্গা খাটুনি, ব্যস্ততা, মনের কোণে জমে থাকা দীর্ঘদিনের লালিত ক্লান্তি আর ক্ষোভকে ঝেড়ে ফেলে অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়েছিলাম গোধূলি-সন্ধ্যার পৌষসৌন্দর্য অবলোকন করতে। জগৎ-সংসার ছেড়ে একটি ধানের শীষের উপর শিশির বিন্দুতে মিষ্টি রোদের মুক্তা ছড়ানো রৌদ্রদীপ্তিকে কাল নিজ চোখে দেখেছি আমি এটাই বা কম কিসে? বিকেল [ বিস্তারিত ]

অযত্নকৃত নববর্ষের শুভেচ্ছা

নিরব সাগর ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৮:৫৭:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
নতুন বছর উদযাপনের নামে মানুষ যে অমানুষিকতার পরিচয় বহন করেছে তারা নিজেও জানেনা। নিজের জীবনের সবচাইতে বড় ক্ষতিটা দেখার পরেও মানুষ যে কিভাবে মজায় মাততে পারেন আমার বুঝে আসেনা । মানুষ কি হিতাহিত জ্ঞান ভুলে বিবেকহীন পশু হয়ে যাচ্ছে যে, তারা নিজের ক্ষতি তাও বুঝতে পারে না। আগে জানতাম পাগল ও তার ভালোটা বোঝে এখন [ বিস্তারিত ]

বছরের সালতামামি

ছাইরাছ হেলাল ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৩:৩২:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য
  বছরের শেষে এসে লিখতে ইচ্ছে হচ্ছে, লিখব ভাবছি আর ভাবছি, কী লিখব জানিনা, লিখব কিনা তাও বুঝছি না। লিখলে কী হবে? না লিখলেই বা কার কী এমন বয়ে যাবে? আসলে লেখালেখি করা একদম ঠিক না। আমিও ঠিক করেছি আসল কিছু লিখব না। কাউকে পড়ার ফ্যাসাদে পড়তে হবে না। শীত-ঘুম জারি আছে, থাকুক তা। তবে [ বিস্তারিত ]

আর আমি

এস.জেড বাবু ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৯:৪৫:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য
আর আমি ! এমনি করে দাড়িয়ে থাকা পথের শেষ প্রান্তে , মুখ থুবড়ে পড়া অনুভুতিহীন ডিম্বাকৃতি পাথরে ; যে বিন্দু থেকে শুরু একরাশি জল । যতদুর চোখ যায় মৃদুমন্দ ঢেউ , নীল আকাশের প্রেমে ধবধবে জল’ কালচে হয়েছে যেখানে ! অতপর কুয়াশা ; হয়তো সে দৃষ্টির সীমাবদ্ধতার দেয়াল পেড়িয়ে তুমি আজও হাসো। কখনো শেষ বেলাটায়, [ বিস্তারিত ]

আমার ছেলেবেলার মজার স্মৃতি

ইঞ্জা ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০৪:২৬:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৫৩ মন্তব্য
আমার ছেলেবেলার কত মজার স্মৃতি না রয়ে গেছে, যা বলে শেষ করা যাবেনা, এমনই কিছু স্মৃতি আজ তুলে ধরছি আপনাদের জন্য। ঘটনাঃ ১   বয়স হয়ত ছয় সাত হবে, আমার ফার্স্ট কাজিনরা জীপগাড়ি (ছাদ ছাড়া) কিনেছে, সেটাই নিয়ে কক্সবাজার যাবে। ছোট বলে আব্বা তো যেতেই দেবেনা, কাজিনরা বলে কয়ে নিয়ে গেলো সাথে। প্রথম দিন কক্সবাজার [ বিস্তারিত ]

ইচ্চে-ফানুস

সাবিনা ইয়াসমিন ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১২:২২:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য
একদিন শব্দেরা আড়াল হবে নির্বাসিত নৈশব্দেরা দখল নিবে খোলা জানালার, হীম বাতায়নে অবহেলিত সময় আরও নিস্তেজ হয়ে বিদায়ের ক্ষণ গুনবে, বিমর্ষ চিত্ত কেঁপে উঠবে অজানা শংকায় ক্ষীণ হতে হতে বিলিন হবে নকশিকাঁথার ফোঁড়, আকুল মনের ব্যাকুল মোনাজাতে আজ ঈশ্বর-উপস্থিতির খুব প্রয়োজন , আড়াল-ঈশ্বর এর অট্টহাসিতে নির্মমতার উচ্ছ্বাস; তবুও হৃদয় মেনে নিতে চায়, একদিন সব ঠিক [ বিস্তারিত ]

আর্কাইভ