কমলা-লাল,সুপারী-শাড়ী

জীবনের প্রথম টিউশনির টাকা দিয়ে কি করব আগেই ভেবে রেখেছিলাম। সিলেট বন্দরবাজারে খুব ভালমানের সুপারী পাওয়া যেত ।কমলা,হলুদ রংগের বেশ কিছু সুপারী ৫০০ টাকা দিয়ে কিনলাম আম্মার জন্য। আম্মা খুবই খুশী হয়েছিলেন সুপারী পেয়ে ,আরও তৃপ্তি পেয়েছিলেন ছেলে নিজের টাকায় কিনেছে বলে।আম্মা লাল এবং লালের কাছাকাছি রংয়ের শাড়ী পড়তে পছন্দ করতেন। প্রতি ঈদে আমাদের ভাই-বোনরা সবাই আম্মাকে উনার পছন্দের রংয়ের শাড়ী দিতাম কিন্তু উনি ঈদের দিন আমার দেওয়া শাড়ীটি পড়তেন।কারন আমি শাড়ীর তেমন কিছু না বুঝলেও আম্মাকে কোনটিতে মানাবে বুঝতে পারতাম এবং নিজে কিনতাম। আম্মা সবসময় পায়ে আলতা দিতেন…ঘরের মধ্যেও লাল স্যানডেল পরতেন । গত ১৭ই জানুয়ারী 2019 উনি আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন।আম্মার ডাক নাম ছিল জবা। উনার কবরের উপর রক্ত রাংগা জবা ফুলের গাছ লাগাবো এবার বাড়ীতে গিয়ে। মা কে হারিয়ে আমার উপলদ্ধি হল কোন সন্তানের কাছে তাঁর মা কখন মৃত হতে পারে না ,মা ছাড়া সন্তানের কোন অস্তিত্ব নেই ,থাকতে পারেনা ।।

মোট পড়েছেনঃ ৮৪১জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. মায়ের ভালোবাসা তার সন্তানের জন্য সবসময় থাকে, আপনার মতোই আমি এখন মাতৃ স্নেহ থেকে বঞ্চিত, গত ২০১৭ তে আম্মা ইন্তেকাল করেছেন।
    আমি সকল মায়ের জন্য দোয়া করছি ভাই।

  2. আপনার আম্মার আত্মার শান্তি কামনা করি। আল্লাহ তাকে ভালো রাখবেন।
    আপনি ভাগ্যবান ছেলে যে আপনার আম্মা আপনাকে বেশী মুল্যায়ন করতেন।

  3. মায়ের আদর ভালোবাসার চাইতে দামী বস্তু আর কিছু নেই। মা যতদিন জগতে থাকেন, সন্তানকে ছায়া দিয়ে আগলে রাখেন। আবার তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেও তার আশীর্বাদ ঘিরে থাকে সন্তানের উপরেই।

    আপনার মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
    শুভ কামনা রইলো আপনার জন্যে 🌹🌹

  4. লেখাটা পড়ে নিজেও একটু আবেগে জড়িয়ে গেলাম কারন আমারও মা নেই।জগতের সব মায়েরা ওপাড়ে ভাল থাকুন এই কামনা।

    ,মা ছাড়া সন্তানের কোন অস্তিত্ব নেই ,থাকতে পারেনা ।।
    ১০০% সহমত।

  5. মা ছাড়া পৃথিবী অসহায়। সন্তানের জন্য মায়ের কোলেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য নিরাপদ জায়গা। আপনার মায়ের আত্মার শান্তি কামনা করছি।

মন্তব্য করুন