গোপন সম্পর্ক

💛💛💛💛💛💛💛💛💛💛💛
একটি সম্পর্ক গোপন থাক, খুব যতনে ~
ভ্রষ্ট পথের নস্ট সুখের উষ্ণ আবরণে ~
রাত গভীরে ফিসফিসিয়ে মিষ্টি কথার ফুলঝুরি ~
একলা প্রহর বিষণ্ণতায় আকাশের ঐ নীল চুরি ~
কপাল জুড়ে টিঁপ লাগানো, তাও জানান ~
রেশমী চুড়ি শাড়ী রংয়ে বেশ মানান ~
জানে, জানুক একান্তীয় গোপন লোকে আপন সুরে ~
কষ্ট গুলো সুভাস ছড়াক, শিউলি ঝরা প্রতি ভোরে ~
থাক গোপনে, মিথ্যে প্রেমের সত্য ছোঁয়া অনুভবে ~
স্মৃতি গুলো নষ্ট পাতায় জল রংয়ে আঁকা হবে ~
সাঁঝের বেলা হাঁটবো দুজন পা মিলিয়ে ~
আঁচলের মায়ায় ভরিয়ে দিবো, সব বিলিয়ে ~
জীবন জুড়ে থাক না এমন প্রেমের গল্প, সংগোপনে ~
সুখ যদি পাই , মিছে আলপনায় স্বপ্ন বুনে ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৩/০৯/১৯
ঢাকা

মোট পড়েছেনঃ ১,১২৯জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. প্রিয় ব্লগার,
    সোনেলার সাথে আছেন বলে সোনেলা ব্লগ টীম এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
    আপনার লেখা সোনেলার লেখার ভাণ্ডারকে সমৃদ্ধ করবে।
    শুভ ব্লগিং।

মন্তব্য করুন