তোমাকেই খুঁজি

 

স্পর্শের তৃষ্ণায় বারংবার আমি ছুটে আসি অনুভূতিহীন পাহাড়ের কাছে।
সব ভুলে অদম্য আবেগে ব্যাকুল হই
অমত্ত ভালোবাসার সরোবরে।

একটু খানি ভালবাসার ছোঁয়া
এ মন কে এমনভাবে আন্দোলিত করে
মোহমত্ততা হয়ে যাই।
একটু দেখার সুখস্মৃতি টুকু অদেখা সময়ের পাথেয় থাকে।

হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত
চাওয়া-পাওয়ার উঠোনে।
পথ ভোলা পথিক হয়ে তোমাকেই খুঁজি
বিজন ভালোবাসার অরণ্যে।

মোট পড়েছেনঃ ১,১৮২জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

    1. ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকতে নেই। সে পাহাড় আর প্রেমিক যেই হোক।একচেটিয়া প্রেম না হলে আকাশ এত সুন্দর হতোনা। সাগর হতনা ছলনাময়ী। প্রেমিক মন মানেনা ধর্মের কাহিনী।

      মন্তব্যে খুশি হলাম। ধন্যবাদ।

  1. ভালোবাসার মানুষকে খুঁজতে হয় তখনই , যখন মানুষটিও সম পরিমান ভালোবাসে। নয়তো এক তরফা ভালোবাসা নিজের জন্যে বেদনাদায়ক, অপর পক্ষের জন্যে বিব্রতকর হয়।

    কবিতা ভালো হয়েছে।
    শুভ কামনা 🌹🌹

  2. হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত
    চাওয়া-পাওয়ার উঠোনে।
    পথ ভোলা পথিক হয়ে তোমাকেই খুঁজি
    বিজন ভালোবাসার অরণ্যে।
    ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকতে নেই।
    নিঃস্বার্থ ভালোবাসতে হয়।
    চমৎকার উপলব্ধি, কবিতা বেশ ভালো লাগলো।

  3. একটু দেখার সুখস্মৃতি টুকু অদেখা সময়ের পাথেয় থাকে। এই অনুভুতিই সর্বনাশ!!
    ভাল বাসা না থাক্লে সেখানে ভালবেসে লাভ নাই।

  4. স্পর্শের তৃষ্ণায় বারংবার আমি ছুটে আসি অনুভূতিহীন পাহাড়ের কাছে।
    সব ভুলে অদম্য আবেগে ব্যাকুল হই
    অমত্ত ভালোবাসার সরোবরে।


    ভালোবাসার ছোয়া পাওয়ার জন্য ছুটে যাই আমরা সবাই…………….ভালোবাসার কবিতায়
    ভালোলাগা

  5. হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত
    চাওয়া-পাওয়ার উঠোনে।
    পথ ভোলা পথিক হয়ে তোমাকেই খুঁজি
    বিজন ভালোবাসার অরণ্যে।

    বেশ দারুণ কাব্যানুভূতি।
    ভালো লাগলো দিদি।

  6. <blockquote< স্পর্শের তৃষ্ণায় বারংবার আমি ছুটে আসি অনুভূতিহীন পাহাড়ের কাছে।

    যেখানে ভালোবাসা নেই, সেখানে কিছুই নাই! শুধুই হাহাকার! ভালোবাসা বেঁচে থাকুক আজন্মকাল।

  7. খুঁজতে খুঁজতে আবার অরণ্যে হারিয়ে না যায় যে খুঁজে সে।
    এমন ভালোবাসায় ব্রেক ( গাড়ির ব্রেক ) না করলে তো বনবাস নিশ্চিত।

    কবিতা ভালো হয়েছে খুব,
    শুভ কামনা।

মন্তব্য করুন