সোনেলার ইমোটিকন

আমি থেকে শুরু করে সবকিছুর ডিজিটাইলেজেসন হয়েছে, হচ্ছে। চিঠি থেকে মেইল, মেইল থেকে মেসেজ, এরপর ইনবক্স থেকে চ্যাটিং। সময় বাঁচানোর দৌঁড়ঝাপে নিজেকে খন্ড খন্ড করে ফেলছি।
good থেকে gud এরপর Gdn8. how r u থেকে এখন hru (হারু)। চ্যাটিং এ একবার একজন asl লিখেছিল দেখে গালি ভেবে উইন্ডো বন্ধ করেছিলাম আজ থেকে আটবছর আগের কথা। আর এখন স্মাইলি/ইমো ব্যবহার রীতিমতো গ্রীন হাউজ ইফেক্টের মতোই। নিত্য নতুন স্মাইলি সংস্করনে যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে সেখানে আমাগোর সোনেলা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে একই স্মাইলি ব্যবহার করে করে নিজেদের গোঁড়াপত্তন করিয়াছেন।
চিন্তা কী, ম্যা হু না? স্মাইলি/ইমো বদলের যুদ্ধ এই এক্ষন থেকে শুরু করলাম। আমার সাথে কে কে আছে এই যুদ্ধে, হাত তোলো……

img_9666-2গুডমর্নিং এভ্রিওয়ান। আনন্দ আর হাসির ইমো 🙂

img_7402-3আজ আমার মন ভালো নেই। দুঃখের ইমো 🙁

img_7321-3আমি সোনেলার সোনা, কোন ভেজাল নাই, ১০০% গিনিসোনা। জিহ্বা বের করার ইমো এম্নে দেয়া যায়না? :p

img_9515চিন্তায় থুতনি কিংবা মাথা না চুলকাইয়া বাট তো চুলকানোই যায়, তাইনা? ;?

img_1180-3আমার চোখের জলে কান্দে আকাশ, কান্দে ধরনী। কান্দোনের ইমো ;(

img_0036-4কী কইলা, আমি ঝগড়াইট্টা? গরররররর। এংরি ইমো :@

img_7396-3বহুল ব্যবহৃত লাল পান হার্টের ইমো (3

img_7367-2এবং অবধারিত কিছুদিন পর হার্টব্রেকের ইমো (-3

img_7403-2নতুন সংযোজন উম্মার ইমো। কারো কারো এইটা ছাড়া চলেই না, হি হি। :*

img_9267-2মাথা বিগড়াইলে যাদের চুল ছিঁড়তে ইচ্ছে করে তারা এইরকম মাথা আউলানো ইমো দিতারে। ^:^

img_7409খালি চা এর অফার না কইরা এখন থেকে বিস্কুট অফার করা যায়না? :T

img_0403-2কী, তুমি সোনেলা ব্লগের নাম শোন নাই!! অবাক আর তাজ্জব হইবার ইমো 😮

img_9041-6যারা কনফিউজ এর ইমো ব্যবহার করতে চায়, তারা এইটা তো দিতেই পারে। কোন ফুলে যামু? এইটা না অইটা? :-s

img_7326-3ব্লগার সজুর পোস্ট পড়তে গেলে এই ইমো লাগবেই লাগবে। লোল ইমো :D)

img_9379-3শুধু গোলাপ কেন? অন্য ফুল দেয়া যাবেনা? হ্যাপ্পি ব্লগিং প্রিয় সোনেলার সকল ব্লগার। -{@

অঃকঃ ১। যারা স্মাইলি ব্যবহার করতে জানেনা তাদের লইগ্যা এই যে এই বুদ্ধ….
7

২। বুদ্ধের ছবি কার্টেসি, গুরুজি 

মোট পড়েছেনঃ ১,২৬২জন আজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

  1. কী, তুমি সোনেলা ব্লগের নাম শোন নাই!! অবাক আর তাজ্জব হইবার ইমো 😮 দারুন!

    শুধু গোলাপ কেন? অন্য ফুল দেয়া যাবেনা? হ্যাপ্পি ব্লগিং প্রিয় সোনেলার সকল ব্লগার। -{@ ভাল লাগলো।

  2. হাসতে হাসতে শেষ। সবগুলো এখন ফেসবুকে ব্যবহার করুম।
    তোমার মাথায় এতো বুদ্ধি! সোনেলার নাম শোনে নাই!
    বাহ! বাহ! বাহ!

  3. ভাবছি কত ছবি তোলেন আপনি, তোলা ছবি থেকে ইমোর সাথে যায় এমন ছবি বাছাই করা, খুবই পরিশ্রম এবং মেধার কাজ।
    আমার তো মনেই থাকেনা কেমন ছবি তুলেছি, এক্সপ্রেশন অনুযায়ি মিলানো তো পরের কথা,
    মনে রাখার অসীম ক্ষমতা আপনার।
    ঝগড়াইট্টা ইমোটা সবচেয়ে ভাল লেগেছে 🙂

  4. আসলেই আপু মাঝে মাঝে বিরক্ত হই যখন আদিকালের ইমোটিকন ইউজ করি আমাদের প্রিয় বল্গে, নেক্সট টাইম ডেভেলপার চিকনা কুদ্দুসরে পাইয়া লই হাতে ধবল ধোলাই দিতে হপে। :p

    আপু দারুণ সব ইমো এনেছেন, LOL, ভেংচি, আউলা ইমো সহ সব গুলাই জব্বর হয়েছে আর নাচের ইমো আমাদের যেইটা আছে ওইটা থাকুক। \|/

  5. দারুণ সব ইমো ব্যাবহার তবে সোনেলাকে একটা খোচাঁ মেরে দিয়েছেন।গরীবের সংসারে যা আছে তাতেই খুশি।ছবিগুলো চমৎকার।

  6. এখন থেকে তাহলে মাথা চুলকানোর ইমোর পরিবর্তে ক্যঙ্গারুর ব্যাক সাইড চুলকানোর ইমোই দেব :D) এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে আপনি? (3

  7. হাসতে হাসতে আমি শেষ! :D) :D)
    তুমি এতো দুষ্টু ক্যান? মাগো পেটে ব্যথা হয়ে যাচ্ছে হাসতে হাসতে। :D) :D)

    মাথা আউলানো পোষ্ট। তাজ্জব হবার ইমোটা কিন্তু ফাটাফাটি। :D) :D)

  8. ভারী সমেস্যা! “মাথা বিগড়াইলে যাদের চুল ছিঁড়তে ইচ্ছে করে তারা এইরকম মাথা আউলানো ইমো দিতারে।”
    যাহারা এই কর্মটি করিতে বিশেষ ভাবে অপারগ, তাহাদের কি হইবে! এই ইমোর সম্পূরক ইমো থাকা দরকার। এই যেমন, চুল গজাইবার ইমো……।………

    1. চুল গজাইবার ইমো? (-3
      স্বয়ং জুকার সাহেব এইবার আমার মাথা বিগড়ানোর ইমো ব্যবহার করবে।
      ইয়ে কাঙ্গাগুর ইমোটা ব্যবহার করলে কেমন হয়? 🙂

  9. কত প্রতিভা মানুষের।
    আমি কিছু কইলেই কইবেন ভাল কিছু কইতারি না। 🙁
    সোনেলায় সব ইমো থাকলেও চোখ টিপার ইমো নাই, আপনি একটু সদয় হলে এই সমস্যার সমাধান হইতো আফা। :D)

    1. কী তুমি চোখ টেপার ইমো চাও? তোমার তেনার নাম্বার দাও, এক্ষুনি দাও। মাথা বিগড়ানো ইমো যদি সে লাইক না করছে তাইলে আমারে কইয়ো।
      আহা তুমি মন্দ আর কতটুকু কী ই কইবা? কও ই না।
      এক চোখ নাকি দুই চোখ টেপার ইমো খুঁজুম?

মন্তব্য করুন