রাত//

নিকষ কালোটুকু ঝাঁপিয় জেঁকে নামতেই…চোখের তারায় হাজার জুঁই ফোটে! বিনম্র ভদ্রতায় আকৃষ্ট করার প্রাণপণ চেষ্টা হোঁচট খায় প্রহরের পাথুরে দেয়ালে। ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী’র রূপকথারা তেপান্তরের আলেয়া।
ঘুমকুয়াসায় চলে সাঁতার কাটা নির্নিমেষ!
চৌরঙ্গী’র ল্যাম্পপোস্টে প্রতিসরণে গোনাগুণতি উইপোকাদের ভীড়!
নিঃসঙ্গ কালোয় কালো কুকুরের কান্না’র আহাজারী ঘুরেফিরে সজাগ।
জেগে থাকা ঝিঁঝিঁ পোকাদের সোল্লাসে সঙ্গী হবার আকাঙ্খা ব্যাক্ত!

শব্দাক্ষরের ভিটেমাটিতে আকালখরা দীর্ঘাতিসময়ের সমন!

মোট পড়েছেনঃ ৮৩২জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

    1. নিঃসঙ্গ কালোয় কালো কুকুরের কান্না’র আহাজারী ঘুরেফিরে সজাগ।
      জেগে থাকা ঝিঁঝিঁ পোকাদের সোল্লাসে সঙ্গী হবার আকাঙ্খা ব্যাক্ত!”

      একটা দীঘল প্রহর কেটে যায় ঝিঁঝি পোকাদের সঙ্গীত আর কালো কুকুরের আহাজারির শব্দ শুনে। রাত বড় রহস্যময়।
      রহস্য উপলব্ধির বোধ সবার থাকেনা।
      তাই বা কম কিসে?

  1. মাঝে মাঝে শব্দ খরায় ভোগেনি এমন লেখক আবার কেউ আছে নাকি? তবুও একদিন ঠিকই পৌঁছে যাবেন সফলতার বন্দরে। শুভ কামনা।

  2. “নিকষ কালোটুকু ঝাঁপিয় জেঁকে নামতেই…
    চোখের তারায় হাজার জুঁই ফোটে! “

    জুঁইয়ের ফাকে যদি কোন বন্ধু জোটে
    হতাশার মাঝে তবে কিছু আলো ফোটে।
    কাব্যময় ভাবনা।
    বন্ধু শুভ কামনা।

  3. অল্প লেখাতে বুঝা গেল লেখক শব্দ খরায় ভুগছেন।শব্দরা ধরাদিক চৌরঙ্গী’র ল্যাম্পপোস্টে প্রতিসরণে মত। চমৎকার লেখা।

    1. মাঝে মাঝে মনে হয়, কি যেন হারিয়ে ফেলেছি। আর হবে না কিচ্ছু খুঁজে পাওয়া।
      এমন করেই কেটে যাচ্ছে দীর্ঘ সময়।
      ভালবাসা জানবেন আপু।

মন্তব্য করুন