ক্যাটাগরি কবিতা

জাগো – ৩

অনন্য অর্ণব ১৭ নভেম্বর ২০১৯, রবিবার, ১২:৫৮:৪১অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
  যদি মরিতে নাহি চাও তবে তোমার ঐ গগনচুম্বী স্বপ্নরাশির মাদুলি বানিয়ে বাঁধাই করিয়া গলায় পরিয়া লও।। যদি লড়িতে নাহি চাও তবে দাসত্বের ঐ কঠিন শিকল দু-পায়ে পরিয়া জীবন ভরিয়া গোলামি করিয়া যাও।। যদি জাগিতে নাহি চাও তবে দেখেও না দেখার ভান ধরিয়া ওপাশে ফিরিয়া উল্টো পথে সহসা চলিয়া যাও।। © অনন্য অর্ণব উত্তরা, ঢাকা

তবুও ভালোবেসে যাবো

শিরিন হক ১৭ নভেম্বর ২০১৯, রবিবার, ১২:৩৬:৩০পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
প্রতি রাত দুঃখের সারথি হয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে আমায়। পূর্ণিমা রাত হয়ে যায় অমাবস্যা রাত। আকাশের বুকে একবিন্দু আলো সেতো সুখের মত ছুঁয়ে দেখা যায়না কভূ। দূর থেকে দেখে দেখে হতাশার অতলে নিমজ্জিত হই বারবার । পথভোলা নাবিকের মতো অথৈ সমুদ্রে ভাসমান নাবিক আমি। সুখের ঠিকানায় ভেসেযাই আজন্মকাল। আমার কষ্টগুলো পরমাত্মার আত্মীয় হয়ে থাক চিরকাল। [ বিস্তারিত ]

শব্দের চারনভূমি //

বন্যা লিপি ১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ০৭:৩৪:২৮অপরাহ্ন কবিতা ৩৫ মন্তব্য
শব্দের চারনভূমি! নিরলস প্রচেষ্টায় তৎপর শুদ্ধতার চাষ। অব্যর্থ নিশানা বারংবার হোঁচট খায় বুমেরাং কাস্তের আঘাত। অমন শব্দ আমার নয়! নিস্কৃতি দেয়না যা আমায়; পরিচয়ের ঘটায় দুর্বোধ্য পরিচিতি। তবু নিশ্চুপে দেখে যাই প্রতিবাদহীন নষ্টশব্দের সমাহার। মনন ধারন করা সহজিয়া চষা ফসলের মজুত, নিরন্তর জোগায় উর্বর সাফল্য। বিরুদ্ধ ভাষায় কেবল রুদ্র রোষানল ক্রোধে আপন জরাগ্রস্থতার প্রতিরূপ প্রকাশ। [ বিস্তারিত ]

হৃদয়ের শূন্য মাঠে

সঞ্জয় মালাকার ১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ০৩:১১:১৩অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
তুমি ক্ষনিকের আনন্দ, জীবন জুড়ে যার এতো সঙ্কট, তার কাছে পাওয়া আনন্দ একটা উৎসব। কি নিদারুণ নিষ্ঠুর যন্ত্রনা নেশা, সে প্রতিক্ষার যদি তুমি যানতে গো বিধাতা। হৃদয়ের শূণ্য মাঠে,, তুমি হৃদয়ের শূণ্য মাঠে সুখ অপেক্ষা ক্যানভাসের বুক চিরে আমি দেখি সুখের দুনিয়া, ভরা হৃদয়ে কল্পনা এগিয়ে, একান্ত অনুভূতি ভালো লাগা তুমি হৃদয় বন্দী মায়া শূন্যতা [ বিস্তারিত ]

প্রাচীনকাল থেকে এখন

নাজমুল হুদা ১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ১০:৪৬:০৭পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
প্রাচীন খেলার অংশ আমরা ধরে নিবো সরলরেখার দুই প্রান্তে দুটো বিন্দু হবো পিপাসিত বাসনার দৃষ্টি তোমার অন্যপ্রান্তে- বিন্দু তোমার নিরাপদ খেলনা। বিন্দু থেকে প্রতিনিয়ত তোমার দিকে ক্রমান্বয়ে; তাপহীন এক আগুন ছোঁয়াবো দুই তৃতীয়াংশ অতিক্রম করলে ঝুঁলে পড়বো- একগুচ্ছ আধুনিক নিয়মে। পরিপূর্ণ পরিপক্কতা এমনেই হয় ভালোবাসার উৎপত্তি বুঝে গেলে মানুষে মানুষে মিলন পোড়া মাটির খনন। নেত্রকোনা, [ বিস্তারিত ]

জন্মভূমি প্রিয় মাতৃভূমি

শিরিন হক ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১২:২৮:৩০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
  মাগো! তোমার উঠোনে আজ শূন্যতা হাহাকার করে মানবতার অভাবে। কিছু আগাছা আর শেয়াল কুকুরের উৎপাত বড্ড বেমানান। পশ্চিমারা চলে গেছে সেই কবে! তবুও তারা কিছু বিষাক্ত বীজ বপন করে দিয়ে গেছে গোপনে। আজ তা মাথাচাড়া দিয়ে বৃক্ষের ন্যায় দাঁড়িয়ে আছে তোমার বুকে। প্রতিনিয়ত তোমার হৃদয় খুঁড়ছে। তোমার সোনালী ফসল, সবুজ বনানী উজার করে তোমাকে [ বিস্তারিত ]

নর্তকী

এস.জেড বাবু ১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৭:২৯:৫১অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
শেষ হলো তোমার সদ্য মেকআপ ? নতুন করে হলো নাকি, নতুন রংয়ের ফেসপ্যাক ? সব কিছু কি হয়েছে অস্পস্ট্য - হয়েছে আড়াল !! আচ্ছা ; রংটা কি আগেরই আছে- তেমনি নিরেট নির্ভেজাল ? আইব্রু লাগিয়েছো ? টিকলিটার নিচে পড়েছো কি লাল ফোটা ? রং লাগিয়েছো ঠোটে ? ঝড়ে পড়ার আগে রক্তজবার যেমন রং লালের চেয়ে [ বিস্তারিত ]

সময়ের কার্ণিশে ধুলোমাখা দিন

শফিকুল ইসলাম ১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১১:৫৪:৪১পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
  মহাকাল বিদীর্ণ করে আধভাঙা ঘুমে ছুটছে দলছুট এক অশ্ব, তার পায়ে ডঙ্কা বেজে ওঠে দারুণ রোষে গলিত স্বপ্ন লাভা হতে চায়নি তো কোনোদিন! আজ সময়ের কার্ণিশে অহেতুক ধুলোমাখা দিন অজস্র ফানুসের মরে যাওয়া আবদার পথের বাঁকে দেখেছে কি ডানা মেলা গাঙচিল? এখানে পৃথিবীর জন্মদিন লেখা হয়নি! সপ্তর্ষিমণ্ডল কক্ষচ্যুত যোগী হয়ে পেতেছে দুহাত। আলেয়ার জ্বলে [ বিস্তারিত ]

বিশ্বাস একদিন নাস্তিক ছিলো

নাজমুল হুদা ১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৯:৩৩:৩৪পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
একবার পৃথিবীর গর্ভে বিশ্বাস জন্মে ছিলো তাঁর ভুখন্ড ছিলো,পক্ষ ছিলো,বিপক্ষ ছিলো পোড়া মাটির মতো প্রসিদ্ধ ইতিহাসও ছিলো। বিশ্বাস নাস্তিক ছিলো পরীক্ষা করেছিলাম কখনও তুমি কখনও আমি কখনও আমি কখনও তুমি- তাঁর ছিলাম। একবার তৃতীয় পক্ষ বিশ্বাস দাবি করে ছিলো আমরা তৃতীয় পক্ষকেও বিশ্বাসের অজুহাতে স্বৈরাচারী শাসকের মতো ইচ্ছামত শোষণ করি কাক ও কোকিলের মতো আষ্টেপৃষ্ঠে [ বিস্তারিত ]

তোমার চোখে চোখ রেখে

কামরুল ইসলাম ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৯:২৮:০৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
তোমার চোখেতে চোখ রেখে ~ দৃষ্টি পড়ে না ~ বুকেতে মেঘ ভেসে যায় ~ বৃষ্টি ঝরে না । ফোলা ফোলা গাল তোমার ~ মধুর হাসি ঠোটে ~ লাবণ্যতায় ভরে উঠে মন ~ তোমার দেখা যদি জোটে । কৃষ্ণ বরণ, রেশমী ছোয়া ~ খোঁপা ভরা চুলে ~ অনন্ত নিশ্বাসে ডুবে থাকি ~ আপন ধরা ভুলে । [ বিস্তারিত ]

মা

সিকদার সাদ রহমান ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:৪১:৩৫পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য
পূর্ণিমার চাঁদ তুমি লক্ষী সোনা মা, এই দুনিয়ার আপন জনে হয়না তুলনা। গর্ভে মা গো ধারণ করে সইছো কত কষ্ট তোমার যা ঋণ শোধ হবে না বলছি স্পষ্ট! আমার তরে তোমার চোখে আসে যদি জল ক্ষমা করে দিও মাগো তুমিই আমার বল। তোমার চোখ, দিয়েই মা গো এই দুনিয়া চিনি তোমায় নিয়েই হাজার রকম স্বপ্ন [ বিস্তারিত ]

শীত এসে গেছে

সঞ্জয় মালাকার ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০১:০৮:৫৪পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য
শীত এসে গেছে , শোনো হেমন্ত, তোমার দিন শেষ। শীত এসে গেছে, গরীব দুঃখীর ঘরে, মায়ের পায়ের আঙুল ধরে, নতুন বৌয়ের স্নানঘাটের জলে দিদির কলসি ধরে, শীত এসে গেছে, গরীব দুঃখীর ঘরে। নতুন বাউ বলছে হেঁসে তুমি আসছ কেনো গ্রামের লোক দেখলে বলবেকী, রোদের ঝিলিক দেখার জন্য ঘাটেই বসে থাকি, তুমি আসছ ঘাটের জলে লজ্জাতে [ বিস্তারিত ]

অন্ধচক্র

আসিফ ইকবাল ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ১২:১৮:০৩পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
যা-ই করো না কেন, সেটাই সঠিক, কোথাও কোন ভুল নেই- যা হয়েছে, যা হতেছে, এবং যা হবেই- এসব কিছুই অবধারিত! নক্ষত্রের চলাচলে নির্ধারিত! কেননা সবকিছুই যদি সঠিক হয়, তবে সবকিছুই ভুল কেন নয়? অতএব সাথে থাকা, ছেড়ে আসা, চলে যাওয়া, থেকে যাওয়া কোন কিছুতেই বোধহয় কোন কিছু বদলায় না- যদি না তা সময়ের সাথে যোগ [ বিস্তারিত ]

বুলবুল

কামরুল ইসলাম ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ১০:১০:০৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
সাগর জলে উঠলো ফুলে বুলবুলের তান্ডব বসতি কুলে ভাগ্য ভুলে নিষ্ঠুর এই বান্ধব । জলের তলে শিকার ফলে ভাগ্য যখন গড়ি হিংসায় ফুঁসে নিষ্ঠুর রোষে তোর আঘাতে মরি । ঘর ভাঙিস, বাড়ি ভাঙিস কেড়ে নিস সব সুতায় বোনা স্বপ্ন চুনা হিংস্র তোর উৎসব । থাকিস জলে, গভীর তলে আসিস কেন কুলে একটি বার, দে বাঁচিবার [ বিস্তারিত ]

জাগো- ২ ( অধিকার নয় কর্তৃত্ব চাই)

অনন্য অর্ণব ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০৫:০৮:২০অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
  আমি ডিজিটাল হতে চাইনা আমি চাই ভাত ও বস্ত্রের যোগান সুশিক্ষা , চিকিৎসা আর সুনিশ্চিত রাত্রি যাপনের নিশ্চয়তা। তোমরা প্রযুক্তির কথা বলো, তাই না ? উন্নত জীবন আর নিরবচ্ছিন্ন বিলাসিতা ? আলিশান বাড়ি লাক্সারী গাড়ী, হাতের মুঠোয় বিশ্ব আরো কত কি ? এই...ই, একবার ভেবেছ কি তোমরা ? উৎপাদন বন্ধ থাকলে - প্রক্রিয়াজাত ও [ বিস্তারিত ]

আর্কাইভ