মূল লেখায় যান

প্রিয় মানুষের প্রস্থান

নিরব সাগরচিঠি২২টি মন্তব্য

আজ তোমার শহরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো। বেশ কিছুদিন পর বাসা থেকে যখন শহরে ঢুকলাম কেমন যেন লাগছিল। অসংখ্য মানুষ শহরে, হাজারটা যানজট রাস্তায়, অযস্র শব্দ সৃষ্টি করছে শব্দদূষণ। তবু যেন কোথাও কেউ নেই । এই শহরটা এর আগে কখনো এতো শূণ্য লাগেনি । এতো ফাঁকা মনে হয়নি । বিশেষ কিছু জায়গাতে বার বার… [বিস্তারিত]

আমরা বাঙালি! কিন্তু সত্যি কি আমরা বাঙালি? এই প্রশ্ন আজ ভাবিয়ে তুলছে আমাকে। আমাদের মানবিকতা নেই, দেশপ্রেম মুখে মুখে! অপর বাঙালিদের প্রতি আমরা উদাসীন এবং স্বার্থলোভী। আমরা কেমন বাঙালি? একজন বাঙালি হিসেবে পদে পদে অবজ্ঞা আর অন্ধ দেশপ্রেমের বুলি আওড়ানো একজন বাঙালি আমি/ আমরা একথা ভাবতে এইমূহুর্তে লজ্জিতবোধ করছি নিজে নিজেই। করোনাভাইরাস নিয়ে এখন আতঙ্কিত… [বিস্তারিত]

নভেল করোনা ভাইরাসের ভয়ে সারা পৃথিবী এখন থরথর করে কাঁপছে। আক্রান্ত হচ্ছে লাখো মানুষ। মৃত্যুবরণ করছে হাজারে হাজার। যেটা ছিল বৈদেশে, সেটা এখন এসে পড়েছে আমাদের দেশে। এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে পৃথিবীর উন্নত দেশগুলোতে ঘরবন্দী কার্যক্রম শুরু করেছে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ রাস্তাঘাটে চলাফেরা বন্ধ করে ঘরে বসে দিন কাটাচ্ছে। এমনকি বিভিন্ন দেশের… [বিস্তারিত]

-কলা বউ! -হুম, -কি চাই তোমার? আজ কিন্তু চাইতেই পারো ইচ্ছে যা.... -তাই, প্রাণে যা চায় তাই চাইবো? -হুম। -তাহলে,গঙ্গাফড়িং আর!হুম ভ্রমণের ন্যায় কলো কাজল..... -আমায় চাইনে তোমার? এই যেমন ধরো পুরোপুরি একটা আমি....... তুমি চাইলেই আমি এঁকে দিতে পারি কপাল জুরে সেই বহু কাঙ্ক্ষিত চুম্বন! -এর পরিণতি জানা আছে তো? -হা-হা-হা নরক যাত্রার ভয়?… [বিস্তারিত]

আমি মানুষ

শিরিন হকএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

পুরুষ শাসিত সমাজে পরিবারে মেয়েরা চিরকাল অবলা, দুর্বল হিসেবে পরিচিত। মেয়েরা সব সময়েই নিজেকে মেয়ে বলেই আটকে রাখে, নিজের শারীরিক গঠনের জন্য। নাকি ছোটবেলা থেকে একটা নিয়ম নিষেধের মধ্যে বেড়ে ওঠার কারণে! নিজের চারপাশে একটা গণ্ডি টেনে নেয় -- আমি মেয়ে, এই ভেবে। তার নির্ভরতায় কিছু মাপকাঠি বসিয়ে দেয় । আমার জন্য এটা না। আমি… [বিস্তারিত]

পড়েছি, ঈশ্বর নাকি বাস করেন ব্যথিত মানুষের হৃদয়ে। আমার হৃদয়ে তাহলে বড়সড় একজন ঈশ্বর খুব কষ্টে-সৃষ্টে বসবাস করে যাচ্ছেন। ভিড় লোকাল বাসের হাতল ধরে কিলোমিটার এর পর কিলোমিটার দাঁড়িয়ে থেকে আমি এবং আমার ঈশ্বর উভয়েই ক্লান্ত হয়ে পড়েছি।সিলেটে ইদানিং প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে মেঘে কালো। ঈশ্বরের ক্লান্তি দূর করতে ঘন্টা দুয়েক বৃষ্টিতে ভিজি, বৃষ্টিতে… [বিস্তারিত]

একটা গল্প দিয়ে শুরু করি…... লিপি আর আবিদ, স্বামী-স্ত্রী। ভোরবেলায় উঠে আবিদ যায় মর্নিংওয়াকে আর লিপি রান্নাঘরে। সকালের নাস্তা আর দুপুরের রান্নার আয়োজন করতে করতে আবিদ ফিরে আসে মর্নিংওয়াক থেকে। যেদিন বাজার করার প্রয়োজন থাকে সেদিন ফেরার পথে বাজারটাও নিয়ে আসে। লিপি চা বানায়, মিয়া-বিবিতে বসে চা খায়। চা খাওয়া শেষে লিপি আবার ব্যস্ত হয়ে… [বিস্তারিত]

নারী.. দুই অক্ষরের একটা শব্দ।কিন্তু এর অর্থ অনেক বড়।একটা দুইটা অর্থ না। অনেক অনেক অর্থ আছে এর।কিন্তু সবার প্রথমে যে অর্থ আমাদের মনে পরে তা হচ্ছে মা।পৃথিবীর প্রতিটা মেয়ের সম্মান একই কাতারে।কারন তারা কোন না কোন সময় মায়ের সম্মান পেয়ে থাকে। যে ছেলেটি আজ ডাক্তার,ইঞ্জিনিয়ার, বড় বিজ্ঞানী।দেশের হাজার হাজার মানুষ তাকে সম্মান করে।সেই ছেলেটির মাথার… [বিস্তারিত]

জীবনের প্রথম টিউশনির টাকা দিয়ে কি করব আগেই ভেবে রেখেছিলাম। সিলেট বন্দরবাজারে খুব ভালমানের সুপারী পাওয়া যেত ।কমলা,হলুদ রংগের বেশ কিছু সুপারী ৫০০ টাকা দিয়ে কিনলাম আম্মার জন্য। আম্মা খুবই খুশী হয়েছিলেন সুপারী পেয়ে ,আরও তৃপ্তি পেয়েছিলেন ছেলে নিজের টাকায় কিনেছে বলে।আম্মা লাল এবং লালের কাছাকাছি রংয়ের শাড়ী পড়তে পছন্দ করতেন। প্রতি ঈদে আমাদের ভাই-বোনরা… [বিস্তারিত]

দেরি করে ফেলেছি অনেক। তবুও আজ হার মানবো না বলেই বসে গেলাম লিখতে।সোনেলার মিলনমেলা নিয়ে অনেক পোস্ট ইতিমধ্যে পোস্টায়িত হয়ে গেছে। কি রকম দিন যাচ্ছে কেটে! কেমনতরো হাওয়ার তোড়ে; পারতেম যদি ধরতে - সকল কিছু ছাপিয়ে গিয়ে বসেই যেতাম কাগজবুকে লিখতে। এই রকম আরকি! গতবছর গেছে চলে এমনি করেই। নানা কারনে যেতে পারিনি সোনেলার মিলন… [বিস্তারিত]

পৃথিবীতে বহু ধরনের মানুষ আছে।সাধারণত এদেরকে দুইটি ভাগে ভাগ করা হয়।ভাল এবং খারাপ।খারাপ বলতে আমরা তাকেই বুঝি যে অন্যের ক্ষতি করে।তবে অনেক সময় সময়ের পরিবর্তনের টানে খারাপ মানুষগুলোকে আমরা ক্ষমা করে দিতে বাধ্য হই।বা নিজের অজান্তেই ক্ষমা করে দেই। তবে সেই মানুষগুলোকে কখনই ক্ষমা করা উচিত নয়,যারা গীবত গেয়ে বেড়ায়।একজনের সম্পর্কে খারাপ কথা আরেকজনকে বলে।এতে… [বিস্তারিত]

সাইকোলজি

নীরা সাদীয়াএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

পরিচিত মানুষের কাছে আমি যেমন বাচাল অপরিচিত মানুষের কাছে তেমনি চুপচাপ আর বোরিং। এইতো কিছুদিন আগে ২০১৮ সালেও আমি ছাত্রী ছিলাম। উদ্যম, উচ্ছ্বল, প্রাণবন্ত আর ছেলে মানুষ... এসব মিলেই যেন আমি।বান্ধবীদের নিয়ে আড্ডা দেয়া, ঘুরে বেড়ানো,ক্লাস, কলেজ,হুড়োহুড়ি, দূরন্তপনা আর হাহা হাসি ইত্যাদি নিয়েই কেটে যেতো বেলা। এরই মাঝে টুকটাক কিছু চাকরি, টিউশন ইত্যাদি করেছি, ছেড়েছি।… [বিস্তারিত]

বিদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। তোমার কীর্তির কথা ততদিন থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে।দূর্ভাগ্য তোমার, তুমি এমন এক দেশে জন্মেছ যে দেশে মানুষের পাশাপাশি অনেক মীরজাফর ও থাকে। যারা তোমার ব্যর্থতার সময় তোমার নিন্দা করে এক অলীক সুখ পায়। তারা ভুলে যায়, আজ বাংলাদেশকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠা করার নেপথ্য কারিগর তুমি। তারা ভুলে যায়… [বিস্তারিত]

দয়াপরবশ-চাঁদ (ভান)একটু মেলে ধরেছে নিজেকে খুউব অনিচ্ছুক ভাব নিয়ে, সিঁধ কাটা চোর ভিত্রে ঢুকবে কী ঢুকবে না বা কতটা ঢুকলে পৌঁছে যাবে সুখের ঠিকানায়; নিরোধক-জেল উপছে পড়ছে গা থেকে, তবুও দ্বিধা থেকেই যাচ্ছে! সামান্য অমাবস্যার আড়াল চাঁদর নিয়ে নয় মোটেই, মোক্ষম কবিতা প্রক্ষালনে অসম্ভব অদ্ভুত প্রীতিময় কবিতার রসকলা হাঁ করা মুখে এ্যাক্রোবেট ভঙ্গিতে অর্থহীন কলহাস্যে… [বিস্তারিত]

কথায় আছে, "আহার নিদ্রা ভয়, যতো বাড়ায় ততই হয়!" আহার হলো, খাওয়া, ভোজন বা খাদ্য। যা জীবের জীবনধারণে পেটের ক্ষুধা নিবারণের জন্য যা দরকার, তা-ই। একজন ব্যক্তি প্রতিদিন স্বাভাবিক খাবারের চেয়ে যদি প্রতিদিন প্রতি বেলার সাথে এক ছটাক করে বেশি খায়, তাহলে প্রতিদিন তাঁর স্বাভাবিক খাবারের চেয়ে তিন ছটাক খাবার বেশি প্রয়োজন হয়। এভাবে আজ… [বিস্তারিত]