পেয়াজের ঝাঁঝ

ঝাঁঝ বেড়েছে পেয়াজে
বাজার পুরো গরম
নিন্ম আয়ের জনগোষ্ঠি
ভোগান্তিতে যে চরম ।

শাষক গোষ্ঠি পক্ষ নিলো
ফটকাদের দলে
জনস্বার্থে প্রচার হলো
পেয়াজ ছাড়া চলে ।

ভোটে মারবি, জোটে মারবি
মারবি পেয়াজের ঝাঁঝে
নিজ দেশে আমরা বুঝি আর
রইলাম না কোন কাজে ।

ফটকা কারবারী লুটে নিলো
আমার ঘামের দাম
রক্ত দিয়ে কিনেছিলাম, তাইতো
বাংলাদেশের নাম ।
~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৯/১১/১৯
ঢাকা

মোট পড়েছেনঃ ৭৪৭জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

    1. লেখাটি পাননি?
      বুঝতেছিনা, খুব বিরক্ত করছে
      ব্লগে ঠিক মত ডুকতে পারছিনা,
      হঠাৎ লগ আউট হয়ে যাচ্ছে,
      পোস্ট দিলে পোস্ট নিচ্ছে না

  1. দারুণ লিখেছেন ভাই, ছন্দে আমাদের বর্তমান বাস্তবতা তুলে এনেছেন। আশা করছি আমরা হুজুগে বাঙালীদের লবন নিয়েও এমন কিছু ছন্দ পাবো।

  2. সমসাময়িক লেখার আবেদন অনন্য।
    ব্লগে কী কী সমস্যা হচ্ছে একটু গুছিয়ে যদি বলে দিতেন,
    তাহলে হয়ত মাডারেটরগন সমস্যাটি ভাবনায় নিতেন।

  3. কামরুল ভাই, আপনার পোস্ট দিতে সমস্যা হচ্ছে বুঝতে পারছি।
    গত পোস্ট দিয়েছিলেন ফিচার ছবি একটা, কবিতা একটা। অর্থাৎ একটি পোস্ট দুই ভাগ করে দিয়েছেন।
    এই পোস্ট দিয়েছিলেন সুধু ছবি।
    সমস্যা কি হচ্ছে বলবেন একটু?

    আমি যতটুকু বুঝতে পারছি, লেখা আপ্নি প্রথমে ফেইসবুকে দেন। এরপর কপি করে ব্লগে পেস্ট করেন।
    আপনার সমস্যাটা কি তা জানিয়ে সোনেলা গ্রুপে পোস্ট দিন।
    শুভ কামনা।

    1. হ্যা ভাই, আমি আগে ফেবুতে দেই, তার পর ব্লগে দেই,
      ব্লগে আমার কমেন্ট ঠিক মত গ্রহন করছে না,
      কবিতা আসলে ছবি আসে না, ছবি আসলে কবিতা আসে না,

      মুল ব্লগে ডুকতে ( নিউজ ফিড) গেলে একেক বার একেক জায়গায় চলে যাই,
      কাউকে কমেন্ট করলে অনেক বার ই নেয় না

      1. পেস্ট করার পুর্বে visual এর পাশে ‘ লেখা ‘ শব্দে ক্লিক করে পেস্ট করবেন। এর পর visual এ ক্লিক করে প্রকাশ করবেন।

        প্রথমে শিরোনাম, বিভাগ আর ফিচার ছবি দিবেন। এরপর পেস্ট।

মন্তব্য করুন