তুমি আসবে তাই

তোমার আসার কথা বলেছিলো এক উড়ন্ত বলাকা,
ডানার ভাঁজে লুকিয়ে এনেছিলো ক্ষুদে বার্তাটুকু,
এক টুকরো রুপালী রোদের ঝিলিকে পড়েছিলাম তা, স্পষ্ট করেই।

মধুমাসে ধুম বরষায় নেচে উঠছে মন-ময়ূরী,
বৃষ্টির ছন্দে আজ প্রণয়ের সূর..
যোজন-যোজন দূরত্বের পথ পাড়ি দিতে হাওয়ায় ভেসেছে সময়-নৌকা।

কাছে আসার গল্প লিখবে বলে বিভোর হয়েছে কবিতা,
আর আমি ? নয়ন-পল্লবে পুষেছি স্বপ্ন-প্রজাপতি ।

মোট পড়েছেনঃ ১,৫৫৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৯টি মন্তব্য

  1. কারো আগমনে এমন আগমনি কবিতা উদহারন যোগ্য হতে পারে।
    ” মধুমাসে ধুম বরষায় নেঁচে উঠছে মন-ময়ূরী,
    বৃষ্টির ছন্দে আজ প্রণয়ের সূর..
    যোজন-যোজন দুরত্বের পথ পাড়ি দিতে হাওয়ায় ভেসেছে সময়-নৌকা,
    কাছে আসার গল্প লিখবে বলে বিভোর হয়েছে কবিতা, ”
    —- কত সুন্দর করে লিখলেন।
    স্বপ্ন-প্রজাপতি থাকুক ঘিরে।

    শুভ কামনা।

    1. প্রতিদিন এমন কবিতা লিখবো, যদি আপনি প্রতিবার এমন কমেন্ট দেন। এত দারুন কমেন্ট পেলে কবিতা দৌড়ে আসবে।

      অনেক ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹

  2. সাবিনা, নয়ন পল্লবের স্বপ্ন-প্রজাপতিটিকে দেখতে পাচ্ছি। নীল অপরাজিতা ফুলের মতো ডানা মেলে উড়ছে ইতিউতি। আমি ওর পাখার গুঞ্জন শুনতে চেষ্টা করছি মনোযোগ দিয়ে। একটু একটু করে জেনে নিতে চাই তোমার স্বপ্নগুলো-

  3. নয়ন -পল্লবে পুষেছি স্বপ্ন-প্রজাপতি…….
    প্রতিক্ষার প্রহর গুলো প্রজাপতির মতো কেবল ডানা ঝাপটাতে থাকে। তুমি আসবে বলে।
    গভীর ভাব প্রকাশের নিপুন বর্ননায় বাঙময় বাক্যের খেলা। নিরন্তর ভালোবসা তোমার জন্য❤❤

      1. আমি পারিনা বলে অন্য করতে পারবেনা তা আমি মানিনা আমি অফিসে কাজ শিখাতে কোন দ্বিধা করিনা। এটা আমার ছোট থেকেই অভ্যাস। অনেক বলে এটা ভাল না। কিন্ত আমার মন শোনেনা।

      1. আমার লেখার শব্দেরা হরতাল ডেকেছে
        চিন্তামণিরা চুপচুপ আছে
        ওদের দাবী
        ওদের অন্নের নিশ্চয়তা কবে হবে।
        তবে আসবো আবারো ব্যাস্ততার দেয়াল ভেঙ্গে চূড়ে।

    1. স্বপ্ন আর প্রজাপতির মাঝে এক অদ্ভুত মিল পাই। স্বপ্ন যা নিজে নিজে দেখা যায়না, আর প্রজাপতি যে নিজের ইচ্ছে ব্যতিরেক ধরা দেয়না। মনে মনে পুষতে হয়।

      এভাবে সব লেখায় হাজিরা দিতে হবে, নইলে কিন্তু প্রজাপতির জায়গায় বিশ্রী জিনিস পুষবো। 😁😁

      শুভ কামনা সাদ। ভালো থাকবেন সব সময়। 🌹🌹

      1. ওওহো ! আপনি প্রজাপতি ! তাহলেতো বিপদ। প্রজাপতি কে জোর রাখা যায়না। স্বপ্ন-স্বাধীনতার মূর্ত প্রতিক সে। এখন থেকে কি সাদ নাম বাদ দিয়ে প্রজাপতি ব্রো বলে ডাকবো? 😁😁

  4. স্বপ্ন-প্রজাপ্রতি দেখা চাট্টিখানি কথা নয়!!
    কেউ তা লেখায় দ্যাখে, দ্যাখে চোখের পল্লবে-ও।

    ঠিক আছে চোখ গোল গোল করে দেখুন/দেখতে থাকুন
    আর নূতন কী কী দেখলেন আমাদের জানাতে থাকুন।

    1. জানাবো। প্রজাপতি যখন পোষা শুরু করেছি, তাদের বংশবিস্তার হবে, উড়াউড়ি বাড়বে, ঝাঁক বেধে ঘুরবে। সবই লিখবো মহারাজ। ভাবছি প্রজাপতির একটা খামার বানাবো। 🤔

মন্তব্য করুন