ক্যাটাগরি কবিতা

ঐকতান

এস.জেড বাবু ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০২:৪০:৩৯অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
হৃদয় বন্ধনে বেঁধে নিও কটা বর্ণ মাদুলীর সুরের মুর্ছনায় করো পূর্ণ বীণার তারে মিষ্টি করে ছুঁয়ে দিও কিছু শব্দ ছন্দে মিলিয়ে নিও একটা সুর তুলে দিও আনমনে স্বরলিপিটা সাজিও তেমনি টানে তালে আর লয়ে জুড়ে নিও ঐকতান আমার কবিতা তোমার কন্ঠে হবে গান - ০৫/১২/২০১৮

পোড়া গন্ধ

সঞ্জয় মালাকার ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০১:৩৩:৪৬পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
পোড়া গন্ধ,, চার পাশে কিসের এত পোড়া গন্ধ এত কান্নাকাটি'ই বা কীসের, দূর থেকে কীসের এত আওয়াজ আসছে কিছুই বোঝতে পারছিনা, আবার যেনো কোন মায়ের বুক খালি হচ্ছে। রাত অনেক কান্নার শব্দ শুনা যাচ্ছে কলেজ ক্যানভাস্ রক্তে ভাসছে, আবারও কোন মায়ের বুক খালি হচ্ছে, চারিদিকে অন্ধকার মা-টা বোধ হয় না খেয়েই আছে,। চারপাশে কীসের এত [ বিস্তারিত ]

এসো এই গাঁয়ে

হালিম নজরুল ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ০৮:২০:৫৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
মাথাভাঙা নদী ডানে, বায়ে এক বিল, ঘুঘু, শ্যামা, দোয়েল ওড়ে, ওড়ে গাঙচিল। মাছরাঙা, শালিক আর ডাহুকের বন, ডাকে যেন স্বর্গের মাতা সারাক্ষণ। আম, জাম, কাঁঠালের শ্যামল ছায়া, সবখানে ছড়ানো অপরূপা মায়া। নদীটি যে বয়ে চলে কুল কুল কুল, বাঁকে বাঁকে ফুঁটে আছে রঙধনু ফুল। ভ্রমরেরা গায় সেথা গুন গুনা গুন, মায়ার বাঁধনে যেন হই শুধু [ বিস্তারিত ]

চরের মতো জেগে উঠে

নাজমুল হুদা ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ০৩:৩২:৩৪অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
প্রথম জানুয়ারি শব্দ আদান প্রদানে জয়ী প্রেমের উল্লাসে গল্প বলতে- ভরা পুকুর, চিকন কঞ্চি, সুখী মাছরাঙা ঠোঁটের শাসনে তুমুল ঢেউ তুলে জনসম্মুখে ওরাও ঝরা পালকে বার্তা রেখে উড়ে যায়। শেষ ডিসেম্বর অভিমান পুড়ে আবার সমঝোতার গলিপথে গল্প বলতে- দক্ষিণে কুঁড়েঘর, জোড়া চুড়ই পাখি রোদ্দুর উঠোনে ধুলো মেখে যেন গোসল করে ওরাও দীর্ঘমেয়াদি ইঙ্গিত দিয়ে ঘরে [ বিস্তারিত ]

যদি আর দেখা না হয়

কামরুল ইসলাম ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ০১:৪৯:২১অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
যদি আর দেখা না হয়, কথা না হয় ~ রাখা না হয় খবর ~ বেঁচে থাকার স্বাদ কি প্রাণে ~ যেন জীবন্ত কবর । যদি স্বপ্ন না দাও, ছোয়া না দাও ~ না দাও প্রাণে প্রণয় ~ চোখের জ্যোতি মনের দ্যুতি ~ সব যেন অবক্ষয় ।

গুচ্ছকবিতা

মাহবুবুল আলম ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ১১:৩৭:০০পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
মাহবুবুল আলম ।। মধুর এক যৌথজীবন [] প্রতিদিন এক জোয়ারের নদী আমার পাশে এসে ঘুমায়, নদীটি কুলকুল বয়ে যায়, স্রোতের ইশারায় ডাকে; আমিও তখন তীব্র তৃষ্ণার্থ বুকে নদীর একদম কাছাকাছি সিক্ত উপত্যকায় সাঁতারে নেমে পড়ি। যেখানে এক স্বর্গীয় অমৃতধারা কাটালের কুন্ডলী, ঘূর্ণিঝড়ের উৎস মুখের ন্যায় টেনে নেয়, টেনে নেয় অন্য এক উৎত্রাসে। তা আমি আগাগোড়া [ বিস্তারিত ]

অনুশোচনা

সুরাইয়া পারভীন ১০ নভেম্বর ২০১৯, রবিবার, ১১:২৩:০৮পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
ভালোবাসার পলকাহীন ঘোড়ায় চেপে, ঠিকই এসে পৌঁছালে আমার দ্বারে। বললে ভালোবেসেছিলে, এখনোও বাসো। ভালোবাসতে তুমি অথচ সদ্য কৈশোরে পা দেওয়া- বালিকার অবুঝ মনের ভালোলাগা, ভালোবাসা, দু'পায়ে দলিয়ে চলে গেলে দূরে বহু দূরে। একবারের জন্যও পিছু ফিরে দেখলে না। নিরুপায় আমি শুধু চেয়ে থেকেছি, অশ্রু ঝরিয়ে কদর্মাক্ত করিনি তোমার যাবার পথ। আজ আবার ফিরে এলে ভালোবাসার- [ বিস্তারিত ]

একটি সশস্ত্র আন্দোলনের ডাক

তারাবতী ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ০৯:৫২:১৮অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
একটি সশস্ত্র আন্দোলনের ডাক দিতে ইচ্ছে করে নিজের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে,নিয়মের নামে অনিয়মের বিরুদ্ধে। নানা রকম অস্ত্রের ঝনঝনানি নয়, নয় কোন গ্রেনেড বোমার বিষ্ফোরণ, কলমের কালি যুদ্ধের সশস্ত্র উপকরণ,হাতে কলম নিয়ে সামিল হব যুদ্ধে। আন্দোলনের প্রচন্ডতায় ওরা ভয় পাবে কেননা ওরা জানে শুধু কি করে মানুষ পিটিয়ে মারতে হয়। এটা জানেনা কলমও একটি জাতিকে বিজিত [ বিস্তারিত ]

স্বপ্ন দেখবো বলে

কামরুল ইসলাম ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ০৬:৫৩:২৩অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য
প্রথম যেদিন স্বপ্ন দেখেছিলাম . . . বাগানে হেঁসে ছিল ফুল . . . শাখে শাখে গেয়ে ছিল পাখি . . . রঙিন ডানায় প্রজাপতির ছিল আনা গুনা . . . স্বপ্নের সোপানে পা রেখেছি বলে . . . . . . . ! তিল তিল করে বেড়ে উঠে . . . বুকের ভিতর . [ বিস্তারিত ]

প্রতিমুখ

মুহম্মদ মাসুদ ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ০৪:১৯:৪২অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
আহারে!বিমুগ্ধ গন্ধ মেখে দাঁড়িয়ে থাকা,নদীর স্রোতের ঠোঁটে।যে স্রোতে প্রেমের রক্ত ভেসে ভেসে ঢেউ খেলে।নিষ্পলক চোখে চোখ, চোখাচোখি,আঁকিবুঁকি আঙুলে আঙুলের ছোবল।দিশেহারা ছন্নছাড়া দেহপিঞ্জরহৃৎপিণ্ড হাউমাউ কাঁদে বেলা অবেলায়।ছবিঃ সংগৃহীত    

মায়াবী ফাঁদ

হালিম নজরুল ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ০২:১৪:২৩অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
মনের ভাঁজে জোস্নাপ্রপাত চুলের ভাঁজে ফুল বুকের ভাঁজে সুখের অসুখ প্রণয়ে আকুল। চোখের ভাঁজে লাজুক লতা ঠোঁটের ভাঁজে চাঁদ বাহুর ডোরে বিনাশী ঢেউ মায়াবী এক ফাঁদ। দুই বিনুনি মনহরণী আলতা রাঙা পায় রূপের আগুন আনলো ফাগুন মনের আঙিনায়। বচন যেন মিষ্টি মধু যাদুর পরশ হাতে এমন ফুলের ঘ্রাণ নিতে চায় জ্বোনাকজ্বলা রাতে। এরূপ চাঁদে পড়লে [ বিস্তারিত ]

আতসি কাঁচের বেড়া

এস.জেড বাবু ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ০১:৫২:০২অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
তোমার আমার মাঝে এই এক আতসি কাঁচের বেড়া, তুমি দেখ আমায় অতি ক্ষীনকায় আমি দেখি তুমিই সেরা। তুমি উত্তলে- বিশালতম ভিষন আমার খোলা দৃষ্টি সীমান্তে, আমি অবতলে- ক্ষুদ্র পরমানু সম, তোমার অদেখায় অজান্তে। শ্রেয়া! আমি দেখি আমার হৃদয়ের চোখে তুমি দেখো আয়নার আড়ালে, আমি ভাবি আমার অস্তিত্ব জুড়ে; তোমার ভাবনায় আমি- বেখেয়ালে। জড়তায় জড়ানো ইতিহাসের [ বিস্তারিত ]

লার্ভায় অন্ধকার

শফিকুল ইসলাম ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ১২:৫৫:১৪অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
তুত গাছে লেগে থাকা লার্ভায় রেশমী সুতো মসলিন বুননে দেখেছে আভিজাত্য, সত্যের বন্দরে শ্যাওলা জমেছে এককোষী জীবগুলো ভীষণ ক্ষুধার্ত চাতকিনী! কসাইখানায় সাজ সাজ রব একজন জল্লাদের অপেক্ষায় সহস্র জনতার চোখ। মিথ্যে পাণ্ডুলিপি খুলে একজন কবি বললেন, 'আজ শরতের আকাশে দুটো চাঁদ উঠবে।' ধীরে ধীরে জনতার ঢল নামে চারপাশে কীট-পতঙ্গ কিলবিল করছে কেউ কেউ দেখছে কুকুরের [ বিস্তারিত ]

অপসৃত ছায়া

হালিম নজরুল ৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৮:৪৩:২৪অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
আলোর সন্ধানে আমরা হাঁটতে শুরু করলাম------ একটি জ্যোতির্ময় শহরের দিকে। তোমার গায়ে তখন আতরের বাজনা; পায়ে নুপুরের ঘ্রাণ। আমি নি:শংকোচে ত্রাণ নিতে নিতে------- পৌঁছে গেলাম একেবারে ল্যাম্পপোষ্টটার নীচে। তারপর!তারপর বুঝলাম তুমি অন্ধকার ভালবাসো। ঘড়িটা আমাদের চোখ ফেরালো বিপরীত মেরুতে। অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে--- একদিন হাওয়াই মিলিয়ে গেল ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন। [ বিস্তারিত ]

গোপন সম্পর্ক

কামরুল ইসলাম ৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৭:৩৯:৪৭অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
💛💛💛💛💛💛💛💛💛💛💛 একটি সম্পর্ক গোপন থাক, খুব যতনে ~ ভ্রষ্ট পথের নস্ট সুখের উষ্ণ আবরণে ~ রাত গভীরে ফিসফিসিয়ে মিষ্টি কথার ফুলঝুরি ~ একলা প্রহর বিষণ্ণতায় আকাশের ঐ নীল চুরি ~ কপাল জুড়ে টিঁপ লাগানো, তাও জানান ~ রেশমী চুড়ি শাড়ী রংয়ে বেশ মানান ~ জানে, জানুক একান্তীয় গোপন লোকে আপন সুরে ~ কষ্ট গুলো সুভাস [ বিস্তারিত ]

আর্কাইভ