জলের তৃষ্ণা মিটে গিয়ে ঘরে আসবে সজীবতা; একে একে জন্ম নিবে নতুন কুঁড়ি । একদিন অবজ্ঞার মাটিতে শস্য হবে, ফিরে আসবে যৌবন। একদিন অভিশাপ কেটে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে মৌন মিছিল । সেতার ফিরে পাবে পুরনো সুর- কিন্নরকণ্ঠি ধুম্রজালে। [বিস্তারিত]
বিভাগ: কবিতা
এ প্রস্থান হবে নিভৃতে, প্রস্থানের উৎসবে মেতে উঠবে ক্ষুদার্ত শকুনেরা। আপেক্ষিক সুন্দর হয়ে উঠবে শহরের বৃষ্টিস্নাত সন্ধ্যারা। এ সম্পর্ক হবে ঘোলাটে, মানুষ অদলবদলে আপনি তুমি হবে আর তুমি আপনি। রংবেরঙের রুমালের আড়ালে পাকাপোক্ত সম্পর্কের গাঁথুনি। এ বিষন্নতা হবে একাকীত্বে, স্মৃতির জোনাকি পোকাগুলো দম ফুরিয়ে মরবে। একজন হাসবে আর একজন আঁচলের আড়ালে কাঁদবে। এ অপেক্ষা হবে… [বিস্তারিত]
মধ্যে রাতে, এক শূন্য ঘরে, তামাক পাতা পুড়তে পুড়তে ছাইপাঁশ। তোমার স্মৃতির ধোয়াই পরিপূর্ণ চারপাশ। মাঝ দুপুরে, এক শূন্য থালে, হৃদয় পোড়া অশ্রু শিশিরের গড়াগড়ি। তোমার চুড়ির ঝাঁকুনি বাজে এলোপাতাড়ি। সন্ধ্যে ক্ষণে, এক শূন্য বাড়িতে, কেরোসিনের সংকটে দেহপিঞ্জর নিবুনিবু জ্বলে। তোমার নামাজরূপী ছবিখানা জায়নামাজে দোলে। [বিস্তারিত]
মা’কে নিয়ে পঙক্তিমালা || মা যে আমার হারিয়ে গেছে কবে এক এক করে বছর দশতো হবে সেই থেকেই মা'কে খুঁজি নীল আকাশের তারায় পাই না খুঁজে মা'কে আমার খোঁজবো যে আর কোথায়? তারপরেও মা'কে খুঁজি চাঁদে তাঁকে ছাড়া মন যে ভীষণ কাঁদে মা'কে নিয়ে বুকের ভেতর কত স্মৃতির পাহাড় কল্পলোকে সেই স্মৃতিরা ছড়ায় হাহাকার। চোখের… [বিস্তারিত]
আজও তুমি জেগে ভৈবের জ্যোৎস্নাকাশে, অপলক নেত্রে অন্ধকার উজিয়ে আমার স্বপ্নের চার দেয়ালে নিদ্রাহীন চোকে। তুমি আজও জেগে উন্মাতাল অনুভবে আমার কবিতার প্রতিটা শব্দে, তুমি আনন্দ জ্যোতি দুটি চোখে। তুমি আজও অতীতের মতন আসর অমরতা সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে, সৌরভের প্রতিচ্ছবিতে, প্রবণ বৈকালিক সশব্দ অস্থিরতা। তুমি আজও জেগে উঠো সাদা কাগজে কবিতায় শব্দ শিহরণে, হঠাৎ আলোর… [বিস্তারিত]
গর্ভগৃহ থেকে সদ্য জন্মানো শিশুর স্নিগ্ধ দৃষ্টি দিয়ে দেখেছি এক পারিজাত কুসুম, সে যে তুমি, সে কি জানো? শ্যামবর্ণ লাবন্যের লোভে আমি ছুটে বেড়াই মৃত্তিকার বুকে, তোমার আবডালে। অক্ষম বাসনার অপ্রত্যক্ষ সাক্ষী নেই, নেই মুখোশমালার তিল পরিমান চিহ্ন, তোমার শ্যামশ্রী বদনে; স্বতঃফূর্ত স্বর্বসান্ত হয়ে যেতেও আমার কসুর নেই, নেই কার্পণ্য ভালবাসতে তোমায় এতটুকু। ঐশ্বর্যের নিষাদ-ভয়,… [বিস্তারিত]
ভালোবাসাবাসি! ভরে দিও প্রেমপত্রের ঠোঙায়। খানিকটা জমে থাকুক মুঠোফোনের ছোঁয়ায়। আদরটুকু! মিশে থাকুক শরীর ভেজা ঘামে। ঠোঁট রসের গন্ধ পাই পুরোনো চিঠির খামে। প্রতিচ্ছবি! ভেসে উঠুক গোটা দেহের পর্দায়। চাহনিটুকু বন্দী হোক শরীরের উষ্ণতায়। প্রতিরূপ! গেঁথে থাকুক আয়না কাঁচের ফ্রেমে। চুল দাঁড়িতে গিটঠু লাগুক একটু মরমে। ছবিঃ ফেসবুক থেকে নেওয়া। [বিস্তারিত]
যদি হয়ে যায় দেখা কোন একদিন, কোন এক স্নিগ্ধ বিকেলে, যখন সময়ের ভারে সূয্যি মামা পশ্চিমে গিয়েছে হেলে । যদি খুঁজে পাস তুই ভেজা বালুতটে, একেলা নদীর কূলে, বসে আছি ঠায় বুকের সীমানায় দু' - চারটা বোতাম খুলে । দৃষ্টির তীর নদীর ওই পাড়ে, কল্পনায় সখি মিশে, গলাটা যেন ঝেড়ে নিস তুই খুব কাছে এসে… [বিস্তারিত]
দুটি মায়ায় ভরা চোখ চোখে চোখে কথা হোক হাতে রেখে হাত চলি অজানা সে পথ। একটু স্নেহ ছায়ায় আমাকে সে জড়ায় ভালোবাসার উদাত্ততায় আমাকে সে ডাক দিয়ে যায়। ক্লান্তি আমার দিনের শেষে বিষণ্ণতায় ঘেরা উচ্ছলতার আবেশ থাকে তার আলিঙ্গনে মিশে। যেখানেই সে থাক ঝড়ের বেগে ছুটে এসে আমায় দিক ডাক। আমাকে সে বলুক ভালোবাসি অহর্নিশ। [বিস্তারিত]
সেদিন রাত্রির প্রথম প্রহরে রাস্তার পাশে সুসজ্জিত ল্যাম্পপোস্টের নিচে- নিয়ন বাতির আবছা আলোয় দাঁড়িয়ে, আকাশ-বাতাসকে সাক্ষী রেখে কথা দিলে; কখনো কোনো অবস্থাতেই ভুলবে না তুমি আমাকে।। যে হাত ধরেছো তুমি জীবনের পড়ন্ত বেলায় - সে হাত ছাড়বে না কভু - কথা দিয়েছিলে; তোমার হৃদয় সিংহাসনে আমার জন্য যে আসন গড়েছ তুমি - কাউকে বসতে দেবে… [বিস্তারিত]
সেদিন ভোর বিহানে তোমার কোজাগরী আকাশে, যে অষ্টমীর চাঁদ আমি এঁকে দিয়েছি। সে চাঁদের ছোঁয়ায় এতোটুকুও কাঁপেনি, রক্ত মাংসে গড়া কঠিন হৃৎপিণ্ড তোমার। এটা জেনে হতচকিয়ে গেলেও অবাক হইনি একটুও! জানতাম পাথরের তৈরি পাথরমানব, অথবা লোহার তৈরি কোনো লৌহমানব তুমি। ছোট্ট একটা চাঁদের এতো উষ্ণতা কই, যে শিহরিত করবে তোমার তনু মন! তবুও আশাবাদী এক… [বিস্তারিত]
জানি, ভালোবাসি তোমার কোনো স্লোগান নয়; তবুও ক্ষুধার্ত প্রেমে ভালোবাসার দাবি তুলো- দাবি এভাবেই দাও তোমার আমার সুষম বন্টন ঝুলানো স্টেথোস্কোপে আস্তে করে চেপে ধরো দেখো বুকের কোথায় কার কতটুকু চিনচিনে ক্ষত দাবি- ছেড়ে গেলে তোমায় পতন ঘটিয়ে দাও আমাকে এসব দাবি আজ আমাকে ঘিরে তোমার সাথে অথচ- আমি জানি ভালোবাসি বলে স্লোগান দিলে ভালো… [বিস্তারিত]
গুজব নয় সত্য জান সত্য জানা অধিকার মজুদদারী গুজব রটায় দাম বাড়ানো কারবার। দেশের মানুষ সহজ সরল সত্য জানাও ওদের সুবিধাভোগী গুজব রটায় আঘাত হানো তাদের ! শীত মৌসুমে আশায় থাকে সবজি খাবে যারা সিন্ডিকেট ছোবল হানে দামটা বেজায় চড়া। মজুদ করে দাম হাঁকিয়ে জিম্মি করে যারা মুখোশ তাদের খুলতে হবে জাতি দেবে সাড়া। মজুদদারী… [বিস্তারিত]
জন্ম আমার পূর্ব (আগের) কালে কালজয়ীদের সাথে অসময়ের এ সময়টাকে হারাবো আজ তাতে ধরতে যদি না পাই কভু কালজয়িরা আছে ধরবে তোদের, ভয় পাই না সাহস তাদের আছে আমরাও বা কম কি আছি শক্তি আছে ঢের জন্ম কিন্তু পূর্বে (আগের)মোদের ,লড়বি? আয় ফের । মারব তোদের মরবে জন্ম আসবে পূর্ব ফিরে তোদের এবার লেজ গুটিয়ে… [বিস্তারিত]
আমি হারিয়ে গেলে, আর্তরবে ব্যকুলতা মিশিয়ে ডাকার প্রতিশ্রুতি দিয়েছিলে; যদি ডাকতে পাতাঝরা গহীন অরন্যে.... তামাটে শুকনো পাতা বদলে যেতো সবুজ রঙে, মেঘপুঞ্জ সরিয়ে- অর্ধরাতে নক্ষত্র নেমে আসতো ত্রিলোকে । কালজয়ী চিত্র শিল্পীর দক্ষ তুলির অঙ্কনে, ফুটে উঠে এখন অপচ্ছায়া; ঝড়ের সাগরে নিহিত হওয়া- অচেনা নাবিকের মুন্ডু-হাড়গোর- কলিজা নিয়ে, ক্ষুধার্ত হাঙরদের কাড়া-কাড়ির চিত্র! সর্বত্র লোমহর্ষক দৃশ্যপট;… [বিস্তারিত]











