গত বৃহস্পতিবার চিকিৎসকের স্মরণাপন্ন হলাম। সমস্যা খাবারের ঘ্রাণ না পাওয়া। 02 তিন দিন জ্বর ও কাশিতে ভুগার পর হঠাৎ মনে হলো কোন ঘ্রাণ পাচ্ছি না। চিকিৎসকের স্মরণাপন্ন হলাম। তিনি প্রয়োজনীয় ঔষধ দিলেন। তবুও সন্দেহ তীব্র হওয়ায় করোন পরীক্ষার অনুরোধ করলাম। তিনি প্রেসক্রাইব করলেন। গতকাল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসলাম। আর আজ, 24 ঘণ্টার ব্যবধানে করোনা [বিস্তারিত]

হেমন্ত ছাড়া বড়ো কোন ক্ষতো নেই

দালান জাহান ২২ নভেম্বর ২০২০, রবিবার, ০৭:৩৫:৫১অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
হেমন্ত ছাড়া আমার কোন বড়ো ক্ষতো নেই  আমি তো হেঁটে যেতে চাই সে ধান কাটা মাঠ সন্ধ্যা  রাতভর আকাশের নীরব কান্না শান্ত  শিশিরের জল বঙ্গ-বধূর আঁচল ভরা ক্লান্তির অনল।  হেমন্ত ছাড়া আমার কোন ভালো স্মৃতি নেই  আমি তো খুঁজি বিজন মাঠে সে শালিকের রাণী  দীঘির মাংসে মিশে যায় কুয়াশার অন্ধ অসীম  আমি বহন করি হিম [বিস্তারিত]

ক্ষ্যাপা বেদুঈন

তৌহিদুল ইসলাম ২২ নভেম্বর ২০২০, রবিবার, ০৭:১৯:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
বিবর্ণ দিনগুলিতে একাকী নিশ্চুপ বসে থাকা হতচ্ছারা সময় যেখানে থমকে দাঁড়িয়েছে, উদ্বাস্তু শিবিরে লাল পিঁপড়ের আনাগোনায় ইদানীং যেন বড্ড দিশাহারা সে- গোধূমচূর্ণ আকস্মিক ব্যস্ততায়। দিনক্ষণের পঞ্জিকায় চিহ্নমুক্ত আঁকাআঁকিতে দিন কেটে যায়/যাচ্ছে সন্ধ্যারাগের মূর্ছনায়, ভোরের আলো আসে পরাগের উষ্ম উত্তাপে! আলোকবর্তিকা সেতো দূরপরাহত কুহকমায়া। স্মৃতিতে ভেসে ওঠে পুরনো কাসন্দির গান রিক্তহস্তে হাত বাড়ানো আলুথালু বিবৃতাক্ষরা ভেসে [বিস্তারিত]

শূন্যতায় বসবাস

ছাইরাছ হেলাল ২২ নভেম্বর ২০২০, রবিবার, ০১:১৯:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
  শূন্যতার বিস্ময়, বিস্ময়ের শূন্যতা নিয়ে ভাবি তৃপ্তি অ-তৃপ্তির এই যে অলংকার, পরাভব, ছবিমুখ-যাদুময়তা, হারজিত, শোক-তাপের মনি-মুক্তো! শেষের হিসেবের গরমিল, কোথায় কীভাবে মিলিবে/মিলাবে!! নিশীথের নিষিদ্ধ-সিথানে ঘুমের ভান করে রাতভর পরখ-পরীক্ষা, সবই তো বিফল-বয়ান, সমুদ্র-শব্দের মত প্রার্থনায় (নকল)অগম্য বিধাতা। মেহমান-সময়ের প্রশ্রয়ে পুলক-ইচ্ছেদের সাথে ধ্বনি তুলে উদয়-অস্তে কলকল করে, দুলে-দুলে সুরে-সুরে রঙ-বেরঙের বাহারি রাংতায় মুড়িয়ে, অতঃপর অচলতা [বিস্তারিত]

অনুকাব্য

কামরুল ইসলাম ২২ নভেম্বর ২০২০, রবিবার, ১১:৩৮:২২পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
  ১ প্রতি ভোরে হরেক ফুল ফুটে সব ফুলের বুকে , সুবাস কি জুটে তবু তারা ফুটে,  পাপড়ি মেলে আকাশের বুক জুড়ে , স্বপ্ন ঢেলে কে রাখি, কবে তার খোঁজ অযুত ,নিযুত কোটি,  এভাবেই হয় নিখোঁজ ।   ২ আছি টান পোড়নের বৈচিত্রে রীতিমালায় নাই অভিমানের খোঁজ বৈরী সময়ের প্রতিকুলতা ছুঁয়ে যায় জীবন নামের প্রবাহে [বিস্তারিত]

তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৪৪)

শামীনুল হক হীরা ২২ নভেম্বর ২০২০, রবিবার, ১০:৩৫:৫১পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!প্রতিটি ভোরের সূর্যদ্বয়ে রাঙ্গা সকালে,প্রতিটি সূর্যাস্তে অপূর্ব সোনালী বিকেলে।প্রতিটি দুপুরে তপ্ত রোদে মায়াবী ঝিলিকে,প্রতিটি রাতের মনোমুগ্ধকর মিষ্টি আঁধারে।যাকে ভেবে কবি মহাদেব সাহা লিখেছেন-"যখন ভোরে আকাশ জাগে শিশিরপড়ে ঘাসে/পাখি ডাকা সেই সকালেমুজিব ফিরে আসে"। তাঁকেই খুঁজি দেশদ্রোহীদের বিরুদ্ধে সকলপ্রতিবাদী কন্ঠস্বরের মাঝে,দেশের সাথে মানুষের ভালবাসার মাঝে।দেশের শত্রুর বিরুদ্ধে বিদ্রোহের মাঝে।যে শুনিয়েছিল স্পষ্ট অমর [বিস্তারিত]
আকাশে মেঘ জমলে অন্ধকার ঝুপ করে এসে বসে। বেড়ে যায় তীব্র শীতের হিমেল হাওয়া। বেলা অনেকটা। পশ্চিমা সূর্য ধীরে ধীরে দক্ষিণায়নে হেলে পড়ছে। নতুন বইয়ে শিল্পীর তুলির আঁচ। কিন্তু এখনো আমাদের কবিতা লেখা হয়নি। তৈরি করা হয়নি পাণ্ডুলিপি। জানালার ফাঁক দিয়ে ফুরফুরে করে বাতাস ঢুকছে। মৃদুমন্দ ঠাণ্ডা হাওয়ায় শরীর জুড়ে শীতার্ততা জানান দেয় হেমন্তের বুকে [বিস্তারিত]

লোভ (দ্বিতীয় পর্ব)

দিপালী ২১ নভেম্বর ২০২০, শনিবার, ০৫:০২:৪৭অপরাহ্ন গল্প ৮ মন্তব্য
#লোভ (দ্বিতীয় পর্ব) সেদিনের পর থেকে রোদেলার সাথে কথা বলে না চন্দন। তাতে কিছু আসে যায় না রোদেলার। সে প্রতিদিন আগের মতই চন্দনের সাথে স্কুলে যায়। আসা যাওয়ার পথে চন্দনের হাত ধরে থাকে। শুধু কথা একটু কম বলে। চার দিন পর কথা বলে চন্দন। রোদেলার সাথে কথা না বলে উপায় নেই তার। চন্দন একজন পরজীবি। [বিস্তারিত]

আব্বাসউদ্দীন আহমেদ

নবকুমার দাস ২১ নভেম্বর ২০২০, শনিবার, ০২:২৬:১৮অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
আব্বাসউদ্দীন আহমেদ নবকুমার দাস আজও কি ফান্দে পড়িয়া বগা কান্দে তোর্সাপাড়ে ? কেমন আছেন গাড়িয়াল ভাই, মৈষল বন্ধু, আমার মাহুত বন্ধুরে? কি ওই কাজল ভ্রমরা রে কোনদিন আসিবেন বন্ধু ক’য়া যাও,ক’য়া যাও রে, কত রব আমি পন্থের দিক চাইয়্যা রে ?"   দরিয়া চটকা সুরে আজো বুঁদ হয়ে থাকি সহজিয়া গানে । কেমন আছেন আব্বাসউদ্দীন [বিস্তারিত]

অসীম জীবনীশক্তি

রিমি রুম্মান ২১ নভেম্বর ২০২০, শনিবার, ০২:২২:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য
নিউইয়র্কে আজ রৌদ্রজ্জ্বল দিন ছিল। কণকণে শীতের মাঝে আচমকা উষ্ণদিন। বড় ভালোলাগা দিন। গাছগুলো প্রায় কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে আছে। গত কদিনের বৃষ্টি আর ঝড়োবাতাস কাণ্ড থেকে পাতাগুলোকে বিচ্ছিন্ন করেছে সহজেই। চারপাশের উঠোন, সড়ক, সর্বত্রই ঝরাপাতার হুটোপুটি। রেস্তোরাঁ, পানশালা বন্ধ, বিধায় সন্ধ্যার কিছু পর নির্জনতা নামে শহর জুড়ে। দুদিন আগে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের সতর্কবার্তা পাই মুঠোফোনে। [বিস্তারিত]

ধন্য-বৃষ্টির আনন্দ

ছাইরাছ হেলাল ২১ নভেম্বর ২০২০, শনিবার, ০১:১৮:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য
  ফেলে আসা দূর-বন্দরের দিকে তাকিয়ে ভাবি কবে/কখন ফিরে এসে ডুব দেব গোছল-নদীতে, যেখানে বন্দি হয়ে আছে আজন্মের দুরন্ত আনন্দ-শৈশব; আকাশের অগুনতি তারাগুলো রাতভর আনন্দ-হাঁটার খুনসুটি শেষে এই মাত্র ঘুমিয়েছে, আমার আটকে পড়া চোখ-মন গুলো শুধুই অপেক্ষার বীজ বোনে সাফ-শুচি হয়ে; নৈশব্দ-খড়ম-পায়ের খট-খট ধ্বনিতে জ্বাল হচ্ছে যন্ত্রণার তীব্র আরক, যেন বেঁধে রেখে দেবে জন্ম থেকে [বিস্তারিত]

কুয়াশার উঠান

আলমগীর সরকার লিটন ২১ নভেম্বর ২০২০, শনিবার, ১১:৩৪:৩৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
কুয়াশা জড়ানো একটা চাদর হারিয়ে গেছে- কোন শীত উষ্ণ বুকে! যত বার শীত আছে- তত বার খুঁজতে থাকি- ভরা শীত পূর্ণিমায় কিংবা অমাবস্যার রাত; অথচ তারা অন্যকিছু ভেবেই চল্লো- সজাপথে এতটুকু হাঁটল না- কত বাহানা মনে ধরেই রাখলো- তাহলে কথায় হারানো চাদর- খুঁজব কথায়- উঠানে খর পুড়ানো কুয়াশায় কাপনো সকালটা আর খোঁজে পাই না। খুঁজতে [বিস্তারিত]

বিরস তিন-প্রহর

সুপর্ণা ফাল্গুনী ২১ নভেম্বর ২০২০, শনিবার, ১২:০০:০২পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
  কৌমুদী-দ্বিপ্রহর, একাকী বিরহী পাখির ছটফটানি; আঁধারের চাদরে স্মৃতি-রোমন্থন; বাতাসে হুতুম-পেঁচার চিঁ চিঁ আওয়াজ। বুকের মধ্যে ধকপকানি, বিরস তিন-প্রহরের অশনি-সংকেত; চন্দ্র-আবক্ষে দীর্ঘশ্বাসের কালচে জলছাপ। মেঘেরা ছুটছে অজানা-গন্তব্যে, মিল্কিওয়ে গ্যালাক্সি ঝুলবারান্দায়-প্রেতাত্নাদের জলসার আসর বসেছে ; ছুটছে মানবিকা, ছুটছে অন্তরিন্দ্রিয় দূর-পরবাসে। সম্পর্কগুলো অঙ্গাঙ্গিভাবে জড়ানো হাসি-কান্নায়; মনিহার ছিঁড়ে যায়, দীঘির-জলের শ্যাওলা পূর্ণ করে দূরত্ব; অপেক্ষা, চাওয়া-পাওয়া, স্বপ্নের সন্তরণ [বিস্তারিত]

চোখ

সামশুল মাওলা হৃদয় ২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ০৮:৪৩:১২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
মহিমা তোমার চোখ দুটি যেনো চোখ নয় চোখ দুটি যেনো সুখ তারা। চোখের পলকো দেখে হয়ে গেছি দিশেহারা ; ভ্রু দুটি কাজলের কালিতে ঢাকা মন কেড়ে নিয়ে আমাকে করলে দিশেহারা। আঁখির কৃষ্ণ পত্র তোমার অভ্রে কাজল মেঘের যেন দ্বার ; নহে ছোট নহে ডাগর চোখের দৃষ্টি যেন সুখ গহবর। দেখিয়ে ফেরাতে পারিনি মোর চোখের দৃষ্টি [বিস্তারিত]

আমাদের একদিন

রোকসানা খন্দকার রুকু ২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ০৮:১৮:১৩অপরাহ্ন ছোটগল্প ২০ মন্তব্য
  - (মেয়ে) এই নাও সাতসকালে তোমার  জন্য কুড়িয়ে নিয়ে এলাম। সাদা ফুল নাম জানিনা । লাল গোলাপ নয় কারন লাল মেয়েদের রঙ। - সুন্দর কিন্তু আমার যদি লাল গোলাপই চাই তখন কি হবে? আর এই অসাধারণ ফুলের জন্য কি করতে পারি! - কিছু হবে না। অসাধারণ ফুলের জন্য আজকের দিনের জন্য চা-কফি, রান্না সব [বিস্তারিত]

আর্কাইভ