মোনালিসা

হলুদ খামে মোড়ান ভালোবাসা ♥♥♥

রিনিঝিনি নূপুরের ঝংকার পায়
লজ্জাবনত দেহে সে যে হেঁটে যায়
হাতের কাঁকন বাজে রুম ঝুমঝুম
ঢুলুঢুলু দৃষ্টিতে লেগে আছে ঘুম।।

মাঝে মাঝে চোখ তুলে ফিরে সে তাকায়
সে যে মোনালিসা তার তুলনা যে নাই
রূপের মাধুরী ঝরে পড়ে সারা গায়
শিহরণ জাগে দেখে শিরায় শিরায়।।

অপূর্ব; অপরূপ মায়াবী সে মুখ
দেখেই জুড়ায় প্রাণ, জুড়ায় দু চোখ
এলোমেলো ভাবনারা দোলা দেয় প্রাণে
প্রেমের আবেশ বুঝি উঁকি মারে মনে।।

সে যে মোনালিসা তার ভীরু ভীরু পায়
চলার ছন্দে আমি নিজেকে হারাই
মেঘ কালো কেশ তার দীঘল বরণ
হাসলে সে প্রাণ পাই বিষাদে মরণ।।

ঠোঁট দুটো যেন তার সদ্য ফোঁটা ফুল
মন চায় বারেবারে করি কিছু ভুল
তবুও থাকি যে তার খুব কাছাকাছি
বলতে ইচ্ছে করে শুধু তোমায় ভালোবাসি।।

তুমি যে শ্রেষ্ঠ সৃষ্টি পরম বিধাতার
তোমার তুলনা তুমি নাাই কিছু আর
আমার হৃদয় রাজ্যে প্রিয়া তোমার সিংহাসন
যখনই চাইবে এসো তোমার ঐ উড়ালপঙ্খী মন।।

মোট পড়েছেনঃ ১,২৭১জন আজ পড়েছেনঃ ০জন

৪৫টি মন্তব্য

  1. প্রেমিক কবি তাঁর প্রেয়সীকে শব্দে ছন্দে উপমায় সাজিয়ে গুছিয়ে করে তুলেছেন মোনালিসা । শুধু এতেই ক্ষান্ত না থেকে
    বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টির সৌন্দর্যে বিমোহিত হয়ে ভুল করতে প্রস্তুত হয়েছে,,,😱😱

    সত্যিই অসাধারণ কবিতা পাঠে মুগ্ধতা অনিমেষ

    1. ভালোবাসা গুলো এমনই হয়। জীবনে চলার পথে কখন কোন মোহনায় গিয়ে মানুষ তার প্রিয়জনের সান্নিধ্যে আসে সে তো আর কারো জানা থাকে না। হয়তো সে বহমান স্রোতে দুজন একসাথেই ভেসে যায়, নতুবা অন্য কোন মোহনায় অন্য কোন মুক্তোর দ্বীপের উদ্দেশ্যে আবার পাড়ি জমায়।

      অনেক অনেক শুভকামনা প্রিয় ❤️

    1. অসংখ্য ধন্যবাদ আপু। সোনেলা পরিবারের অনবদ্য প্রাণের স্রোতে আমি এক ক্ষুদ্র জলকণা মাত্র। অনেক অনেক অনেক শুভকামনা রইলো ❤️

  2. যে ভালোবাসে, তার চোখে তার প্রিয়তমাকে এভাবে দেখে। প্রকাশিত করে চোখের মুগ্ধতা।

    সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম অনন্য।
    যত ইচ্ছে লিখুন, পড়ুন অন্যদেরও। বন্ধুত্ব গড়ে তুলুন, বন্ধুত্বকে উপভোগ করুন।

    * শিরোনামের পর লেখার অংশে আর নাম, শিরোনাম দেয়া লাগে না। এতে লেখার সৌন্দর্য নস্ট হয়।

    * চব্বিশ ঘন্টা পরপর লেখা দিতে পারবেন। চব্বিশ ঘন্টা সময়সীমাতে নিজের পোস্টে আসা কমেন্টের রিপ্লাই দিন, অন্যদের লেখাতে নিজের পাঠ-প্রতিক্রিয়া ব্যক্ত করুন

    শুভ কামনা নিরন্তর 🌹🌹

    1. অসংখ্য ধন্যবাদ আপু। আমি গর্বিত এই পরিবারের সদস্য হতে পেরে। পাশাপাশি আমি কৃতজ্ঞ আমাকে আন্তরিকভাবে গ্রহণ করে নিজেকে প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য ❤️

    1. অসংখ্য ধন্যবাদ ভাই ।
      এই যে প্রাণোচ্ছল প্রেরণায় আমাকে অনুপ্রাণিত করছেন এই ভালোবাসার তরে চিরঋণী হয়ে থাকলাম।
      শুভ কামনা নিরন্তর 💓

    1. অসংখ্য ধন্যবাদ আপু।
      আমার আমাকে চিনতে যদি কখনো ভুল হয়ে যায়-
      তবে চিরদিন যেন এই সোনেলা’য় আমি-
      নিজেকে খুঁজিয়া পাই।

      শুভেচ্ছা নিরন্তর 💓

  3. তুমি যে শ্রেষ্ঠ সৃষ্টি পরম বিধাতার
    তোমার তুলনা তুমি নহে কিছু আর
    আমার হৃদয় রাজ্যে পাতা তোমার সিংহাসন
    যখনই চাইবে এসো তোমার ঐ উড়ালপঙ্খী মন।।

    চমৎকার অনুভুতি।

  4. সোনেলায় স্বাগতম। প্রথমেই সুন্দর একটি কবিতা নিয়ে এলেন কিন্তু লেখায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ কটু লাগছে পড়তে। এগুলো খেয়াল রাখবেন ভাই।

    শুভকামনা রইলো।

    1. অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
      ছন্দের মিল রাখতে গিয়ে এটা করতে হয়েছে। আমি চেষ্টা করবো অবশ্যই এটা আপগ্রেড করার। ভালোবাসা অনিমেষ ❤️

  5. সুখপাঠ্য কবিতায় প্রিয় জনের যে অপরূপ বর্ণনা দিলেন তা অতুলনীয়। তিনি দেখলে নিশ্চয় খুশিতে আত্মহারা হবেন।

  6. ঠোঁট দুটো যেন তার সদ্য ফোঁটা ফুল
    মন চায় বারেবারে করি কিছু ভুল
    তবুও থাকি যে তার খুব কাছাকাছি
    বলতে ইচ্ছে করে শুধু তোমায় ভালোবাসি।

    অসাধারণ ভাই।

    ধন্যবাদ

    1. হা হা হা 😀
      শাহরিন আপু সে আছে এখানেই এই পোস্টেও বিদ্যমান। দোয়া করবেন সবসময় যেন এভাবেই থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ ❤️

  7. ভাই,প্রথম লিখাতেই এতো ভারি ভারি শব্দ,
    আপনি তো শব্দ চয়নে তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছেন।

    শুভ কামনা আপনার জন্য

    1. অসংখ্য ধন্যবাদ আপু। সে হয়তো আমার শব্দ ছন্দ অথবা কল্পনার চেয়েও বেশি সুন্দর। আমি শুধু আমার সামর্থ্য প্রকাশ করেছি, কিন্তু তাকে পূর্ণাঙ্গ রূপায়ণ করা আমার সাধ্যের অতীত। ভালো থাকবেন সবসময় 😍

মন্তব্য করুন