আজ এসেছো, এতদিনের আড়ালে ঢাকা মুখটি উজ্জীবিত হয়েছে শীতের কুয়াশা ভেদ করে, হাজার-এক রাত্রির অপেক্ষা-অবসানে.. আজ এসেছো, এই শীতে, এখানে শীত আসে শীত-উৎসব হয়ে এখানে শীতের ভোর হয় মুক্তোঝরানো শিশিরে এখানে শীত আরও শীতার্ত হয় অনন্ত বিস্ময়ে, আজই এলে তুমি, এখানে জলজ মন মেঘ হয়ে উড়ে যায় উষ্ণ প্রেমের বিশুদ্ধতায়, এখানে ভালোবাসা হয় ভালোবাসায় ; [ বিস্তারিত ]










