সাইমুম ঝড়ে মুসাফির

এ প্রগাঢ় প্রায়োপবেশন অলক্ষ্যে কি করে মোর রয়-
যেখানে রতি জীব্য দিব্য- মম মর্মে তুলেছে প্রলয়
সংশয়ে সংকল্প না চ্যুতি- সুদীর্ঘ যামিনী টুটি
মুসাফির চলেছি ছুটি- ধরনী দিয়েছে মোরে ক্ষনিক আশ্রয়।।

তৃতীয় প্রহরে নিশী- সহসা বাড়িলো বেগ সাইমুম ঝড়ে
বালুকা বৃষ্টি তোড়ে দিগ্বিদিক ভুলি আমি রইলাম সেথা পড়ে
ঈশানে উঠেনি জেগে মায়ময়ী শুকতারা ভেনাসের-লালপেড়ে শাড়ি,
মরুর তরণী ধরি মুসাফির রইলাম পড়ি দিতে হবে দুর্যোগ ভরা সুদীর্ঘ পথ পাড়ি।।

কি আসু কি আশু মৃত্যু অনিবার্য শ্বাপদ ভরা সাহারার ঐ পথ
বৈভবের তলানী শূণ্য; কি অরন্য- অসামান্য নির্ভীক সে দ্বৈরথ
প্রতিপক্ষ প্রকৃতির ঐ হন্যে হওয়া মাতাল হাওয়ার ‘লু
তান্ডবে তার দায় যে ভীষণ দেহের সাথে মনের বাঁধলো ক্যু।।

তবুও চলেছি অধীর যাত্রা মম অন্য কোন উপায় যে আর নাই
বেদুইন এই রাত পেরিয়ে তাহার দ্বারে পৌঁছে যাবো আমি যে সহসাই,
এ আঁধার রাতে রিক্ত দুহাতে- আমি ছুটে যাই তার তরে-
যাহার অপার প্রেমের সিন্ধু বিশদ বিন্দু পোষা মোর অন্তরে ।।

মোট পড়েছেনঃ ১,৩০৩জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. অপার প্রেমের টানে বেদুইন রাত পেরিয়ে রিক্ত দুহাতে প্রেমিক পৌঁছে যাবেই প্রিয়জনের কাছে। ধন্যবাদ ভাইয়া। পূর্ণতা পাক সব কামনা

  2. তবুও চলেছি অধীর যাত্রা মম অন্য কোন উপায় যে আর নাই
    বেদুইন এই রাত পেরিয়ে তাহার দ্বারে পৌঁছে যাবো আমি যে সহসাই,
    এ আঁধার রাতে রিক্ত দুহাতে- আমি ছুটে যাই তার তরে-
    যাহার অপার প্রেমের সিন্ধু বিশদ বিন্দু পোষা মোর অন্তরে ”

    এগুলো বাদে আমি এই কবিতার শব্দার্থ খুব বেশি বুঝিনি 🙁

  3. জীবনের যাপন চিত্রের করুন বর্ননা নাকি, আমাদের সমসাময়িত ঘটনাবহুল চালচিত্র! “তবুও চলেছি অধীর যাত্রা মম উপায় যে আর নাই” যেন আমাদেন রয়ে-সয়ে বেঁচে যাওয়া চিত্র!

    বাপরে বাপ! দাঁত আর একটাও থাকপে না! আরো একজন হাজির দাঁত ভাঙ্গার তালে😑😑😊😊

    1. মানুষ চিরায়ত প্রেমের পূজারী। কোন এক প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে, পথিমধ্যে হাজারো বিপদ আপদ শ্বাপদ সংকুল পথ পেরিয়েই তাকে যেতে হবে। এখানে মরুভূমি কেবল রূপক অর্থে, পথিকের জীবনটা অনেকটা মরুভূমির মতোই নির্জীব, তার উপর নানান ঝড় ঝঞ্ঝার মোকাবেলা ও করতে হচ্ছে। তবে একদিন পথিক ঠিকই পৌঁছে যাবে তার কাঙ্খিত গন্তব্যে। হতে পারে সেটা তার জীবনের অন্তিম মুহূর্তে, তবুও সে যাবেই। ধন্যবাদ আপু।

  4. মম মর্মে তুলেছে প্রলয় তুফান
    লাল-পেড়ে-শাড়ী শুধুই প্রহেলিকা,
    সাইমুম ঝড়ে দিকহারা মুসাফির খুব-ই একা;
    রতি-হীন যামিনী টুটে-ফুটে যায়
    মুসাফির শুধুই তড়পায় সাহারা সাহারায়…………

  5. মন্তব্য পড়িয়া ইহাই বুঝিতে পারিলাম ইহা এক জটিল প্রেমদর্শনে প্রেম উপখ্যান যার মর্মভেদ দুঃসাধ্য আমার। পাঠে মুগদ্ধ হলাম।

  6. উফফ! বাপরে বাপ কি কঠিন শব্দ চয়ন। একটাও ঘটে ঢুকলো না।

    মুসাফির যদি ব্যর্থ হয় তবে লাল পেড়ে নীল শাড়ি পরা নিশীকে প্রহেলিকাই মনে হবে।

    বাই দ্যা রাস্তা আপনার কবিতায় নীল শাড়ি ছিলো না
    লাল পেড়ে নীল শাড়ি আমার পছন্দ কি না

মন্তব্য করুন