মূল লেখায় যান

সেকেলে

এস.জেড বাবুকবিতা২৩টি মন্তব্য

তুমি শিরোনাম দেখে দেখেই- তাৎপর্য খুঁজ গল্পের , আর আমি ! পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে, যথার্থতা মেলাই নামের । তুমি ততটা জেনেই খুশি- যতটা মলাটে আঁকা , আর আমি ! নিরন্তর খুঁজে হয়রান- যে কথা, পৃষ্ঠার গহীনে রাখা । তুমি তো মূল্য দেখেই আজও- পছন্দ করো ড্রেস , আর আমি ! পোষাক পছন্দ হলেই, দাম দেখি… [বিস্তারিত]

নস্টালজিয়া

অনন্য অর্ণবকবিতা২৩টি মন্তব্য

শহরের ভাঙ্গা প্রাচীর ঘেঁষে সাঁটানো লাল পোস্টার তোর রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরের মতোই অগোছালো- সদ্য ঝড়ের শেষে এলোমেলো ঝাউ লতার মতোই চুলের বেনী তাতে এক দলা থুতু ছিটিয়ে যায় বাউন্ডুলে যুবক ।। অপ্সরী খুঁজে খুঁজে অবশেষে যে পথিক গন্তব্য হারায় লোনা জলের তলদেশে ঢেউহীন মৃত যমুনায়- সে কি কভু জানতে পেরেছিলো - কত সহস্র নাবিকের জলজ… [বিস্তারিত]

সত্য

সঞ্জয় মালাকারকবিতা২৩টি মন্তব্য

জীবন তো একটা গল্প,আমি সেই গল্পের'ই একজন, আমি চাই জীবন্ত শরীর সত্যের সিংহাসন- আমার মায়ে'র মমতার আঁচল। সত্য ,, সত্য ছেড়েছি আমি সত্য ছেড়েছি যার হাত ধরে আমি আলোর মুখ দেখেছি আমি তাকেই ভুলে গিয়েছি? আমি মিথ্যে কথা শিখেছি বটে.... আমি মিথ্যে কথা শিখেছি, আমি সত্য ছেড়ে আজ অসত্যের পথ ধরেছি? আমি প্রয়োজন করি নি… [বিস্তারিত]

বস্তি আবিস্কার

নিতাই বাবুকবিতা২৩টি মন্তব্য

দিন শেষে রাত। চাঁদের সাথে তারাগুলো হাসে। পাখিরা ঘুমে থাকে বিভোর। জেগে থাকে চিরদুখী। দুখীর চোখে ঘুম নেই! ভাবে কখন হবে রাত ভোর। পুরো ঘর অন্ধকার আলোহীন। কোনও সাড়াশব্দ নেই। শব্দ শুধু ঝিঁঝিঁপোকার। গ্রাম পুলিশের হাক ডাক। শিয়ালের হুয়াক্কা হুয়া। সাথে ঘেউঘেউ পালিত কুকুরটার। অশান্ত মন, করে বনবন। রাত পোহাবে কখন। সকালে কর্মে জুটবে আহার।… [বিস্তারিত]

দুই শতাংশ ভূমি

সঞ্জয় মালাকারকবিতা২০টি মন্তব্য

দুই শতাংশ ভূমি, চোক্ষু করে লাল বাবু ক্ষণকাল রহিল মৌনভাবে বলিলেন শেষে ক্রুর হাসি হেসে, আচ্ছা, সে দেখা যাবে। ছয় মাসপরে ভিটে মাটি ছেড়ে বাহির হবো পথে, করিল ডিক্রি, সকল কিছু বিক্রি মিথ্যে দেনার খাতে। এ-জগতে, হায়, সেই বেশি চায় যার রয়েছে শত শত ভূমি, বড় বাবু হস্ত করে সমস্ত গরীবের ধন চুরি। মনে মনে… [বিস্তারিত]

বেশ্যা ও বিলেতে যায়

অনন্য অর্ণবকবিতা২৭টি মন্তব্য

তুই দেশ ছেড়েছিস বলে- শহরের কিছু অন্ধকার কুঠুরিতে এখন আর বাতি জ্বলেনা হাই তুলে আকাশ দেখি আমিও- কফির পেয়ালা হাতে, এখন আর তোকে খুঁজে বেড়াই না- নির্জন কোন কক্ষে।। এখন আর লেজ তুলে পায়চারী করে না - লঙ্কার নেড়ী কুত্তা কিংবা - অশোক সামন্তের ব্রহ্মচারী কোন প্রকৌশলী যুবক, সীসার ধোঁয়ার কুণ্ডলীতে ঘোলাটে হয় না আবছা… [বিস্তারিত]

তোমাকেই খুঁজি

শিরিন হককবিতা২৪টি মন্তব্য

স্পর্শের তৃষ্ণায় বারংবার আমি ছুটে আসি অনুভূতিহীন পাহাড়ের কাছে। সব ভুলে অদম্য আবেগে ব্যাকুল হই অমত্ত ভালোবাসার সরোবরে। একটু খানি ভালবাসার ছোঁয়া এ মন কে এমনভাবে আন্দোলিত করে মোহমত্ততা হয়ে যাই। একটু দেখার সুখস্মৃতি টুকু অদেখা সময়ের পাথেয় থাকে। হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত চাওয়া-পাওয়ার উঠোনে। পথ ভোলা পথিক হয়ে তোমাকেই খুঁজি বিজন ভালোবাসার অরণ্যে। [বিস্তারিত]

তিনটি অনুকবিতা

নাজমুল হুদাকবিতা১৫টি মন্তব্য

(০১) ভারসাম্যতা .. ভিতরে ভিতরে আমি যে কতটা অপরিপক্ক প্রেমিকা ভালোবাসা রপ্তানি বন্ধ করলেই তুমি বুঝি এক অরক্ষিত সীমান্তে কেমন থাকে তোমার আমার ঘাঁটি? (০২) অভিযোগ .. কষ্ট দিয়ে তোমায় আর বলি না; ভাবতে ভাবতে আমি কষ্ট বলা শিখে যাই নাকি ভালোবাসার সুদে ভালোবাসাও নাই। (০৩) নির্বাচন .. সময়ের ড্রয়ারে ঐতিহাসিক কথা নিঃসঙ্গ পরোপকার- তা… [বিস্তারিত]

আসবে কি?

আরজু মুক্তাকবিতা২৩টি মন্তব্য

একদিন সময় করে আসবে কি? চায়ের সাথে কিছু গল্প করবো। হা ----হা! ভাবিও না, খুব বেশি সময় নিবো। চায়ের কাপের শেষ চুমুক পর্যন্ত ইচ্ছেটুকু থাকলেই হবে! রঙিন ফানুস আর ক্রিমবলের দুনিয়াটা এখন অনেক পিছনে। তোমার আবদার--------- "লাল শাড়ি পরবে চুলে লাল গোলাপ দিবে রেশমি চুড়ি পরবে, নানা রং এর!" অমাবস্যা আসার আগেই পেরিয়ে এলাম সাত… [বিস্তারিত]

মা আমার মা

সঞ্জয় মালাকারকবিতা১৪টি মন্তব্য

মা তুমি ছাড়া আমার এ জগতে আসা বৃথা। মা,আমার,মা। মা তোমার ঐ মুখের হাসি দেখিনি মা তোর মায়া ভরা মুখ ক্ষানি, অনেক দিন হল মা তকে ছেড়ে আমি দূর প্রবাসী! মা যখন আমি কষ্টে থাকি শুধু তকেই মনে করপ, ভুলে য়াই মা মনের কষ্ট, ঘুমিয়ে যাই মা আমি স্বপ্নে শুধু দেখবো মা তর মুখক্ষানি!! মা… [বিস্তারিত]

যাবো তোর সাথে

এস.জেড বাবুকবিতা৩৯টি মন্তব্য

চল যাবো সখি যাবো তোর সাথে এ গাঁয়ের মেঠো পথে, দুপাশে ছড়ানো সরিষা ফুল ছুঁয়ে যাবো দুই হাতে ॥ কিছু ফুল তুলে গাঁথব মালা কিছু ফুল ছড়াবো পথে, হাত ধরে দুজন , হাঁটবো কিছুক্ষন হলদেটে বিছানাতে ॥ হেলে দুলে ডাকে মৃদূ ইশারাতে হেসে খেলে মটর শূটি, মধ্যখানে বসে, তোর আঁচলে তুলে নিব অল্প ক’টি ॥… [বিস্তারিত]

মনে রেখ বন্ধু

অনন্য অর্ণবকবিতা২৩টি মন্তব্য

একদিন চলে যাবো বন্ধু নীল কষ্টের বীণা বাজিয়ে হৃদয়ের সব চাওয়া পাওয়া আর আনন্দ হাসি গান হারিয়ে । কত কথা কত হাসি কত সুর মান অভিমান লাগে সুমধুর সবকিছু স্মৃতি হবে একদিন হারিয়ে যাবো যেদিন বহুদূর। আমিতো পারিনি দিতে বন্ধু তোমায় এমন দামী উপহার রিক্ত হৃদয় ছাড়া কিছু নেই বিদায় বেলায় তোমাকে দেবার। জানি তুমি… [বিস্তারিত]

প্রচলিত জোড়া হাঁসের গল্প

নাজমুল হুদাকবিতা১৫টি মন্তব্য

একদিন আমিও ভালো থাকবো তোমার মতো; অপেক্ষার ভাঁজ খুলে খুলে আজো প্রতিনিয়ত স্বপ্নের কাঁটাতারে ঝুলতে দেখি জোড়া হাঁসের গল্প। টুথপেস্ট ভরা শাসনে কত ভোরের আলিঙ্গন রোদ সরানো জানালায় দেহের উষ্ণ কারুকাজ অলসতার ঝাঁপি ভরা এক ঘুম তাড়ানো বকুনি ত্রিফলা স্বপ্ন ক্যান্সারের মতো খুঁড়ে খুঁড়ে ভোগায় যদি কোনো মধ্যদুপুরে কুকুরের চিৎকার থামিয়ে অনামিকা, গোলাপী আভায় রঞ্জিত… [বিস্তারিত]

পেয়াজের ঝাঁঝ

কামরুল ইসলামকবিতা২১টি মন্তব্য

ঝাঁঝ বেড়েছে পেয়াজে বাজার পুরো গরম নিন্ম আয়ের জনগোষ্ঠি ভোগান্তিতে যে চরম । শাষক গোষ্ঠি পক্ষ নিলো ফটকাদের দলে জনস্বার্থে প্রচার হলো পেয়াজ ছাড়া চলে । ভোটে মারবি, জোটে মারবি মারবি পেয়াজের ঝাঁঝে নিজ দেশে আমরা বুঝি আর রইলাম না কোন কাজে । ফটকা কারবারী লুটে নিলো আমার ঘামের দাম রক্ত দিয়ে কিনেছিলাম, তাইতো বাংলাদেশের… [বিস্তারিত]

ইঁটকাঠের শহর

নিতাই বাবুকবিতা২৭টি মন্তব্য

ইঁটের গাঁথুনিতে গড়া শহর তপ্ত পিচঢালা পথ, চারদিক ঘেরা বহুতল ভবন যান্ত্রিক শব্দে জনপথ! পথের ধারে ময়লার স্তুপ বাতাসে বয়ে দুর্গন্ধ, বৃষ্টিতে ভিজে দূষিত পরিবেশ শহরবাসীর দম বন্ধ! চৈত্রের কাঠফাটা রোদের তাপ পথে উড়ে ধূলিকণা দূষিত পরিবেশ দূষিত বায়ুতে শহর পরিপূর্ণ ষোলআনা। ইঁট- কাঠে গড়া শহরে আজ নদীর কান্না শুনি, কাঁদে গাছগাছালি কাঁদে পাখি শুনি… [বিস্তারিত]