
সময়ের ডানা দেখা যায়না । যতোই আমরা ছুটতে থাকি , মনে করি অনেক দূরে এগিয়ে গেছি । আসলে আমরা সকলেই একই জায়গায় , সময় শুধু বদলে যায় । একটা গল্প না বললে নয় ।
ঈশ্বর একজন মানুষকে সুযোগ দিলেন , তার কি কোনো প্রশ্ন আছে কিছু জানার ? যার উত্তর জানলে পর জীবনের অনেক কঠিন সমস্যা পাড়ি দিতে কষ্ট হবেনা ।
মানুষটি বললো , “হে ঈশ্বর শুধু কি একটি প্রশ্ন করতে পারবো ? অনেকগুলো কি করা যাবেনা ?”
ঈশ্বর তখন বললেন , “প্রশ্নের পিঠে যদি প্রশ্ন রাখতে পারো , মানে আমার উত্তরে যদি কোনো প্রশ্ন তৈরী হয় , তাহলে একাধিক প্রশ্ন করায় কোনো বাধা নেই ।”
মানুষটি শুনে খুব খুশী হলো । স্বস্তির নিঃশ্বাস ফেললো ।
ঈশ্বর বললেন , “কি হলো প্রশ্ন করো , আমি উত্তর দেবো ।”
মানুষটি জিজ্ঞাসা করলো , “সমগ্র মানব জাতির জন্যে তুমি কি এমন চমক তৈরী করেছো , যার জন্যে তোমাকে সবাই খোঁজে ?”
ঈশ্বর হেসে বললেন , “আমি পরিবর্তন এনেছি । একটি শিশু জন্ম নেয় , তারপর সে শৈশবকালের আনন্দ নেয় । কিন্তু যেই বিরক্তি এসে যায় , তখন সেই শিশু বড়ো হয় , এভাবে ধীরে ধীরে বাড়তে থাকে । একসময় আবারও শিশু হয়ে যায়। সেই শিশুত্ত্বে একাকীত্ত্ব গ্রাস করে। তখন জীবনের পরিক্রমা শেষ হয় ।”
মানুষটি তখন আবার বললো , “এমন করে কি পাও তুমি ? তাদের সারাটি জীবন যদি শেষই হয়ে যাবে , তাহলে কেন জন্ম ?”
ঈশ্বর আবারও হাসলেন এবং বললেন , “মানব জাতি অনেক লোভী । তাদেরকে সুশিক্ষা দিতে চাই ,কিন্তু তাদের কিছুতেই সেই জ্ঞান হয়না । তারা আজকের আনন্দ উপভোগ না করে আগামীকালের কথা ভাবে । তারা সুসাস্থ্যের কথা না ভেবে অর্থের পেছনে ছোটে । অর্থ যখন হয় , তখন তাদের সেই শক্তি থাকেনা আনন্দ করার । এতোটাই ভবিষ্যতের পেছনে দৌঁড়ুতে থাকে যে ভুলে যায় বর্তমানটাই সব । একসময় তারা না পায় সুন্দর বর্তমান , না ভবিষ্যত । এই ভবিষ্যত যে তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাবে , সেটা মানুষ মনে রাখেনা ।”
মানুষটি এবার প্রশ্ন করলো , “তুমি কেন জেনেও মানব জাতিকে ফেরাও না ?”
ঈশ্বর বললেন , “মা যে শিশুকে জন্ম দেয় , তাকে ছোট থেকেই শিক্ষা দিয়ে যায় , যেনো মিথ্যে না বলে , অন্যায়ের প্রতিবাদ করে । সেই শিশু কি আদৌ শোনে ? যারা শোনে তারাই উপভোগ করে জীবন । আর তো কোনো প্রশ্ন নেই । নাকি আছে ?”
মানুষটি বললো , “তুমি বলে দাও কি শিক্ষা দিলে শিশুরা প্রকৃত মানুষ হবে ?”
ঈশ্বর বললেন , “ওদেরকে ভালোবাসতে শেখাও । যে তাকে ভালোবাসে , তার আবেগের সম্মান যেনো দেয় । কখনো যেনো কাউকে অবহেলা না করে । কখনো যেনো কারো সাথে কারুর তুলনা না করে , ক্ষমা করতে শেখাও ।”
মানুষটি এবার প্রশ্ন করতে গেলেই ঈশ্বর বললেন , “দেখেছো তোমায় বলেছিলাম একটি প্রশ্ন করতে , কিন্তু তোমার ঝুলিতে অনেক অনেক প্রশ্ন । মানুষের লোভই তাকে পতিত করে একেবারে নীচের দিকে । সময়ের তাড়া আছে । যে মানুষ সময়কে ছুঁতে চায় সে পড়ে যায় , সে জয়ী হতে পারেনা । শুধু চাওয়া আর চাওয়া । কি পেলাম , না পেলাম সেসবের হিসেব কষা । হে মানব সবশেষে একটি কথাই বলবো , কোনো কিছুর আশা করে কাউকে কিছু দিওনা । তবে তুমি যদি পেয়ে যাও , তখন বিনিময়ে তোমার আবেগটুকু তাকে দিও । আর জীবনে ওটাই পাওয়া । সময় তোমায় কি দিলো , কি দেবে সেসব ভাবতে যেওনা । তুমি দিয়ে যাও ।”
মানুষটি আবারও বলতে গেলো , ঈশ্বর থামিয়ে দিয়ে বললেন , “ওই যে দূরে কি দেখছো তুমি ? সবুজ বৃক্ষ । আমি ওই বৃক্ষের শুকনো পাতা ঝরতে দেখছি । একই দৃশ্য দুজন দু’ভাবে দেখে । সময়ও এমন । একই সময়ে ঘটে যাচ্ছে জন্ম এবং মৃত্যু ।” ঈশ্বর এটুকু বলেই অদৃশ্য হলেন ।
গল্পটি কেমন লাগলো ? কেন বললাম এই গল্পটি ? সময়ের পেছনে আমরা কিভাবে ছুটতে থাকি । আশা বাড়তে থাকে , আর আমরা আরোও পাবার জন্যে দৌঁড়ুতে থাকি । তাই তো এতো না-পাওয়ার যন্ত্রণা ভোগ করি আমরা । আবার পাশাপাশি সাময়িক আনন্দও । সময়ের স্রোত একেকটি কূলে আছড়ে পড়ে । যেমন আমাদের এই ব্লগ সোনেলার জন্ম দু’ বছর সময়ের স্রোতে ছুটে চলছে অবিরাম গতিতে । কেউ কিছু আশা করে কি লিখছি আমরা ? নামী-দামী হতে নাকি আনন্দ বিলোতে ? আনন্দই আনন্দকে টানে । ঈশ্বরের একটি কথা বলে আজকের এই লেখাটির ইতি টানবো… “কি পেয়েছিলে , কি পাচ্ছো , আর কি পাবে সেটা ভাবতে যেওনা । কাজ করে যাও , দিয়ে যাও উজাড় করে । বিনিময়ে কি পাবে সেসব চিন্তা না করাই শ্রেয় ।”
আমি বলি কি সোনেলা ব্লগ কিছু পাবার আশায় তৈরী হয়নি । কেবলই দিয়ে যাচ্ছে , আর মনকে ভরিয়ে দিচ্ছে অফুরান আনন্দে । শুভ বর্ষপূর্তি আমার প্রিয় সোনেলা…
হ্যামিল্টন , কানাডা
২ ৪সেপ্টেম্বর , ২০১৪ ইং ।
আপনি সোনেলাকে অনেক উচ্চতায় তুলে ধরেছেন দেখে ভালো লাগল। ভালো লাগল সোনেলার প্রতি আপনার অকৃত্রিম এন্তার
ভালোবাসার জন্য। বিখ্যাত হতে এখনে আসিনি ,হই ও নি। তবে অনেক নির্মল আনন্দের ভাগ বসিয়েছি।
সোনেলায় এসেছি আমার পরম শ্রদ্ধেয় নানার জন্যে…এখানে এসে অনেক মানুষের সাথে পরিচয় হয়ে গেছে…সোনেলা আমায় এমন বন্ধু যে দিয়েছে…
একই দৃশ্য দুজন দু’ভাবে দেখে । সময়ও এমন । :c
ঠিক তাই নয় কি ?
প্রাণভরা একটি লেখা এবং ছবি —–
সোনেলার সাথে আছি —
ছবির জন্যে কৃতজ্ঞ আমার প্রিয় নানা , শ্রদ্ধেয় জিসান এস ইকরামের কাছে…
আপনার পোস্ট শুধু সোনেলাকে নয় আপনাকেও নিয়ে গেছে নিজস্ব সত্তায়। আমার অনুভূতি প্রকাশের সাহস আর নেই। ভাল থাকুন।
আমি সেই একই আমি আছি…সেই একই অনুভূতি…
সোনেলা ব্লগ কিছু পাবার আশায় তৈরী হয়নি । কেবলই দিয়ে যাচ্ছে , আর মনকে ভরিয়ে দিচ্ছে অফুরান আনন্দে, একমত আপনার সাথে। ভালো লেগেছে আপনার লেখা খুব। ভালোবাসি সোনেলাকে ।
দিয়েই যাচ্ছি…পেয়েই যাচ্ছি বেশী…তাই না ?
“ওই যে দূরে কি দেখছো তুমি ? সবুজ বৃক্ষ । আমি ওই বৃক্ষের শুকনো পাতা ঝরতে দেখছি । একই দৃশ্য দুজন দু’ভাবে দেখে । সময়ও এমন । একই সময়ে ঘটে যাচ্ছে জন্ম এবং মৃত্যু ।” অসাধারন ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে…
অnek চমৎকার একটি গল্প।
সোনেলার জন্য আপনার এই ভালবাসা আমরা অনুভব করি। সোনেলা কিছু পাবার আশায় তৈরি হয়নি, শুধু দিয়েই যাচ্ছে সত্যিই তাই। প্রিয় সোনেলা এভাবেই এগিয়ে যাক।
সোনেলা আমাদের সবার প্রিয়…
আমি বলি কি সোনেলা ব্লগ কিছু পাবার আশায় তৈরী হয়নি । কেবলই দিয়ে যাচ্ছে , আর মনকে ভরিয়ে দিচ্ছে অফুরান আনন্দে । শুভ বর্ষপূর্তি আমার প্রিয়/
সুন্দর অভিব্যাক্তি ধন্যবাদ।
আসলেই দিয়ে যাচ্ছে…
অবস্যই আপু।
এত লেখা পড়ি মন আদান প্রদান এখানে কি নাই।
মানুষের এরকম সুন্দর সময় পার করার জায়গা কয়টি পাবেন, আপু।
ঠিক কথা…
লিখে আনন্দ পাই, এর থেকে বেশি কিছু চাইনা। শুধুই সোনেলার সাথে থাকা। ভালো লিখেছেন নীলাদি। আপনাকেও শুভেচ্ছা আমাদের মাঝে আছেন বলে।
ভালোবাসা অফুরান…
লেখার রাফ খাতা…….
রাফ খাতা থেকেই সৃষ্টি নতূন লেখা…
ভালো লেগেছে গল্পের মাধ্যমে বলা লেখাটি।
সোনেলার সাথে আছেন আপনি, এতে সোনেলাও গর্বিত।
আমি কৃতজ্ঞ আপনি যে আমায় আপনি করে বলেছেন…
সেই প্রথম থেকেই আপনি আমাদের সাথেই আছেন ।লিখছেন অসাধারণ সব লেখা ।
আপনাকে পাশেই পাব এ আশা রাখি।
আছি…কারণ নিঃশ্বাসের সাথে যে বাধা আমার সোনেলা…
সোনেলাকে নিয়ে লেখার জন্য কৃতজ্ঞতা। আপনার লেখা সোনেলাকে সমৃদ্ধ করছে। শুভেচ্ছা আপনাকে।
সোনেলা আমাকে আনন্দে ভেঁজায়…ধন্যবাদ
লিখাটা চমৎকার সোনেলাকে নিয়ে। সোনেলা এবং আপনার জন্য উন্মাদিও শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ…
গল্পের ছলে চমৎকার কিছু কথা বললেন।
তবে আমি নিতে এসেছি। আনন্দ নিতে এসেছি আপনাদের সকলের কাছ থেকে। জ্ঞানার্জন করতে এসেছি আপনাদের মধ্য থেকে। দিতে হয়তো কখনোই পারবো না। কিন্তু ভালবাসা পুরোটাই আদায় করে নিবো, এমন একটা সংকল্প মনে নিয়েই এসেছি আপনাদের এই পরিবারে।
শুভ কামনা জানবেন আপু 🙂
অফুরান ভালোবাসা রইলো…