ঈর্ষাকে আমি দেখেছি

  

ঈর্ষাকে আমি দেখেছি

সদ্য যৌবন হারিয়ে ফেলা যুবক-যুবতির চোখে !

ঈর্ষাকে আমি দেখেছি

আমারি বন্ধুর চোখে যখন আমি পেরেছি,সে পারেনি !

ঈর্ষাকে আমি দেখেছি

বাচ্চার সেই অবুঝ চোখে যখন মা অন্য কোন বাচ্চাকে কোলে নেয় !

ঈর্ষাকে আমি দেখেছি-বুঝেছি

আমারি মনের জড়তায়,নিচুতায় !

পাশের ঘরের মেয়েটির যখন ভাল পাত্র জোটে

তখনও আমি ঈর্ষাকে দেখেছি

অন্য ঘরের ভাল পাত্র না জোটা মেয়েটির চোখে !

ঈর্ষাকে আমি দেখছি

ইস্কুলে পড়ার সময় ক্লাসের ১ম ছাত্র থেকে ৫ম ছাত্রদের চোখে !

ঈর্ষাকে আমি দেখেছি

বাপ-মায়ের আমার কাছে আবদারের মাঝেই

যখন পাশের ঘরের কেউ বড় হয় !

ঈর্ষাকে আমি দেখেছি

বড় ভাই ইস্কুলে যাওয়া দেখে ছোট ভাইয়ের আর্তনাদে !

ঈর্ষাকে আমি দেখেছি

অফিসের কলিগদের মাঝেই প্রমোশনের লোভে !

ঈর্ষাকে আমি দেখেছি

ইষ্যৎ ভাবে ঈর্ষান্বিত রুপে !

ঈর্ষাকে আমি দেখেছি

এক রুপ হতে ভিন্ন রুপে-হাজারো রুপে !

তবে ঈর্ষাকে আমি দেখিনি

কোন রাজনৈতিক দলের মাঝে

ভাল কিছু করার প্রয়াসে !

দেখেছি শুধু

খারাপ উদ্দ্যেশ্য সাধনের প্রতিযোগীতায় !!

আর কত ঈর্ষা আমায় দেখতে হবে?

 

মোট পড়েছেনঃ ৭৯৬জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম -{@

    প্রথম লেখায়ই বুঝিয়ে দিলেন যে আপনি ভালো লিখতে পারেন ।
    এমন লিখতে পারা কবিদের কিছুটা ঈর্ষা আমিও কিন্তু করি 🙂

    শুভ কামনা
    শুভ ব্লগিং ।

    1. অনেক ধন্যবাদ জিসান ভাই… 🙂
      স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন…আমার মাথায় শুধু এই কথাটাই ঘুরছে .. 🙁 .পরের গুলো ভাল করার চেষ্টা করব …

মন্তব্য করুন