লার্ভায় অন্ধকার

তুত গাছে লেগে থাকা লার্ভায়
রেশমী সুতো মসলিন বুননে দেখেছে আভিজাত্য,
সত্যের বন্দরে শ্যাওলা জমেছে
এককোষী জীবগুলো ভীষণ ক্ষুধার্ত চাতকিনী!

কসাইখানায় সাজ সাজ রব
একজন জল্লাদের অপেক্ষায় সহস্র জনতার চোখ।
মিথ্যে পাণ্ডুলিপি খুলে একজন কবি বললেন,
‘আজ শরতের আকাশে দুটো চাঁদ উঠবে।’

ধীরে ধীরে জনতার ঢল নামে
চারপাশে কীট-পতঙ্গ কিলবিল করছে
কেউ কেউ দেখছে কুকুরের সঙ্গম-প্রেম।

সন্ধ্যা ঘনিয়ে এলো
উৎসুখ চোখ অধীর অপেক্ষায়
দুটো চাঁদ যেনো চোখের তারায় ভাসছে
ইতিহাস হতে খুব বেশী বাকী নেই।

হঠাৎ একখণ্ড মেঘ ঢেকে দেয় আকাশের বুক
ভাদ্র মাসে নীরব জলছবি
কবি আকাশের দিকে তাকিয়ে বললেন,
‘মেঘের আজ বড্ড মাতামাতি
ফের কোনোদিন ফিরবে মতিগতি। ‘

হঠাৎ হুংকারে থরথর কসাইখানা
জনতার চোখ বাতাবি লেবুর মতো সবুজ হয়ে গেলো!
জল্লাদ ভয়ংকর চিৎকারে বলে উঠলো,
‘চুপ!’
সুনসান নিস্তব্ধতা।

কবি এবার উঠতে চাইলেন
কোনো এক অপরিচিতা মহিলাকে বললেন,
‘ সুঁই -সুতো হবে?’
কবি আকাশের দিকে তাকালেন,
অন্ধকার ভেদ করে নেমে আসছে গোল গোল বৃত্ত।
তিনি আকাশের কোনো এক ছিদ্র সেলাই করতে চাইলেন!

এক পশলা বৃষ্টি হলো
জল্লাদ তখনো কাঁপছে
তার হাতে রক্তস্নাত তলোয়ার!
রেশম পোকা এক ধ্যানে খেয়ে যাচ্ছে তুত গাছের পাতা।

কবি বললেন,
‘সত্য কবিতা মিথ্যের জালে বোনা,
আগামী কোনো এক সন্ধ্যায় দুটো চাঁদ উঠবে আকাশে।
আগামী কোনো এক রাতে সূর্য উঁকি দেবে অজানা ভুলে।’

মোট পড়েছেনঃ ৭১৭জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. শফিক ভাই, কিছু মনে করবেন না। আপনি মনে হয়ে ব্লগের নীতিমালা পড়েননি। একটু কষ্ট করে পড়ে নিবেন প্লিজ। টাইম লাইনের সবার নীচে নীতিমালা পাবেন। ২৪ ঘন্টার ভিতর ২ টিকে পোস্ট দিতে সেখানে অনুৎসাহিত করা হয়েছে। এটা ব্লগের সৌন্দর্যের স্বার্থেই। মডারেশন টিম হয়তো আপনার এই পোস্ট ড্রাপ করে রাখতে পারেন।

    1. হ্যাঁ, নীতিমালা সম্পর্কে আমি জ্ঞাত ছিলাম না। এভাবেই একটু একটু করে জেনে যাবো সবকিছু। বিষয়টি দৃষ্টিগোচর করার জন্যে আন্তরিক ধন্যবাদ।

    2. বাহার ভাই,
      একেবারে নতুন বলে কিছুটা ছাড় দিয়েছে মনে হয় মডারেটররা। শফিকুল ভাই তার অজ্ঞতার কথা জানিয়েছেন। ভবিষ্যতে উনি এটি খেয়াল রাখবেন বলে আমাদের বিশ্বাস।

  2. কবিদের সবই কাল্পনিক-
    আমার ভুলও হতে পারে তবে,
    কবিদের কোন তথ্য বা তত্ত্ব – সত্য মনে করা ভুল যদিও মিথ্যে প্রমান করা অনেক ক্ষেত্রে কঠিন।

    আপনার লিখায় চরম মুগ্ধতা।
    শুভেচ্ছা অশেষ।

  3. ‘সত্য কবিতা মিথ্যের জালে বোনা,
    আগামী কোনো এক সন্ধ্যায় দুটো চাঁদ উঠবে আকাশে।

    আপনার লিখায় চরম মুগ্ধতা।
    শুভেচ্ছা ভালোবাসা।

  4. কবিরা মনে হয় একটু এমন-ই হয়,
    জাল বোনে মিথ্যে মিথ্যি হয়ে একটু নিরুপায়!!

    ভাল কথা কবি,
    মডারেটররা ভাত ঘুমে আছে
    বুলবুলের ভয়ে, চব্বিশ ঘন্টায় কিন্তু পোস্ট
    একটাই হবে, নীতিমালায় আছে নিশ্চয়।

  5. প্রথমেই বলি, মডারেটররা কিন্তু ঘুমায়না। জেগে জেগে সব দেখে। তবে অসাধারণ কবিতাটি ৫ বার পড়ে এক মডারেটর এতটাই আপ্লুত হয়েছে যে ২৪ ঘন্টায় দুটি পোস্টের বিষয়টিকে তিনি একজন যোগ্য কবির সাধারণ ভুল হিসেবেই দেখেছেন। ব্যাপারনা। কবি নিশ্চই ভবিষ্যতে সজাগ থাকবেন। ☺

    এই বুলবুলের বৃষ্টিতে অসাধারণ কবিতাটি দারুণ উপভোগ্য লেগেছে। ধন্যবাদ আপনার প্রাপ্য।

মন্তব্য করুন