অহর্নিশ

 

দুটি মায়ায় ভরা চোখ
চোখে চোখে কথা হোক
হাতে রেখে হাত
চলি অজানা সে পথ।

একটু স্নেহ ছায়ায়
আমাকে সে জড়ায়
ভালোবাসার উদাত্ততায়
আমাকে সে ডাক দিয়ে যায়।

ক্লান্তি আমার দিনের শেষে
বিষণ্ণতায় ঘেরা
উচ্ছলতার আবেশ থাকে
তার আলিঙ্গনে মিশে।

যেখানেই সে থাক
ঝড়ের বেগে ছুটে এসে আমায় দিক ডাক।
আমাকে সে বলুক
ভালোবাসি অহর্নিশ।

মোট পড়েছেনঃ ৯৩৪জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. ভালোবাসার ছোঁয়া থেকে ভালোবাসি শুনতে বড্ড বেশি ব্যাকুল প্রেয়সী মন। ভালোবেসেই ভালো রাখুক ভালোবাসার মানুষ।
    সুন্দর লিখেছেন

  2. জুড়ে থাকুক অহর্নিশি
    ভালবাসার জোনাকবাতি।
    এপার-ওপার দুইপারেতে
    তোমার-তাহার প্রেমের ভেলা
    কাটুক সময় ভালবাসায় নিত্য প্রহর বেলা।

    ভালবাসায় ভালো থাকো মিতা ❤❤

  3. ভালোবাসা এমনেই হয়,আকুতির শেষ নাই গন্তব্য নাই।তবুও মানুষ ভালো থাকুক ভালোবাসুক।

    ধন্যবাদ লিখতে থাকুন প্রতিনিয়ত।

  4. ক্লান্তি আমার দিনের শেষে
    বিষণ্ণতায় ঘেরা
    আসুন সবাই প্রেমে মজি
    দেব আমি সাড়া !

    ভালোই হলো
    তাই তো বলি
    মিলি চলো
    লেখার সাথে
    ছবি ও ভালো
    ধন্যবাদ

    1. এত সুন্দর ছন্দে
      কবির মন্তব্যে আপ্লুত হয়ে
      মন আমার অনুপ্রাণিত হয় যে।
      ধন্য এবং ধন্যবাদ
      কৃতজ্ঞতা রইলো
      পরের লেখায় এম করে আপনাকে যেনপাই গো।

মন্তব্য করুন