ক্যাটাগরি একান্ত অনুভূতি

আছেন, থাকবেন সোনেলা-হৃদয়ে

ছাইরাছ হেলাল ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ০২:৫৪:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য
  জমে থাকা একান্ত নিঃশব্দ নিস্তেজ লেখা-মুহূর্তগুলো জড়ো করি, কাটাছেঁড়া, ওলটপালট-ও; খুঁজি, খুঁজে দেখি কোন না কোন জোনাক মুহূর্ত নিশ্চয়ই এখানে আছে, না থাকার কোন কারণ-ই নেই, আছে তো; একরাশ আস্থার শ্রদ্ধা ও ভালোবাসা। পরচর্চা নেই, শ্রেণি শত্রু, প্রবল হিংসে-ও; লবণ চিনি দ্রবণের তাপমাত্রা দেখার ফার্মোমিটারটি খুঁজছি, মরুকরণের ভাঁজ খুলে খুলে, অলৌকিক উচ্ছ্বাস উন্মাদনার নীরবতা [ বিস্তারিত ]

আরজু মুক্তা

সাবিনা ইয়াসমিন ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ০২:৩২:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
আরজুকে নিয়ে কি লিখবো আমি? এমন একটা লেখা কি আর কখনো লিখতে পারবো যেখানে আরজু আসবে? ওর লেখা যেখানেই শেয়ার করেছি ও সাথে সাথে রেসপন্স করেছে মেসেজ দিয়ে আর কাউকে না পেলেও নিশ্চিত জানতাম ও সবার আগে রিপ্লাই দিবে ফোনে কল দিলে দুইবারের বেশি রিং শোনার আগেই ওর কণ্ঠস্বর শুনতে পেতাম শেষবার যখন ওর অসুস্থতা [ বিস্তারিত ]
“যে আমাকে ভালোবাসেনা, তাকেও আমি ভালোবাসি”- তবুও দিনশেষে আমরা সবাই একা, আর সবচেয়ে বড় একাকিত্ব হলো কবর। মৃত্যু চিরন্তন, তবুও আমরা বলি এটা কেমন করে হয়, তারও তো একটা সময় থাকা চাই! কতো বৃদ্ধ- বৃদ্ধারা কোমর বাঁকিয়ে চলছেন অথচ মাঝে মাঝে এমন কেউ চলে যায়, যা মেনে নিতে সত্যিই সহজ হয় না। অনেক অনেক কষ্ট [ বিস্তারিত ]
উৎসর্গঃ প্রয়াত শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু তাঁর চলে যাওয়া ভাবায়, তাঁর প্রস্থান করুণ সুরে হৃদয়ে কান্না উঠায়, কি এক বাঁধন স্রষ্টা তোমার বিচ্ছিন্ন মুহুর্তেই পরপার। আসার সময় অগ্রিম জানলেও প্রস্থান সকলের অজান্তে, বিশ্বসংসার তন্নতন্ন খুজেও বিশ্বপ্রতিপালক আমরা তোমার দ্বারস্থ। জানি সবার সময়, এক নিঃশ্বাস পড়ন্তেই দিত পার যেকোন মুহুর্তেই ইচ্ছা/অনিচ্ছা কি বা দাম আছে বান্দা [ বিস্তারিত ]

স্বরণে ব্লগার আরজু মুক্তা

মনির হোসেন মমি ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১০:৫৮:৪০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
চারপাশে কেবল মৃত্যুর কথা শুনি লাশের দুর্গন্ধ পাই স্বজন হারা কান্নার শব্দ শুনি৴৴ কখনো কখনো মসজিদের মাইকে মোয়াজ্জেমের কণ্ঠে শুনি একটি শোক সংবাদ ৴৴ কখনো কখনো জীবনের প্রয়োজনে প্রত্যহ দৈনিক কর্ম ব্যাস্ততার ঘটনায় মৃ্ত্যুর খবর শুনি কারনে কিংবা অকারনে জন্মেরসংখ্যাটি শুনিনি এ কয় বছর। মৃত্যুর সংবাদে মানুষের মনে কৃর্তিমানরা মরে না৴ মানুষের মুখে মুখে তোমার [ বিস্তারিত ]
প্রচণ্ড ব্যস্ততার সাথে বসত গড়েছি আমি। চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় কাজে ব্যস্ত থাকি ইদানিং। তাই ফেইসবুকে টুকটাক দু এক লাইন লিখলেও কারো পোস্ট পড়ার সময় হয় না আমার। সারাদিন কাজ শেষে ঘরে ফিরে ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ আদায় করে আবার কাজ নিয়েই বসেছি। প্রায় ঘন্টা খানেকের মতো সারাদিনের কাজটাকে নিয়ে আলোচনা শেষে ফেবু ওপেন [ বিস্তারিত ]

কেন এমন হয়???

রোকসানা খন্দকার রুকু ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ০৯:৩৭:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
কেমন করে চলবো আপনাকে ছাড়া। আপনি যে মানুষটা সবার খোঁজ নিতেন, উৎসাহ দিতেন, পাশে থাকতেন, আজ আর কেন নেই। বিকেল ৫টায় মাত্র ৪৪ বছর বয়সে মারা গেলেন আমার অতি প্রিয় একজন, আপন, আমার শিক্ষক “আরজু মুক্তা” ম্যাম। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। কদিন আগে আমি অসুস্থ হলাম আমাকে ফোন দিয়ে জানতে চাইলেন কি হয়েছে? বলতেই, [ বিস্তারিত ]

অমনিবাস তব প্রতীক্ষা

অনন্য অর্ণব ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০২:৪৪:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য
  যদি আকাশ ভেঙ্গে পড়ে মেঘেদের ভারে কভু বাতায়নে না'ই থাকে বাতাসের ঢেউ, মনের গহীনে তব আশার প্রদীপ জ্বেলে- খুঁজে নিও মোরে প্রিয়- জানবেনা কেউ।। বুনো ফুলে খোঁপা বেঁধে পেয়েছ কি সুখ তুমি প্রজাপতি মন যার ষোলটি বছর বন্দি মনের ঘরে যে পুরুষ ভর করে - কতটা আপন তার কতখানি পর ।। জীবন ফুরিয়ে যাবে [ বিস্তারিত ]
    আমরা জাতিগতভাবে সবকিছুতেই অতি উৎসুক কেন! রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা কবলিত মানুষদেরকে কোথায় অতি দ্রুত হাসপাতালে নিয়ে যাবে তা না। সবাই তাঁদের ঘিরে ধরে আর তাকিয়ে তাকিয়ে দেখে কী ঘটেছে। ধীরে ধীরে জটলা বাড়তে থাকে। পাশাপাশি দুঃখজনক হলেও সত্য কেউ কেউ মোবাইলে ভিডিও করতে থাকে। আবার কেউবা সেলফি তোলায় থাকে ব্যস্ত। তাঁদের [ বিস্তারিত ]

*** ভাই, জিতছেন… বউ…!!! ***

তির্থক আহসান রুবেল ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১২:০০:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য
বিয়ের অনুষ্ঠানে অনেকে বউ দেখে এসে জামাই বা তার আত্মীদের বলে, 'জিতছেন। বউ তো মাশাল্লাহ'। কথাগুলো আমার কাছে খুব অসভ্য লাগে। প্রথমত মনে হয় কোরবানীর গরু। কম দামে এত ভাল গরু! জিতছেন ভাই। দ্বিতীয়ত সবাই নতুন বৌয়ের মেকআপ মাখা মুখ আর শরীরের মাপ দেখে। তারপর বলে, 'ভাই, বৌ/ভাবী তো জোস। সেখানে বৌয়ের যোগ্যতা মাপা হয় [ বিস্তারিত ]

কাকতাড়ুয়ার হাসি

ছাইরাছ হেলাল ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ০৬:৩৩:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য
  চোরাবালির আবর্তে ডুবে যেতে চায়, ডুবে যায়, অনূদিত মন, মানস; আঁজলা আঁজলা জলে জ্বলে ওঠা মন, নিভে যায়, নিস্তেজ হতে হতে; গেঁথে থাকে মৃতদেহরা হত্যাকারীর চোরাবালিতে; জমিয়ে রাখা লেখাগুলো কাচের বয়ামে রেখে দিলে মন্দ হয় না, ভালোবাসার জারকে ডুবিয়ে, লাগামহীন নির্জনতার মার্জিনে; ডুবতে থাকা স্বপ্নগুলোর কোন তারিখ থাকে না, রাতজাগা চোখ-ও-না, শোক বই-ও-না। স্মৃতিময় [ বিস্তারিত ]
  মানুষের কাজ হলো অন্যের গীবত পরনিন্দা পরচর্চা বা সমালোচনা করা। সমালোচনা মানে খুঁটিয়ে খুঁটিয়ে মানুষের দোষ ত্রুটি বের করা। আমরা সর্বদা অন্যের গলদ খুঁজে বেড়াই কখনোই নিজের চেহারার দিকে তাকাই না। তাকাইনা নিজের কৃতকর্মের দিকে এবং আচার আচরণের দিকেও। আর অন্যের সততা, ভাল কাজের বা কথার চর্চা করতে আমরা বড়ই কৃপণ। এতে যে অন্যকে উত্তম করার আর [ বিস্তারিত ]

তুমি সুখে থাকো!

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১১:০৮:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য
  তুমি সুখে থাকো বারো মাস। আমার ঘরে নেই আনন্দ উচ্ছ্বাস। যখন তুমি ফুলের বাগানে করো বিচরণ। কাঁটার আঘাতে হৃদয়ে আমার হয় রক্তক্ষরণ। সবুজ অরণ্যে উৎফুল্ল তুমি যেন উড়ন্ত প্রজাপতি। পাথরের বুকে চাপা পড়ে আমার ভালবাসা দেয় আত্মাহুতি। তুমি জ্যোৎস্নার আলোতে আনন্দে খাও লুটোপুটি। আমি অন্ধকারে আলোর জন্য করি দিকবিদিক ছুটোছুটি। তুমি রিমঝিম বৃষ্টিতে আনন্দ উচ্ছ্বাসে [ বিস্তারিত ]
আজ ডি সি হিলে প্রাতঃ ভ্রমণকালে কিছু মহিলার কথাবার্তা কানে এল, একজন বলছেন আগেকার দিনে শাশুড়ি বউদেরকে অত্যাচার করতো। আরেকজন বলেন আরে না না অত্যাচার নয় রীতিমত নির্যাতন করতেন আর এখনকার দিনে বউরা শাশুড়িদেরকে মানতেই চায় না। অবশ্য এর বেশি শুনা হল না কেননা তাদের হাটার গতি ছিল আমার থেকে কম।  কেন জানি মনে হল [ বিস্তারিত ]
★একান্ত অনুভূতি বিভাগ ব্লগার মনজুরুল আলম চৌধুরী। ব্লগ, গ্রুপ, পেইজে তার প্রায় সব গুলো লেখাই পাঠক-প্রিয়তা অর্জন করেছে। সবচেয়ে বেশি পাঠক এসেছে ❝ পারিবারিক বন্ধন আলগা নয় সুদৃঢ় করি ❞ পোস্টে।  লেখক এই পোস্টে যৌথ পরিবার এবং সমাজ গঠনে পরিবারের ভূমিকা/ প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়েছেন। একটি ঐক্যবদ্ধ সু-পরিবারই পারে সমাজের জন্যে একজন ভালো মানুষ তৈরী করতে। স্বার্থপরতা, [ বিস্তারিত ]

আর্কাইভ