দয়াপরবশ-চাঁদ (ভান)একটু মেলে ধরেছে নিজেকে
খুউব অনিচ্ছুক ভাব নিয়ে,
সিঁধ কাটা চোর ভিত্রে ঢুকবে কী ঢুকবে না
বা কতটা ঢুকলে পৌঁছে যাবে সুখের ঠিকানায়;
নিরোধক-জেল উপছে পড়ছে গা থেকে,
তবুও দ্বিধা থেকেই যাচ্ছে!
সামান্য অমাবস্যার আড়াল চাঁদর
নিয়ে নয় মোটেই, মোক্ষম কবিতা প্রক্ষালনে
অসম্ভব অদ্ভুত প্রীতিময় কবিতার রসকলা
হাঁ করা মুখে এ্যাক্রোবেট ভঙ্গিতে
অর্থহীন কলহাস্যে স্বতঃ প্রণোদিত শব্দ সম্ভারে;
নিষ্পাপ ভ্রমণ-সকালে
আলো-আঁধারি এখন-ও বাঁধা পরস্পরে,
বসন্তের এক বিলাসী সকালে;
ছবিঃ নেট থেকে।
মোট পড়েছেনঃ ৬৯৮জন
আজ পড়েছেনঃ ০জন
সিঁধ কাটা চোর ভিত্রে ঢুকবে কী ঢুকবে না
বা কতটা ঢুকলে পৌঁছে যাবে সুখের ঠিকানায়;
নিরোধক-জেল উপচে পরছে গা থেকে,
তবুও দ্বিধা থেকেই যাচ্ছে! হা হা হা ভালো বলেছেন তো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
আপনিও অনেক ভাল বলেন,
দ্বিধা থাকে!
অনেক ধন্যবাদ।
চাঁদ নিয়ে ভাবনা ভালো লাগলো
ধন্যবাদ দিচ্ছি,
কিন্তু আপনার লেখাও চাই।
মনোমুগ্ধকর লিখনশৈলি । সুকোমল ভাবনা l
ভালো থাকুন।
সামান্য অমাবস্যার আড়াল চাঁদর
নিয়ে নয় মোটেই, মোক্ষম কবিতা প্রক্ষালনে
অসম্ভব অদ্ভুত প্রীতিময় কবিতার রসকলা
হাঁ করা মুখে এ্যাক্রোবেট ভঙ্গিতে
অর্থহীন কলহাস্যে স্বতঃ প্রণোদিত শব্দ সম্ভারে;
যাস্ট অনবদ্য, মন্ত্রমুগ্ধ হলাম ভাইজান।
ভাই, ধন্যবাদ দিলাম এক গুচ্ছ।
আমিও শুভেচ্ছা দিলাম এক গুচ্ছ। 😊
ইস্সিরে! কাটাকাটি করে ফেললেন!
আপনি না ভাই লাগেন!
সামান্য অমাবস্যার আড়াল চাঁদর
নিয়ে নয় মোটেই, মোক্ষম কবিতা প্রক্ষালনে
অসম্ভব অদ্ভুত প্রীতিময় কবিতার রসকলা
হাঁ করা মুখে এ্যাক্রোবেট ভঙ্গিতে
অর্থহীন কলহাস্যে স্বতঃ প্রণোদিত শব্দ সম্ভারে;
নিয়মিত পড়ার জন্য ধন্যবাদ।
হু, আজকের লেখাটা পড়ে শান্তি পাচ্ছি। এবার মনে হচ্ছে, ইয়েস! এটা মহারাজই লিখেছেন।
এটা একটি অভিমত। লেখার কমেন্ট নিয়ে পরে আসছি। কারণ কমেন্টটা টাইপ করতে এক্টু সময় লাগবে। আমি এখনো কপি করা শিখিনি 🙁
শান্তি এবং শান্তি।
অপেক্ষা করতেই আছি।
কপি-পেস্টের বিদ্যাটুকু আপনার না হলেও চলবে।
মন দিয়ে টাইপ করবেন প্লিজ।
নিষ্পাপ ভ্রমণ-সকালে
আলো-আঁধারি এখন-ও বাঁধা পরস্পরে,
বসন্তের এক বিলাসী সকালে;
ভালো লাগলো।
আপনার ও বসন্তের এক বিলাসী সকালটা শুভ হোক।
আপনার জন্য ও শুভকামনা।
ভাল থাকবেন ভাই।
চাঁদ যখন নিজেকে মেলে ধরে তখন কিন্তু সিঁধ কাটা চোরের ভিত্রে ঢুকার উপযুক্ত সময় না। অমাবস্যায় ঠিক মানিয়ে যেতো। বাড়ির পাশে সম্ভবত জঙ্গল টাইপের ছিলো, তাই তো দেখি চোরের গায়ে এ্যডোমাস।
(কবিতা আমি যেমন বুঝিনা, তেমনি আমার মন্তব্য বুঝার ব্যর্থ চেষ্টা কাউকে না করার অনুরোধের ইমো হবে।)
“দয়াপরবশ-চাঁদ (ভান)একটু মেলে ধরেছে নিজেকে
খুউব অনিচ্ছুক ভাব নিয়ে,”
ইহা কিন্তু অমাবস্যা-ই।
আর চোরদের গায়ে তেল-মাখা থাকে, ধরলে যেন ছুটে যেতে পারে!
কবিতা বুঝতে হবে না, কিন্তু মন্তব্য ঠিক বুঝে নেব, সে আপনি ভাববেন না, তাতে আপনি যা-ই লিখেন না কেন!
তাহলে এবার যা-তা মন্তব্য আমি করে যেতেই পারি, বুঝতে যেহেতু কোন সমস্যা নেই 😀
ট্রাই করেই দেখুন না! এখানে এবার থেকে।
চাঁদ তো পুরাই মেলে ধরেছে নিজেকে,
নাহ্,
চাঁদ এখানে অমাবস্যা হয়ে আছে।
বসন্তী শুভেচ্ছা রইল
আপনাকেও শুভেচ্ছা।
বেশ দারুণ ভাবনা দাদা।
পড়ার জন্য ধন্যবাদ।
অনবদ্য লেখা..চমৎকার
ধন্যবাদ আপনাকে।