ইঁটকাঠের শহর

নিতাই বাবু ১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৮:৫৫:৫৫পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

ইঁটের গাঁথুনিতে গড়া শহর
তপ্ত পিচঢালা পথ,
চারদিক ঘেরা বহুতল ভবন
যান্ত্রিক শব্দে জনপথ!

পথের ধারে ময়লার স্তুপ
বাতাসে বয়ে দুর্গন্ধ,
বৃষ্টিতে ভিজে দূষিত পরিবেশ
শহরবাসীর দম বন্ধ!

চৈত্রের কাঠফাটা রোদের তাপ
পথে উড়ে ধূলিকণা
দূষিত পরিবেশ দূষিত বায়ুতে
শহর পরিপূর্ণ ষোলআনা।

ইঁট- কাঠে গড়া শহরে আজ
নদীর কান্না শুনি,
কাঁদে গাছগাছালি কাঁদে পাখি
শুনি ধ্বংসের জয়ধ্বনি!

 

বি ইন্টারনেট থেকে।

৭৯৯জন ৬৫৮জন

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য