প্রতিশ্রুতি_১

 

সেদিন রাত্রির প্রথম প্রহরে
রাস্তার পাশে সুসজ্জিত ল্যাম্পপোস্টের নিচে-
নিয়ন বাতির আবছা আলোয় দাঁড়িয়ে,
আকাশ-বাতাসকে সাক্ষী রেখে কথা দিলে;
কখনো কোনো অবস্থাতেই ভুলবে না তুমি আমাকে।।

যে হাত ধরেছো তুমি জীবনের পড়ন্ত বেলায় –
সে হাত ছাড়বে না কভু – কথা দিয়েছিলে;
তোমার হৃদয় সিংহাসনে আমার জন্য যে আসন গড়েছ তুমি –
কাউকে বসতে দেবে না সেথায় কোনোদিন।।

শুনেছি মানুষ প্রতিজ্ঞা করে –
শপথের শৃঙ্খল ভেঙে মুক্তির আনন্দে ভাসার জন্য,
হয়তো ঠিকই- আমরা  কাউকে দেওয়া কথা রাখতে পারিনা
এটাই মানুষের সহজাত প্রবৃত্তি, আমাদের ও হবে হয়তো
তবে শতভাগ বিশ্বাস রাখি আমি তোমাতে!
মন বলে পৃথিবী উল্টে গেলেও ভাঙ্গবে না তুমি তোমার প্রতিশ্রুতি।।

সেদিন যে কথা দিয়েছি আমরা একে অপরে-
শেষ নিঃশ্বাস দিয়ে হলেও সে কথার মর্যাদা রাখবো চিরতরে।।

মোট পড়েছেনঃ ১,১৫৯জন আজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য

  1. কাউকে মনে প্রানে ঠাই দিলে এমনি প্রতিজ্ঞাবদ্ধই থাকাটা সমুচিত।পৃথিবী উল্টে গেলেও আর কোন অনুর প্রবেশ ঘটবে না। চমৎকার কবিতা। তিতলি মামণির তোলা ছবিটা। বেশ সুন্দর হয়েছে। মামণিটার জন্য একরাশ শুভ কামনা।

  2. কাউকে মনে প্রানে ঠাই দিলে এমনি প্রতিজ্ঞাবদ্ধই থাকাটা সমুচিত।
    তবে শতভাগ বিশ্বাস রাখি আমি তোমাতে!
    মন বলে পৃথিবী উল্টে গেলেও ভাঙ্গবে না তুমি তোমার প্রতিশ্রুতি।।
    চমৎকার লিখনী, বিজয়ের সোনালী শুভেচ্ছা দিদি।

  3. শুনেছি মানুষ প্রতিজ্ঞা করে –
    শপথের শৃঙ্খল ভেঙে মুক্তির আনন্দে ভাসার জন্য।

    কথাটা খুব লেগেছে। চরম একটা কথা বললেন। সত্যিই মানুষ প্রতিশ্রুতি ভেঙে আনন্দ পায়।

  4. আপনার প্রতিশ্রুতির “কাব্যে” আমার ২ লাইন মনে পড়ে গেল: “যাবজ্জীবন দন্ডিত প্রেম হৃদয় কারাবদ্ধ,
    জামিন নিয়ে ফিরবে তুমি আমরা প্রতিশ্রতিবদ্ধ!”

    চমৎকার কাব্যে ইমপ্রেস!!

  5. “সেদিন যে কথা দিয়েছি আমরা একে অপরে-
    শেষ নিঃশ্বাস দিয়ে হলেও সে কথার মর্যাদা রাখবো চিরতরে”
    তবে তাই হোক। প্রতিজ্ঞা অটুট থাকুক।

  6. বাহ্

    প্রতিশ্রুতি ভাঙ্গার এই যুগে- রক্ষা করার প্রতিজ্ঞা মজবুত হউক সবার ক্ষেত্রই।

    চমৎকার সহজ কথামালা।

    অসাধারণ

মন্তব্য করুন