চিরন্তন একটি গল্পঃ প্রথম পর্ব

বৃষ্টিটা হঠাৎ করেই এলো । অথচ শরতের কি সুন্দর আকাশটা ছিলো এই কিছুক্ষণ আগেই । চারদিকে পুজো পুজো গন্ধ । সবুজ পাতাগুলোকে ঢেকে দিয়েছে সাদা সাদা শিউলী ফুলগুলো । বৃষ্টির তোড়ে সতেজ ফুলগুলো নিষ্প্রাণ এখন । –“ইস মা ফুলগুলো গেলো !” পিউলী বলে উঠলো । ওদিকে রিনীতা গজগজ করছিলো রাগে । বৃষ্টি আসায় কাজ আরোও [বিস্তারিত চিরন্তন একটি গল্পঃ প্রথম পর্ব]

ত্রাহ্যস্পর্শের উৎসব এবং রেঁনেসাস

অপাপবিদ্ধ সি-গাল পাখীটির মৃত্যু হলো আজ । যদিও ওর জন্যে কোনো শোকসভা কিংবা কোনো আন্দোলন-মিছিল কিছুই হয়নি । খুণ হলো আজ পাখীটির জীবন । তার হত্যাকারী সাজা পাবেনা কখনো । ব্যস্ততর পথে হেঁটে যেতে যেতে চেয়ে দেখলাম দু’দিকে দুটো ডানা ছড়িয়ে পড়ে আছে । আগামী ভোরে ময়লার গাড়ী এসে তুলে নেবে । তারপর সব ট্রাশ [বিস্তারিত ত্রাহ্যস্পর্শের উৎসব এবং রেঁনেসাস]

ঈশ্বর প্রশ্নোত্তর অফুরান আনন্দে সোনেলা

সময়ের ডানা দেখা যায়না । যতোই আমরা ছুটতে থাকি , মনে করি অনেক দূরে এগিয়ে গেছি । আসলে আমরা সকলেই একই জায়গায় , সময় শুধু বদলে যায় । একটা গল্প না বললে নয় । ঈশ্বর একজন মানুষকে সুযোগ দিলেন , তার কি কোনো প্রশ্ন আছে কিছু জানার ? যার উত্তর জানলে পর জীবনের অনেক কঠিন [বিস্তারিত ঈশ্বর প্রশ্নোত্তর অফুরান আনন্দে সোনেলা]

এলোমেলো কিছু কথা………**এক**

বেশ কিছু অসাধারণ সৌন্দর্য এই দুটি চোখ দেখে নিলো । আর প্রাণ খুলে যে নিঃশ্বাস নিচ্ছি প্রতিদিন , কতো যে নাম-না-জানা ফুলের গন্ধ পেয়ে যাচ্ছে এই শ্বাস অক্সিজেনের পাশাপাশি । মনটা তখন ফুরফুরে হয়ে যায় । এতো সুন্দর কেন এই পৃথিবী ? কেন এতো ইচ্ছে করে বাঁচতে ? অনেক কষ্ট তৈরী হয়ে যায় বিভিন্ন ভাবে [বিস্তারিত এলোমেলো কিছু কথা………**এক**]

উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম…..একাদশ ভাগ

  উনচল্লিশ – তিরির প্রতি   এই দেখো , এ সময় এভাবে রাগ-অভিমান করতে নেই । আমার ফুলটুসীটার চরিত্র তোর মতো হোক , চাইনা । একটু হাসি দে না আমার জন্যে ! তুই হাসলে আমার ফুলটাও হাসবে । আচ্ছা ও আমাকে কি বলে ডাকবে রে ? ইস ভেবে পাচ্ছিনা । মায়ের বন্ধুকে কি বলে ? [বিস্তারিত উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম…..একাদশ ভাগ]

নির্বাসিত স্বপ্ন-বিলাস

অযথাই যে জেগে আছে কুন্তলা , তা নয় । এমনকি অপেক্ষা করছে কেউ আসবে বলে , তাও নয় । বুঝে উঠতে পারছে না জীবনে এমন সময় কেন এলো ? নিজেই কি জেনে-শুনে জন্ম দেয়নি ? “আমি জেনে-শুনে বিষ করেছি পান…” রবি ঠাকুর এই গানটি যেনো এ সময়ের জন্যেই সৃষ্টি করেছিলো । কুন্তলা নিজেই নিজেকে বলে [বিস্তারিত নির্বাসিত স্বপ্ন-বিলাস]

বিলীয়মান অনুভূতি

“একটি অন্ধকার রাত তোমার জন্যে , জেনেও চলে যেতে হচ্ছে । স্বপ্ন আমায় তুমি যদি পারো ক্ষমা করো । —মনে মনে বললো রাত্রি । প্রেম , এ শব্দটা যে কেন এলো ওর জীবনে !” —এটুকু লিখে থেমে গেলো প্রতীতি । তরুণ গল্পকারদের মধ্যে বেশ একটি পরিচিতি গড়ে উঠেছে তার । কিন্তু আজকাল আর নতূন কিছু [বিস্তারিত বিলীয়মান অনুভূতি]

মনের ভেতরের মন

জীবনের একটা সময় আসে যখন কেউ কোথাও থাকেনা । সে সময় কি করা উচিত কষ্ট নেয়া ? একা একা মুখ ভার করে বসে থাকা ? নাহ আমি মনে করি ওই সময়টাতেই নিজেকে জানা আর নিজের আনন্দ খুঁজে নেয়া । কারণ আনন্দই আনন্দকে টানে…আর যতো কষ্টের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা , ততোই কষ্টের পরিধি বিস্তৃত হতে [বিস্তারিত মনের ভেতরের মন]

উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……দশম ভাগ

পঁয়ত্রিশ – তিরির প্রতি কি বলছিস তুই ! সত্যিইইইই !!! আমি জানতাম এমন দিন আসবে । উফ আমি যে কি করি এখন । বুঝে পাচ্ছিনা । এই সেরেছে নিজের নাম তো ভুলেছি । এই তোর নাম কি রে ? ধ্যৎ কি হবে নাম দিয়ে নিজেদের ? এখন তো নাম খুঁজতে হবে । অনেক সুন্দর নাম [বিস্তারিত উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……দশম ভাগ]

তারতম্য : মৃত্যু এবং শ্বাস

মৃত জোনাকী তুমিও আলো দাও । সে কেউ জানেনা… কারণ আলো দেখার জন্যে অনুভূতি তো চাই , সাথে অন্ধকারও চাই , আর ঘন-সবুজ অরণ্য চাই । এই শহর-নগর ইট-কংক্রিটে ভরা— এখানে সবুজ আছে অট্টালিকার ফাঁকে ফাঁকে । মৃত জোনাকী চুপটি করে বলি তোমায় , তোমার সাথে আমার একটি মিল ; আমিও আলো দেই , কিন্তু [বিস্তারিত তারতম্য : মৃত্যু এবং শ্বাস]

উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……নবম ভাগ

  একত্রিশ – তিরির প্রতি “মারকাট” বসটা আমাকে বড়ো জ্বালায় । দিল্লীর কাজ শেষ হতেই বললাম আমি বাংলাদেশে যেতে চাই , দেবে কয়েকদিনের ছুটি ? বললো দেখার মতো কি আছে ওখানে ? বললাম সারা পৃথিবীতে একমাত্র ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবন , দীর্ঘতম সমুদ্র সৈকত আছে । আমি তো জানি তার প্রিয় কি ! ব্যাটা সমুদ্র-স্নান পছন্দ [বিস্তারিত উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……নবম ভাগ]

উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……অষ্টম ভাগ

  তিরির দিনপঞ্জিকা – মার্চ ২২ – একটি মাস হয়ে গেলো , অহম সুস্থ আছে তো ? অন্যদিকে প্রিয়’র বাঁকা হাসি , ওরা দুজন মিলে কি কোনো কিছু প্ল্যান করেছে ? ঠিক বুঝে উঠতে পারছি না । প্রিয়কে বললাম , তুমি কি কিছু জানো ? অহম কোথায় ? ও দেখি এড়িয়ে গেলো । মার্চ ২৩ [বিস্তারিত উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……অষ্টম ভাগ]

উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……সপ্তম ভাগ

  পঁচিশ – অহমের প্রতি শয়তান তুই আমাকে এসব বললি , তোর সাহস তো কম না ! বেশ হয়েছিলো ছ্যাঁকা না খেলে জীবনে অনেক কিছু পাওয়া হতোনা । মানুষ জানিস তো অভ্যেসের দাস ? সময় লাগে চলে যাওয়া মানুষের অভাব পূরণ করতে , কিন্তু জীবনে কেউই অনিবার্য না । কতো প্রিয় মানুষ একেবারেই চলে গেলো [বিস্তারিত উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……সপ্তম ভাগ]

বৃ্দ্ধাশ্রম

অনেক বছর আগে প্রথম যখন Old homes শব্দটির সঙ্গে পরিচয় হয় , একটু অবাক হলাম । বয়ষ্ক মানুষদের বাড়ী মানেটা কি ? তবে অপরিচিত এই শব্দটির মানে যখন বুঝতে পারলাম , তখন নেগেটিভ ছাড়া আর কিছু ভাবনায় আসেনি । আসলে আমাদের সমাজ-পরিবেশ-পরিস্থিতি-মানসিকতা আর ধর্মের নামে কিছু নিয়ম-নীতি এই শব্দটিকে ঘেণ্নার চোখেই দেখেছে । আমি তো [বিস্তারিত বৃ্দ্ধাশ্রম]

উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……ষষ্ঠ ভাগ

একুশ – অহমের প্রতি শয়তান , বাঁদর , ছাগল , কুকুর , অসভ্য ! তোকে মুক্তি দেবো , তাও আমি ? অতো সহজে ? তোর এ জীবনে মুক্তি নেই , বুঝলি ? আমায় কি পেয়েছিস তুই ? জানিস তোর মতো হাজার হাজার অহম আছে , যাদের সাথে বন্ধুত্ত্ব করতে পারি ? কেন করিনা জানিস ? [বিস্তারিত উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম……ষষ্ঠ ভাগ]