সত্যিই পারিনা

পারিনা উচ্ছিষ্ট নিঃশ্বাসের তীব্রতায়
ভাসিয়ে দিতে অনন্ত পথে
তোর নামে লিখা উড়ো চিঠি ,
হাজার পৃষ্ঠার উপন্যাস উল্টিয়ে
খুঁজে বের করে নিতে পারিনা
সন্ধি-বিচ্ছেদের শব্দ ক’টি ।

পৃষ্ঠার সীমাবদ্ধতায় সারমর্মে
এঁকে দিতে পারিনা
তোর আমার সম্পর্কের ভাস্কর্য ,
হাতে গুনা দুই চার পাতায়
অনুশীলন করতে পারিনা
তোকে নিয়ে লিখা কাব্যের তাৎপর্য ।

সহ্য করতে পারিনা ব্যভিচারিণীর তালিকায়
তোর নামের দুটি বর্ণের
চিরায়ত কোন অবস্থান ,
পারিনা ভুলে যেতে আমার এই বর্ণের রাজ্যে
তোর হাস্যোজ্জল উপস্থিতি আর
তোরই যত সহিংস প্রতিদান ।

পারিনা ভুলে যেতে সকাল, দুপুর, সাঁজে
হৃদয়ের প্রস্তরখন্ডে অংকিত
অমলিন কিছু স্মৃতি ,
তোর মতো করে আজও পারছিনা
পারবোওনা কোন দিন
আমি যে সত্যিই পারিনা তিথী_____॥

-০-

মোট পড়েছেনঃ ১,০৯৩জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. হৃদ-পাথরের জ্বলন্ত ক্ষরণে লিখে রাখা
    একটি নাম তিথী, দিব্যি হাস্যোজ্জ্বল-স্থিতি;
    চিরায়ত দান প্রতিদানের নিয়মে
    সহিংসতার বীজ বুনিনি,
    তোমার মেলে ধরা শস্য খেতে!
    শকুনি বিন্যাসে হেলেফেলা যতই ওড়াও
    পারিনি/পারিনা ফিরে যেতে, এবেলা-অবেলায়।

    এত ভাল কী করে লেখে ভাবতে হবে দেখছি।

  2. “পারিনা ভুলে যেতে সকাল, দুপুর, সাঁজে
    হৃদয়ের প্রস্তরখন্ডে অংকিত
    অমলিন কিছু স্মৃতি ,
    তোর মতো করে আজও পারছিনা
    পারবোওনা কোন দিন
    আমি যে সত্যিই পারিনা তিথী_____॥”

    দিলেন তো দাদা মনে করিয়ে! একটু ভুলে থাকতে চাই! কিন্তু আপনার জন্য আর ভুলে যেতে পারছি না।

    1. মন আছে বলেই তো মনে পড়বে।

      সবাই কি আর হৃদয়হীনের তালিকায় ?

      কিভাবে ভুলে থাকা যায় তা যদি শিখতে পারতাম।

      অনেক শুভেচ্ছা প্রিয় ভাইজান।

  3. ” পারিনা ভুলে যেতে আমার এই বর্ণের রাজ্যে
    তোর হাস্যোজ্জল উপস্থিতি আর
    তোরই যত সহিংস প্রতিদান। ”

    সবাই সব কিছু পারেনা ভাই,
    যারা পারে তারা অন্য ধাতুতে গড়া।

    ভাল লিখেছেন খুব।

      1. সবাই যদি দুই একজন করে জানে, ওদের মোট সংখ্যা শতকোটি ছাড়াবে।

        কিন্তু সত্যি হলো- একজন বড়জোড় দুই একজনই তেমন রূপে চিনে।

        ধন্যবাদ ভাইজান

  4. পারিনা অনেক কিছুই। তবুও বালোবেসে যাই একান্ত আপন করে। নামহীন কত কবিতা জমা হয়ে আছে মনের খাতায়, প্রকাশ করতে পারিনা। তবুও ভালোবাসি তোমায় আমি আমার মতন করে।

    দারুণ লেখা ভাই।

  5. “পারিনা ভুলে যেতে সকাল, দুপুর, সাঁজে
    হৃদয়ের প্রস্তরখন্ডে অংকিত
    অমলিন কিছু স্মৃতি ,
    তোর মতো করে আজও পারছিনা
    পারবোওনা কোন দিন
    আমি যে সত্যিই পারিনা তিথী_____॥”
    ভালো লাগা ও ভালোবাসা রইলো শ্রদ্ধে দাদা।

মন্তব্য করুন