ক্যাটাগরি কবিতা

আমার একটা ছোট্ট ঘর আছে

ফজলে রাব্বী সোয়েব ১ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৯:০২:০৩পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
আমার একটা ছোট্ট ঘর আছে। যেটার কোনায় একটা বীজ বপন করেছিলাম ভালবাসার, সেটা আজ পরিণত হয়েছে মহীরূহে। শত চেষ্টা করলেও তুমি বের হতে পারবে না ও ঘর থেকে। যদি চেষ্টা কর বের হতে, আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়বে তার ছড়িয়ে থাকা শাখা প্রশাখায়। আমার একটা ছোট্ট ঘর আছে। সুবাসিত রজনীগন্ধায় মোড়া বিছানাটার উপর পাবে বিছিয়ে থাকা [ বিস্তারিত ]

মধ্যবিত্তের উপাচার

শিরিন হক ১ ডিসেম্বর ২০১৯, রবিবার, ১২:২৩:৫১পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
আমি নিম্নমধ্যবিত্ত এক প্রাণী। অন্যের গোলামীতে প্রাইভেট চাকুরী মাস শেষে হিসেব কষে মাইনেটা আসে হাতে বাড়তি ইনকাম নেই, আমাদের মাইনেটাও বাড়েনা! দিনদিন বেড়ে যায় হিসেবের খাতা বাকি পড়ে দোকানে -দোকানে, বেড়ে যায় পাঁজরের ব্যথা! এই বুঝি মাথা তুলে দাঁড়াবো! হঠাৎ তাকিয়ে দেখি পিছুটানে পড়ে আছি মাসটা কী করে চালাবো? চালডাল, শাকপাতা খেয়ে দিন চলে যায়। [ বিস্তারিত ]
হয়ত যখন তোমার ভিতর অভিমানী লাভার পূর্বাভাস তখনেই তুমি বিদ্যুৎ চমকানোর মতো এক নাগাড়ে উচ্চারণ করতে থাকো- জানিনা, জানিনা! যদি তোমার আমি বরফের মতো গলে যেতে যেতে কী হয়েছে?এই কী হয়েছে- বলো আমায় একবার তখনও শিলাবৃষ্টির মতো ঝরাতে থাকো- জানিনা, জানিনা! আবার যখন সেই আমি; একবারেই তোমার আমি ক্ষোভায়িত অভিমানী লাভার বিস্ফোরণ ঘটাই মুহূর্তে জানিনা [ বিস্তারিত ]

সাহিত্যের হয় সর্বনাশ

এস.জেড বাবু ৩০ নভেম্বর ২০১৯, শনিবার, ০৮:৫৫:৫২পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
সবাই লিখলে গল্প হয় হয় সুন্দর উপন্যাস আমি লিখলে যোগ অংক হয় সাহিত্যের হয় সর্বনাশ____ কতজন লিখে ছোট গল্প আমিও লিখি কিছুটা তাদের লিখায় বাহবা পায়, আর আমার লিখা পায় হাসিটা কেউ লিখে কবিতা কত বিরহ ভালবাসায় আমার লিখা কেমন যেন সবাইকে শুধু হাসায় ___ কৌতুক লিখে কতজনায় কতজন পড়ে হাসে কতজনের লিখা কতজন পড়ে [ বিস্তারিত ]

আমাবস্যার চাঁদ

এস.জেড বাবু ২৯ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৮:৫১:৩৩পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য
যদি চন্দ্র গ্রহন হতো দিনের আলোয় গগণজুড়ে নীলের পরে নীল , দিগন্ত হতো তোমার ফর্শা ললাট চন্দ্রটা হতো চিবুকের কালো তিল । যদি অমাবস্যায় হাসতো চাঁদের ঝিলিক জোনাকির আলোয় সূর্য্যটা মলিন , রাত্রির রংয়ে সাজতো নয়ন তোমার ঝলমলে হাসি, বাসন্তি রঙিন । হা.হা.হা ভাবছো উল্টে গেছে ভাবনাগুলি আমার ! পাল্টে গেছে তোমায় নিয়ে সুর ! [ বিস্তারিত ]

জাগো -৪ ( চল যুদ্ধ করি )

অনন্য অর্ণব ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৭:০৯:৩৬অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য
  শুকাতে শুকাতে যখন তার চামড়া মাংস হবে কঙ্কালসার বোধে তার বাধিবে কি সাধে ? চারিদিকে শুধু হাহাকার ।। যুদ্ধ করে দেশটা করে স্বাধীন শিকল ছিঁড়ে পেলাম খাঁচার অধীন ইচ্ছে হলেই পাওয়া যায়না পার এই  দেশ ছেড়ে বৈদেশ পালাবার।। আবার যখন করবে কোন কাজ ঠকবে নিত্য যেন দণ্ড রাজ মাইনে যাহা মিলবে তাতে নয় পর্যাপ্ত [ বিস্তারিত ]

একহালি কবিতিকা

মাহবুবুল আলম ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৬:৩১:৪৮অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
১. আকাশের কান্না মনের বিষন্নতা হয়ে গেছে একাকার তুমি নেই বলে, যেনো বিরহ ফাগুন, ছাই চাপা আগুন জ্বলছি পলে পলে।   ২. এক মিনিটের জন্য যদি তোমার ছোঁয়া পাই সারা দিনের জন্য আমি চার্জ হয়ে যাই।   ৩. আমায় নিয়ে খেলছো তুমি এ কোন নিঠুর খেলা দু’চোখ ভাসাই চোখের জলে কেঁদে কেঁদে একেলা।   ৪. [ বিস্তারিত ]

অর্ধমৃত প্রতিবাদী

নূর হোসেন ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৮:২৯:০৩পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
সতর্কতা জানাচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় আসছে তেড়ে বিপদ কঙ্কাল দেহে সঞ্চিত করে শক্তি, প্রস্তুত অসাড় রিক্ত হস্ত করতে প্রতিরোধ। বুঝিয়ে পেতে পুর্বপুরুষের ঘামে ভেঁজা সম্পদের দাম, পুঁজিবাদের দেওয়ালে রক্তে লেখা শ্রমিক বিদ্রোহীর নাম; যে ঘরে তরুনী হারিয়ে ইজ্জত কুড়িয়েছে বদনাম গুড়িয়ে দাও সেই ঘরটা, বন্ধ করো প্রমান লোপাট চুনকাম; চল্লিশ বছরের অত্যাচারের প্রতিশোধ নিতে চাই। অর্থের [ বিস্তারিত ]

সত্যিই পারিনা

এস.জেড বাবু ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৭:৩৫:৩০পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য
পারিনা উচ্ছিষ্ট নিঃশ্বাসের তীব্রতায় ভাসিয়ে দিতে অনন্ত পথে তোর নামে লিখা উড়ো চিঠি , হাজার পৃষ্ঠার উপন্যাস উল্টিয়ে খুঁজে বের করে নিতে পারিনা সন্ধি-বিচ্ছেদের শব্দ ক’টি । পৃষ্ঠার সীমাবদ্ধতায় সারমর্মে এঁকে দিতে পারিনা তোর আমার সম্পর্কের ভাস্কর্য , হাতে গুনা দুই চার পাতায় অনুশীলন করতে পারিনা তোকে নিয়ে লিখা কাব্যের তাৎপর্য । সহ্য করতে পারিনা [ বিস্তারিত ]

ভাবনার বেখেয়ালী লুকোচুরি

নূর হোসেন ২৭ নভেম্বর ২০১৯, বুধবার, ০৭:২৫:১৯পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
যখন তুমি প্রার্থনারত, কিংবা অলস বিকেলে বেলকনিতে বসে ঠোট মিলাও কফির মগে; সেই মুহুর্তে, মাথার খুলির গারদ থেকে বেরিয়ে এসে তোমাকে নিয়ে খেলে আমার কিছু উদ্ভট এলোমেলো চিন্তা। সম্মোহিত আকাশ-কুসুম কল্পনা তোমাকে একাকার করে দেয় আমার অস্তিত্বে, হৃৎপিন্ডে, মস্তিষ্কে; কখনো তোমার দৃষ্টি আকর্ষিত করতে, পিঁপড়ার পায়ে পরিয়ে দেয় নূপুর; অথবা ঝিলের শাপলা ফুটিয়ে দেয় শিমুলের [ বিস্তারিত ]

“প্রলাপ“

রোবায়দা নাসরীন ২৫ নভেম্বর ২০১৯, সোমবার, ০৯:০০:১৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
তুমি সফেদ সমুদ্র , অথৈ জলের মায়াবী নীল... আমি বেলোয়ারি মেঘ হয়ে আবির ছড়াই তোমার বিশালতায় । তুমি মায়াবী ধুসর মেঘে শেষ বিকেলের গোধুলীর রং , আমার এ নিস্পাপ মন তোমাতে করি নিবন্ধন। তুমি সদ্য বৃষ্টি ভেজা তরু, পবিত্র সবুজ জরাহীন প্রাণ, আমি সাহসী উচ্চারণে সমর্পিত তোমার চরণ তটে। তুমি রোদেলা দুপুর !! ঝাঁঝালে ব্যক্তিগত [ বিস্তারিত ]

নিষিদ্ধ কাব্য -১

অনন্য অর্ণব ২৫ নভেম্বর ২০১৯, সোমবার, ০৭:১৬:৪৬অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
এই শহরে এখনো রাত্রি নামে সন্ধ্যা তারার মেলায়, জোনাকির ঠোঁটে লিপস্টিকের লালচে রেখা- নিভু নিভু আবছা আলোর নিয়ন বাতির ল্যাম্পপোস্টের আড়ালে - জোনাকিরা ভীড় করে রাত্রি গভীর হলে- নীল জোছনায় ।। সেদিন বনানীর ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিস তুই - তোর দু-চোখে নিষিদ্ধ পরাগায়নের ছায়া দেখেছিলাম, অন্তঃদৃষ্টিতে দেখেছিলাম একটি দুর্ভেদ্য গোলাকার প্রকোষ্ঠ- যেখানে চল্লিশ লক্ষ প্রাণের [ বিস্তারিত ]

আঙিনায় মধ্যবয়স্কা চাঁদ

নাজমুল হুদা ২৫ নভেম্বর ২০১৯, সোমবার, ০৭:০০:০৬অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ আমার দেখা এই নতুন সভ্যতার পতন কোথায়; জানেন গল্প বলি-- মধ্যবয়স্কা চাঁদ উঠে আঙিনায়। আলোকিত ধনুকে জীবন শিখে সদ্য যৌবন মুখস্থ আমার পুরুষ। না আলো,না অন্ধকার- চাঁদের ঢেকে রাখা অঙ্গীকার। কেন বলছি জানেন-- প্রথম গন্তব্য, প্রথম আলো নিভে গেলে কাপুরুষের বৈধ চেহারায়।একাকীত্বের থাবা সামলাতে শপথ নিলে দেহ পাড়ার বণিকের মতো। যৌবন মুখস্থ পুরুষ [ বিস্তারিত ]

খেলা

ফজলে রাব্বী সোয়েব ২৫ নভেম্বর ২০১৯, সোমবার, ০২:৩৯:৩৩পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
কষ্টকে আজ জয় করা শিখে গেছি আমি। চাবুকের আঘাতের চেয়েও ভয়ঙ্কর কষ্টগুলোকে এখন আর মনের মাঝে পুষে রাখি না। খাঁচা খুলে ছেড়ে দেই কষ্টগুলোকে, অতিথি পাখির মতই উড়ে চলে যায় দূরের দেশে, হয়তো অন্য কারো কষ্ট হয়ে। এখন আর কষ্টগুলোকে শৃংখলাবদ্ধ হওয়ার সুযোগ দেই না, বিশৃংখল রাখি। এদিক ওদিক ছুটোছুটি করে কষ্টগুলো নেতিয়ে পড়ে, ভাবনাগুলোর [ বিস্তারিত ]

মানছুরা

শিপু ভাই ২৪ নভেম্বর ২০১৯, রবিবার, ০৮:৩২:৫৫অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য
মানছুরা- বিয়ে হইয়া ছিল তাহার ফরিদপুর । স্বামী তাহার করিৎকর্মা , বানায় খেজুর গুর। একখানি তাহার কণ্যা ছিল, বয়েস মোটে তিন। সুখ দুঃখের মাঝেই তাহার কাটিয়া যাইত দিন। একদিন এক কুকুর হঠাৎ কামড়াইয়া দিল তাকে। ডাক্তার না ডাকিয়া স্বামী কবিরাজ কে ডাকে। কবিরাজ, সে মস্ত ভাব, ডাকিয়া কয় "ওরে! দশদিন শুধু ওষুধ খাবি- থাকবি অনাহারে। [ বিস্তারিত ]

আর্কাইভ