শব্দের চারনভূমি //

শব্দের চারনভূমি!

নিরলস প্রচেষ্টায় তৎপর শুদ্ধতার চাষ। অব্যর্থ নিশানা বারংবার হোঁচট খায়
বুমেরাং কাস্তের আঘাত।
অমন শব্দ আমার নয়!
নিস্কৃতি দেয়না যা আমায়;
পরিচয়ের ঘটায় দুর্বোধ্য পরিচিতি। তবু নিশ্চুপে দেখে যাই প্রতিবাদহীন নষ্টশব্দের সমাহার। মনন ধারন করা সহজিয়া চষা ফসলের মজুত, নিরন্তর জোগায় উর্বর সাফল্য।

বিরুদ্ধ ভাষায় কেবল রুদ্র রোষানল ক্রোধে আপন জরাগ্রস্থতার প্রতিরূপ প্রকাশ।
এ ভাষা তোমার নয়;
এ ভাষা বোঝার সমঝদারে আশির্বাদপুষ্ট হও।হও আরো বেশি শুদ্ধ সাবলীল যোদ্ধা।

চষে ফেলো অনাবাদী জমির বন্ধ্যাত্ব। ভাষারা ফুলে ফলে পবিত্রতার মূর্তরূপে প্রণতি জানাক শুদ্ধ কবিতার চারনভূমি।

মোট পড়েছেনঃ ৯৫৪জন আজ পড়েছেনঃ ০জন

৩৫টি মন্তব্য

    1. কষ্ট করে পড়েছেন সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। আসলে বিভাগ নির্বাচন ভুল করে দিয়ে ফেলেছি।এরপর থেকে আর দেবো না সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।কবিতা তো আসলে আমি লিখতেই পারিনা। এগুলো আসলে একান্ত অনুভূতি। কবিতা লেখার যোগ্যতা আমার নেই।
      শুভ কামনা জানবেন।

      1. কবিতা লিখার চেষ্টা করে কত যে কলম ভেঙেছি তার ইয়ত্তা না।

        (মোবাইলে মন্তব্য করতে গিয়ে আগের মন্তব্যটা ভুল করে হয়ে গেছে)

      2. কামাল ভাই, কলম ভাঙুক ক্ষতি নেই, কলমের কালি যেন কলঙ্কিত না হয়। কলম ভাঙতে ভাঙতে একদিন রচিত হবে কালজয়ী কবিতা। আশির্বাদ রইলো।

    1. হা হা হা হা….. ভালো বলেছো বর্ণ লিপি।
      অনেকদিন ধরে কিছুই লিখতে পারছি না।
      গতকাল একজন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো। সাধারন কথপকথনের উপরে ভিত্তি করে কিছু লিখে ফেলো। কথায় কথায় মাথা আউলা ঝাউলা হয়ে গেলো।

      চারিদিকে হাজার কবিতার ছড়াছড়ি দেখি ইদানীং। দেখি নষ্ট শব্দের ছড়াছড়ি, এগুলো
      নাকি সাহিত্য চর্চার মধ্যে পড়ে? আশ্চর্য লাগে! মননে রুদ্ররোষের আস্ফালণ নিয়ে প্রতিবাদহীন চেয়ে চেয়ে দেখে যাওয়া ছাড়া উপায় কি?
      ওইসব নষ্ট শব্দ যেমন আমার নয়! তেমনি আমার শব্দের ভাষা বোঝার ক্ষমতা সেইসব তথাকথিত কবিদের নেই।তবুও তাঁদের জন্যই এ লেখা। শুদ্ধ পবিত্র শব্দের চাষ হোক কাব্যের চারনভূমিতে।
      আশা করি তুমি এবার বুঝতে পেরেছো লেখার মূল বক্তব্য বন্ধু!! অসংখ্য ভালবাসা তোমাকে। ❤❤

  1. আহারে কত আকুতিইনা কবিতায় শব্দকে খুজেঁ ফেরা। দোয়া রাইখেন পিয়াজঁ চাষ বাদ দিয়া যেন শব্দের চাষ করতে পারি। অনবদ্য কবিতা। আপনার কবিতাগুলো অনেকটাই আনকমন।ভাল থাকুন। লিখুন আরো নতুন শব্দে শব্দে শব্দের ভুমি।

    1. ভাই, আকুতি সেইসব তথাকথিত কবিদের জন্য,তাঁদের জন্যই ভাষা শব্দে কবিতা, কবিতার রূপ হারাচ্ছে। রাগ লাগে, অথচ তাঁদের চারনভূমি ভাষা শব্দের আকালে বন্ধ্যাত্ব ধারন করে আছে। কবিতা অতি উচ্চমার্গের বিষয়।আমরা কি আসলেই কবিতা লিখতে পারি? আমি তো পারিনা।আমি আর কবিতা লিখবো না। লিখবো একান্ত অনুভূতি।কবিতা লেখার যোগ্যতা অন্তত আমার নেই।
      ভালো থাকবেন ভাই, শুভ কামনা।

      1. না আপু ভুল বললেন..বর্তমান সময়ে সুনামধন্য বহু কবি’র কবিতাই অনলাইনের মাধ্যমে পড়তে পারছি।আমি দেখেছি আমাদের সোনেলায় বেশ কয়েকজন কবি লেখক আছেন যাদের কবিতার শব্দ বাক্য ব্যাবহারের ধারে কাছেও তারা নেই । আপনি , শ্রদ্ধেয় হেলাল ভাইজান, আমাদের নতুনদের মাঝে বেশ কয়েকজন খুব উন্নত মানের কবিতা লেখেন।আমি গর্বিত হই সোনেলা পরিবারের একজন হয়ে।

      2. আসলেই ভুল বলেছি আমি ভাই,আমি বিভেদটা রাখতে ভুল করেছি।আমার কথাও আপনার সাথে এক।সোনেলায় অন্তত এরকম কোনো কবিতা বা লেখক নেই, যাদের কবিতায় অন্তত শুদ্ধতা নেই।
        অনলাইনে এমন বহু লেখকের লেখা চোখে পড়েছে বলেই আমার আক্ষেপটা এভাবে প্রকাশ করার উসিলা খুঁজলাম মাত্র।
        ছাইরাছ হেলাল, সাবিনা, নাজমুল হাসান,এস জেড বাবু, আরজু মুক্তা, রেহেনা বিথী, মুক্তা মৃণালিনী, এরকম আরো আরো অনেক লেখকের লেখা অতি উচ্চ মানের। আমি ভাই কবিতা লিখতে পারিনা, কবিতার নামে যা লিখি, নিজেও বুঝি : এগুলো কোনো পর্যায়ের কবিতা হয়না।তাই ভাবছি কবিতা নাম দিয়ে আর কবিতার মান খোয়াবো না।

        অসংখ্য ধন্যবাদ আপনাকে মমি ভাই।

      1. তৌহিদ ভাই,অনলাইন বা ফ্রেন্ডলিষ্টে কিছু লেখকের লেখা পড়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলি ; সুযোগ হয় বা হয়েছে।বেশির ভাগ লেখায় প্রেম,আবেগ,এবং জৈবিক চাহিদার সুরসুরি মূলক নষ্ট শব্দের সমাহার।
        খুবই সহজ সরল ভাষায় যেগুলো স্পষ্ট।যারা এমন লেখা লিখে থাকেন, স্বাচ্ছন্দ বোধ করেন, তাঁদের উপর ক্ষোভ থেকেই আমার এই দুঃসাহস বলতে পারেন।
        আমার চেষ্টা খুব সিমীত।
        একজন খুব সাধারন কিছু কথা দিয়ে বললেন, এর ওপর ভিত্তি করে কবিতা চাই।
        আমি তো পারি এমন ভাষা! তাই এমন ভাষাই ব্যাবহার করে লিখে ফেললাম এমন লেখা।এটা নিশ্চই কবিতার আওতায় পরা উচিত না। বিভাগ নির্বাচন ভুল করে দিয়ে ফেলেছি। আপনি,হেলাল সাহেব,সাবিনা এবং সোনেলায় থাকা আরো প্রতিভাবান কবিদের ধারেকাছেও যোগ্যতা নেই আমার অমন কবিতা লেখার।
        আত্মমনন বিরুদ্ধ ভাষায়, রুদ্ররূপের আস্ফালন, কথাটার মানে….. শুদ্ধ ভাষার বিপরীত শব্দ ভাবুন একবার!
        ওতেই রুদ্ররূপের আস্ফালন ঘটে মননে…অর্থাৎ রাগ লাগে আমার।

        এইযে লেখা আমার, তা বোঝার মন নেই অনেকের, সেটাই বোঝাতে বলেছি…… আমার ভাষা বোঝার সমঝদারে আশির্বাদ পুষ্ট হও।

        আশা করবো বোঝাতে পেরেছি কিছুটা হলেও। আপনাকে ধন্যবাদ জানাই। শুভ কামনা।

  2. চষে ফেলো অনাবাদী জমির বন্ধ্যাত্ব। ভাষারা ফুলে ফলে পবিত্রতার মূর্তরূপে প্রণতি জানাক শুদ্ধ কবিতার চারনভূমি।

    চমৎকার কল্পনা। হোক শব্দের চাষাবাদ হৃদয়ের পটভূমিতে।

    1. আহবান: যত নষ্ট শব্দের বন্ধ্যাত্ব ঘুচে চাষ হোক শুদ্ধ পবিত্র বাক্যের চষা কাব্য।
      এই আমার প্রার্থনা।
      শুভ কামনা রইলো।

  3. আমি অনেক কবিতা বুঝিনা তাই মন্তব্য করিনা। আগে বাংলা অভিধান মুখস্ত করি তারপর মন্তব্য করবো।☺

    ব্লগে এখন অনেক কবি। আমার পালানো ছাড়া গতি নাই।

  4. চষে ফেলো অনাবাদী জমির বন্ধ্যাত্ব। ভাষারা ফুলে ফলে পবিত্রতার মূর্তরূপে প্রণতি জানাক শুদ্ধ কবিতার চারনভূমি।
    চমৎকার শব্দ চয়ন কবিতা, যদিও আমি কঠিন শব্দ কমবুঝি। ধন্যবাদ দিদি।

  5. বাক্যবাণ চমৎকার ভাবে ছুঁড়ে দিলে অশোভনতার মুখে। চমৎকার কবিতা ভাষা।কবিকে সহনশীল হতে হয় বুঝিয়ে দিলে কবিতায়।ভাষা হোক শুদ্ধশীল অন্তর হোক পবিত্র।

    কবি তোমারে স্যালাম

  6. শুদ্ধ আর সাবলীল যোদ্ধার জন্যই কবিতার বিশুদ্ধ চারণ-ভুমি।
    তবে সেই যোদ্ধার বড়ই অভাব এই আকালের দেশে, ভূমি তাই বিরান সহসাই।

    1. ঠিক বলেছেন আপনি, শুদ্ধ, সাবলীল কবিতার জন্যই কবিতার চারনভূমি! অথচ কবিতার নামে যা দেখছি/পড়ছি কিছু কিছু কবি নামধারি লেখকের লেখায়….!!
      তাই এই উচ্চারন আমার।
      ধন্যবাদ অশেষ আপনাকে।

  7. এ ভাষা তোমার নয়;
    এ ভাষা বোঝার সমঝদারে আশির্বাদপুষ্ট হও।হও আরো বেশি শুদ্ধ সাবলীল যোদ্ধা।

    সত্যি, এ ভাষা সবার নয়! বর্তমানে এ ভাষাভাষী যোদ্ধার খুবই অভাব রয়েছে।
    শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো।

  8. আমার শব্দ ভান্ডার খুবই সীমিত,
    তাই আমাকে দিয়ে অনাবাদী শব্দের জমির বন্ধ্যাত্ব ঘুচানো যাবে না,
    কবে যে শব্দ চাষী হয়ে তোমাদের মত লিখতে পারবো? !

    কবিতা ভালো লেগেছে,
    লিখতে থাকো নিয়মিত।
    তোমার কবিতা পড়তে পড়তে একদিন আমিও হয়ে যেতে পারি তোমাদের মত কবি 🙂
    শুভ কামনা।

    1. কড়জোড়ে মিনতি জানাই, আমাকে কবি বলা যাবে না। আমি কবিতা লিখতে পারিনা 😢 যা লিখি তা একান্ত অনুভূতি। এ আমার দুঃসাহস যে বিভাগটা কবিতা’য় দিয়ে ফেলি বারবার ভুলে। আর এমন ভুল করবো না।

      আপনাদের মতো সমৃদ্ধ শব্দ ভান্ডার আমার থাকলে, আমিও কবি হবো একদিন।
      আপনারাই প্রকৃত শব্দচাষী হবার পূর্ণ দাবি রাখেন।
      আমার স্বশ্রদ্ধ সালাম আপনাদের মতো আরো শব্দ(ছাইরাস হেলাল, আপনি,সাবিনা,তৌহিদ,নাজমুল হাসান, এস,জেড,বাবু এবং এমন আরো অনেক) চাষীদের প্রতি।
      কৃতজ্ঞতা শুভ কামনা।

মন্তব্য করুন