মেলা, ফিরে এসো আবার ফুল-ঋতুতে

 

বই মেলা হেঁটে যায়, হেঁটে-হেঁটে যায় যুবক-যুবতি, বৃদ্ধ-বৃদ্ধা, শিশুরা,
কিশোর-কিশোরীরা, ঘন-বন্ধুত্বের আনন্দ চিত্তে, ব্যক্তিগত ভাবে,
আলাপচারিতায় মুখর হয়ে;
মজনুরা-ও;

দুজনকে দেখলাম, মনে হচ্ছে এই মাত্র ই খেয়ে টেয়ে এসেছে, সুস্থির ঢেকুর তুলছে-না,
বা দাঁত-ফাঁত! নাহ তাও খোঁচাচ্ছে না, শিওর আধ-পেটা!স্বীকার করবে-না,
সে আমি নিশ্চিত, শুধুই তিড়িং বিড়িং, নিরেট কিচ্ছু না; স্বচ্ছতায় প্রশ্নাতীত!
নেই এখানে কোন অনুঘটক-অনুপ্রাণনের অনুপ্রবেশ।

বলকাতে থাকা অস্থির কন-কনে ভাব মুখে, দুরন্ত-দুঃসাহস ধারালো মার্বেল চোখে,
আর চকচকে-ঝকঝকে দাঁতের জোরালো জোড়া-বন্ধুত্ব,
আপামর স্বচ্ছ-সুন্দরতায় প্রকট আনন্দ-দুষ্টতা লুকোতে পারে-না, পারেনি,
খরখরে গদ্যে; বন্ধুত্বে বন্ধুত্বতার পালন-পোষণ
প্রীতির-বাঁধন স্নেহ-শাসন এ এক অবিরাম সাধন-ব্যবস্থাপন।

হেঁটে যাচ্ছি,
অনবরত অবিরত কল-কল ছল-ছল, অগুনতিদের সাথে;
ঘোড়া কেন ডিমে তা দিচ্ছে না, শক্ত-বুটের গোড়ালি ঠুকে জানতে চাচ্ছে,
সেটি নিয়ে এখন-ও কেন কোন-ই গবেষণা হচ্ছে না,
এই সিরিজ ভাবনার বোঝা বয়ে চলছে মেলা-প্রাঙ্গনে;
সাক্ষাৎ খুলে রাখা এক গবেষণা-পত্র, সাথেই চলছি
মেলার পথে যেতে যেতে।

ঠিকরে আসা স্ফূর্তির আলোতে তাকিয়ে চলতে ভালোই লাগে/লাগছে;

এসো আবার ফিরে, মেলা,
এই বইয়ের প্রাঙ্গণে, প্রাণের-মেলায়, বেহুঁশের ফুরফুরে-মজনুদের সাথে,
সলজ্জ সান্ধ্য-বিকেলে, দুঃস্বপ্ন-বটিকা ছুঁড়ে ফেলে চিরতরে,
এ এক অক্ষর-স্রোত অগম্য দুষ্পাঠ্যতার ছলে;
আমি থাকি-বা-না –থাকি, আসি-বা-না-আসি।

ছবি……নেটের;

মোট পড়েছেনঃ ৮০৩জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. প্রানের মেলা, মনের মেলা- বইয়ের মেলা ফিরে আসুক মিলনমেলা হয়ে। ভালো থাকবেন সবসময় আমাদের সবার জন্য সুন্দর, সুস্বাদু কবিতা উপহার দিতে হবে

    1. আমাকে ভয় পাইয়ে দেয়া কি ঠিক!
      আমি তো আপনাদের সাথেই থাকি।
      বইয়ের এ মেলা ফিরে ফিরে আসুক তা চাই-ই।
      ভাল থাকবেন আপনি।

  2. শক্ত-বুটের ঠোলা বাহিনী ঘোড়াকে নিয়ে ডিমের উপর বাসয়ে দিলেই পারে। বই মেলায় এখনো যাওয়ার ইচ্ছেটা রেখেছি, জানিনা আসলেই যেতে পারবো কিনা।

    1. অবশ্যই অবশ্যই, আপনাকে পেয়ে আমরা আনন্দিত অনেক।
      অবশ্যই আবার আমরা মিলিত হবো এমন আনন্দে।
      আপনাকে শুভেচ্ছা। ভাই।

  3. বলকাতে থাকা অস্থির কন-কনে ভাব মুখে, দুরন্ত-দুঃসাহস ধারালো মার্বেল চোখে,
    আর চকচকে-ঝকঝকে দাঁতের জোরালো জোড়া-বন্ধুত্ব,
    আপামর স্বচ্ছ-সুন্দরতায় প্রকট আনন্দ-দুষ্টতা লুকোতে পারে-না, পারেনি,

    দাগ কেটে গেলো….

মন্তব্য করুন