তুমি হাসলে তোমার সাথে সাথে হেসে উঠে –
পুরো পৃথিবী, প্রকৃতির এইতো নিয়ম।
তুমি কান্না করো না কভু –
কারণ কান্নায় তুমি একা, খুব একা প্রিয়
কেউ নেই তোমার কান্নার সঙ্গী হবে,
মন চাইলে আমায় ডেকে নিও ।
কান্নায় তুমি, ভীষণ রকম একা।
ফটো : Afreen
মোট পড়েছেনঃ ১,১০৩জন
আজ পড়েছেনঃ ০জন
ভালো বলেছেন প্রিয় কবি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া 💝
কান্নায় সত্যিই কোন সঙ্গী থাকে না।
সুন্দর বলেছেন।
ধন্যবাদ ভাইয়া, শুভ কামনা রইলো 💓
আসলেই কান্নায় কেউ কারও নয়।। আমরা দুখে একা হলেই কাঁদি।।।
একদম, কান্নায় কাউকে কাঁদতে দেখিনি। শুভ কামনা 💓
দুঃখের, কান্নার সঙ্গী কেউ নয়। সুন্দর ছোট কবিতা ভাইয়া। শুভ বিজয়ার শুভেচ্ছা ও শুভকামনা
আপু সুসময়ে সুখের দিনে সবাইকে পাওয়া যায়, আর ব্যাথার ভাগীদার কেউ হয় না। শুভ বিজয়া 💝
অসাধারণ। আসলেই চোখের জল মূল্যহীন অন্যের কাছে। হৃদয়ের যাতনা কেহ না বুঝিতে পারে। শুভ কামনা রইলো।
যেচে যেচে কান্নার সঙ্গী কেউ হয় না।
যে কান্নার সঙ্গী হয় বুঝে নিতে হবে সে আপনার সব ভাগ করে নিতে চায়।
শুভকামনা।
আবেগময় প্রকাশ — “মন চাইলে আমায় ডেকে নিও ।
কান্নায় তুমি, ভীষণ রকম একা”।
ঠিক বলেছেন, মানুষ জখন কাঁদে সে তখন একলা ।