সুতো

কতটা দূরে আমায় নিয়ে যাবে ?
যতটা দূরে  যেতে চাই আমি
সমস্ত অলিগলি ছুঁয়ে ?

গভীর থেকে গভীরতম ভালবাসার
অতল ছুঁয়ে ,
উন্মত্ত হয়ে নিঃশেষ হতে চাই ছায়াপথে ।

বাঁধা পড়েই বাঁধতে চাই
নিরন্তর নিজেকেই ;
বিনি-সুতোয় ।

উৎসর্গ সবচেয়ে প্রিয় বন্ধু ছাইরাছ হেলাল কে , যে আমাকে বুঝে, যাকে আমি বুঝি ।

সোনেলায় অকবিতা নামে কোন বিভাগ নেই , তাই বাধ্য হয়ে কবিতা বিভাগে প্রকাশ করা হলো ।

মোট পড়েছেনঃ ৯৩৩জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. আপনি তো দেখছি কবিতার সাড়ে-সর্বনাশ করে ফেলেছেন ।
    এত্ত সহজ না ।
    তবে স্বীকার করেছেন দেখে ভালই লাগল ।

    অবশ্যই এই সব লেখার জন্য অকবিতা বিভাগ অবশ্যই খোলা দরকার ।
    আর , উৎসর্গ ! আমরা আমরাই তো ।

  2. অসম্ভব সুন্দর হইছে ।
    ধুর আপনি এতদিন ধরে লিখেন না কেন । এখন থেকে নিয়মিত আপনার কবিতা চাই
    এটা কিন্তু মোটেই আমার মত অকবিতা না । পুরাপুরি ১০২ বার কবিতা হইছে
    শুভ কামনা অনেক অনেক -{@ -{@ -{@ -{@ -{@ :T :T :T :T

  3. আমিও একটি অকবিতা প্রকাশ করেছি আজ। অকবিতার যোগ্য ওটি। কিন্তু এটাতো রীতিমতো কবিতা। অকবিতা বলা ঘোরতর অন্যায় হয়েছে। জরিমানা করলাম। :p

    উৎসর্গ ভালো লেগেছে। হেলাল ভাইয়ের প্রাপ্তি স্বীকারও দেখলাম।
    শুভেচ্ছা দুইজনকেই। -{@

  4. আপনি এতো বিশ্রী কবিতা লেখেন? এমন বিশ্রী কবিতা প্রতিদিন পড়তে চাই, আর বলতে চাই, আমি জিসান ভাইএর চেয়ে ভালো লিখি 😀
    কবিতা টা কিন্তু জটিল হয়েছে বস্…

  5. আসলেই বনতো দাদাভাই কবিতাটা কে লিখে দিয়েছে :p

    তবে… তবে… আপনার প্রথম কবিতা প্রসব নাকি প্রকাশ?! যাই-ই হোক তার জন্য উল্লাশ \|/

মন্তব্য করুন