“প্রলাপ“

তুমি সফেদ সমুদ্র ,
অথৈ জলের মায়াবী নীল…
আমি বেলোয়ারি মেঘ হয়ে
আবির ছড়াই তোমার বিশালতায় ।

তুমি মায়াবী ধুসর মেঘে
শেষ বিকেলের গোধুলীর রং ,
আমার এ নিস্পাপ মন
তোমাতে করি নিবন্ধন।

তুমি সদ্য বৃষ্টি ভেজা তরু,
পবিত্র সবুজ জরাহীন প্রাণ,
আমি সাহসী উচ্চারণে
সমর্পিত তোমার চরণ তটে।

তুমি রোদেলা দুপুর !!
ঝাঁঝালে ব্যক্তিগত সুখ ।
আমার কষ্টের অমনিবাস
তোমার সে সুখে হোক বিলীন।

তুমি কবিতার এক সদ্য প্রসুত স্তবক
আমার কম্পিত অধরে উচ্চারিত বারংবার,
আমি সেজদায় নত ! ধ্যানরত
ভালোবাসি শুধু তোমায় ।

মোট পড়েছেনঃ ১,৯৬৩জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. শেষের পঙতিতে এসে লেখার ভাব আধ্যাত্মিক দিকে চলে গেলো। মনে হচ্ছে এখানে কোনো ব্যাক্তি বা বস্তু নয়, স্রষ্টার বিশালতার কাছে নিজেকে আত্মসমর্পণ করা।

    অনেকদিন পর চমৎকার এক কবিতা দিলে। এই জন্যেই এত লিখতে বলি। তাহলে তোমার কাছ থেকে একটু-আধটু শিখতে পারবো।

    ভালোবাসা অবিরত ❤❤

  2. তুমি বন্দনার কবিতা ভালো লেগেছে খুব,

    সোনেলার সমস্ত পাঠকদের পক্ষ থেকে দাবী জানাচ্ছি-
    আমাদের আপনার লেখা থেকে বঞ্চিত করা চলবে না।
    আমরা কিন্তু আন্দোলন করবো তাহলে।

    শুভ কামনা।

মন্তব্য করুন