অনুকাব্য

 

১

প্রতি ভোরে হরেক ফুল ফুটে

সব ফুলের বুকে , সুবাস কি জুটে

তবু তারা ফুটে,  পাপড়ি মেলে

আকাশের বুক জুড়ে , স্বপ্ন ঢেলে

কে রাখি, কবে তার খোঁজ

অযুত ,নিযুত কোটি,  এভাবেই হয় নিখোঁজ ।

 

২

আছি টান পোড়নের বৈচিত্রে

রীতিমালায় নাই অভিমানের খোঁজ

বৈরী সময়ের প্রতিকুলতা ছুঁয়ে যায়

জীবন নামের প্রবাহে , ত্রিভুজ ।।

 

রচনা কাল ঃ ২২/১১/২০১৯

ঢাকা

মোট পড়েছেনঃ ১,০৩১জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. সব ফুলে সুগন্ধি নিয়ে ফোটে না, কিছু ফুল অনাদরে রয়ে যায়, তেমনই অভিমান কোন রীতিনীতির ধার ধারে না। দুটো লেখাই ভালো লাগলো।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন