একজন শহীদ বলছি

একজন শহীদ বলছি

আমি সেই শহীদদের একজন শহীদ।
মুক্তি যুদ্ধের জন্য জীবন উৎসর্গ করেছিলাম।
তোমাদের জন্য, একটি স্বাধীন দেশের জন্য আমার মায়ের মুখে হাসি ফুটানোর জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছিলাম।
রেখে গেছিলাম একটি লাল সবুজ পতাকা, একটি স্বাধীন দেশ।।
আমার জীবনের মূল্যে।

শুধু কী স্বাধীন দেশের স্বপ্ন বুনে হায়নার ঝাঁঝালো বুলেটের সম্মুখে বুক পেতে ছিলাম?
আজ এতটা বছর পর আবারও
ফিরে আসতে মন চায় মাগো।
কেনো সেদিন তোমার আঁচল ছেড়ে
আমার স্বপ্ন, আমার সুখের সংসার,
পোয়াতি বউয়ের বুকফাটা কান্না উপেক্ষা করে।
একটি মুজিবের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কেনো, জানো মা?
আমার অনাগত সন্তান যেন স্বাধীন দেশে মানুষের মতো বাঁচতে পারে।
তোমার চোখের এক ফোঁটা অশ্রু কনা যেনো মাটিতে না পড়ে।
আমার খুব কষ্ট হয় মা!
অন্ধকার কবরে প্রতিদিন কত মানুষের লাশ আসে আমাদের কাছে। কেউ যু্বক, শিশু, নারী যারা অকালে জীবন দিয়েছে।
পঁচা লাশের গন্ধে ঘুমোতে পারিনা আমি।
বোনের সম্ভ্রম বাঁচাতে যে রক্ত দিয়েছিলাম সেই সব বোনদের দেহ দেখে ধিক্কার দেই নিজেকে।
কেনো যুদ্ধ করেছিলাম?

কবর থেকে যখন দেখি সন্ত্রাস বাদ, মৌলবাদ মাথা চাড়া দিয়ে ওঠে।

  • আহত সমাজে মেনে নেয়ার দায় দেয় একে অন্যকে
    সবুজ পতাকায় আজ দেখেনা কেউ শহীদদের প্রেম
    আইনের হাত যখন অদেখা কলো হাতে বাঁধা থাকে
    মানুষের হাতে মানুষ মরে, কুকুরের মত রাস্তায় পড়ে থাকে লাশ
    অন্তরে খুঁজে পাইনা একটি নাম!
  • হাতে হাতে কাগজের নোটে জলছবি হয়ে ভাসে আমার জাতির পিতা।
    লজ্জা হয় দেশ প্রেম আজ টাকার কাছে জিম্মি।
    দুর্নীতিবাজদের বীভৎস হাসি সাধারণ মানুষের পেটে মারে লাথি।
    আবারো ফিরে আসতে চাই আমি
    ঘুনে ধরা মানবিকতাকে উপরে ফেলে
    আবারও শহীদ হতে চাই।
    একটি সোনার দেশ স্বর্গের ওপার থেকে দেখতে চাই আমি।
মোট পড়েছেনঃ ১,২৩০জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. আসলেই মনে শহীদরা এভাবে আহাজার করছে কষ্টে। কষ্ট করে কিছু পেলে সেটার নাকি দাম থাকে বেশী কিন্তু আমরা নির্বোধ তাই স্বাধীনতার মূল্য আমরা বুঝই না।

  2. শেষের পংতিমালা খুব খুবি কষ্ট হলেই সত্যি কার কাছে বিচার চাইব, কেউ নেই সত্যেওর পাশে দাড়াবার??? । ক্ষমতাসীনরা মিথ্যার বেশাতি করছে, মিথ্যার সংগে ঘর করছে।

  3. দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তেনারা যদি আজকের এই বাংলাদেশ দেখতেন, বোধকরি নিজেরাই লজ্জা পেতেন। আপনার লেখা পড়ছি আর চিন্তা করছি- ক্ষমতাবানদের দাপটে আর কত নিষ্পেষিত হবো আমরা?

    সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রইলো। লেখা ভালো লেগেছে।

  4. শহীদরা আত্মত্যাগের মাধ্যমে সবকিছুই আমাদের জন্য রেখে যায়। বিনিময়ে মূল্যায়ন হয় না। সকল শহীদদের প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলী। খুব সুন্দর লিখেছেন আপু।

  5. লেখাটা হৃদয়ে আচ্ করেছে বড় বেশি।আর মনে হলো আজ যদি শহিদরা জীবিত থাকতো তাহলে দেশের এহেন অবস্থা দেখে নিজেকে লুকিয়ে নিত

  6. শহীদের আর্তনাদ ভালো ভাবেই ফুটিয়ে তুলেছেন লেখায়।
    দেশের চলমান অব্যবস্থা, দুর্নীতি, বিচারহীনতা ইত্যাদি দেখে শহীদরা এমন আর্তনাদ করবেই।
    এমন দেশের জন্য শহীদরা যুদ্ধ করেননি,
    ত্যাগ স্বীকার করেননি।

    শুভ কামনা।

মন্তব্য করুন