আছেন, থাকবেন সোনেলা-হৃদয়ে

 

জমে থাকা একান্ত নিঃশব্দ নিস্তেজ লেখা-মুহূর্তগুলো জড়ো করি,
কাটাছেঁড়া, ওলটপালট-ও; খুঁজি, খুঁজে দেখি কোন না কোন
জোনাক মুহূর্ত নিশ্চয়ই এখানে আছে, না থাকার কোন কারণ-ই নেই,
আছে তো; একরাশ আস্থার শ্রদ্ধা ও ভালোবাসা।
পরচর্চা নেই, শ্রেণি শত্রু, প্রবল হিংসে-ও;

লবণ চিনি দ্রবণের তাপমাত্রা দেখার ফার্মোমিটারটি খুঁজছি, মরুকরণের ভাঁজ খুলে খুলে,
অলৌকিক উচ্ছ্বাস উন্মাদনার নীরবতা উপেক্ষায় রেখে ক্ষুধার্তের মত খুঁজছি প্রাণ-মনে;

ক্ষমায় রাখবেন, ইচ্ছেয় অনিচ্ছেয় করা অপরাধ-অপমান, আমার/আমাদের
একান্ত আস্থা-ভালোবাসার বিনিময়ে;

ছেড়ে যাওয়া কোন সহজ কাজ নয়, চাইলেও; আছেন থাকবেন সোনেলা-হৃদয়ে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৮৯৩জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. তাকে কিছুতেই মন থেকে সরাতে পারছিনা। কত শত স্মৃতি, কথোপকথন ঘুরে ফিরে সামনে আসছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না আপু নেই। অদ্ভুত এক ঘোরের মধ্যে আছি যেন। বারবার ই মনে হচ্ছে এ কেমন মৃত্যু, চলে যাওয়া!! তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি

  2. সোনেলার আত্মপ্রান সোনেলায় বেচে থাকবেন আজীবন।
    প্রয়াত ব্লগারদের স্বরণ রাখতে ব্লগের ফ্রন্ট পেইজে স্থায়ী কিছু করা যায় কীনা ভেবে দেখবেন।

  3. মানুষ চলে গেলেও আমাদের স্মৃতিতে বেচে থাকে যতোদিন আমরা বাচি। তার আত্মা শান্তি পাক এটাই একান্ত প্রার্থনা।

  4. আপার প্রতি হৃদয় নিংড়ানো ভালবাসার প্রকাশ। আরজু আপাকে সহজে ভুলা যাবে না। ঠিকই বলেছেন ভাইয়া — “ছেড়ে যাওয়া কোন সহজ কাজ নয়, চাইলেও; আছেন থাকবেন সোনেলা-হৃদয়ে”।
    আল্লাহ্‌ আরজু আপাকে জান্নাতবাসী করুন। আমীন।

  5. সুন্দর আন্তরিক ব্যক্ততা।
    এমনিভাবেই উনি বেঁচে থাকবেন সোনেলার অন্তরে।
    আন্তরিক শুভ কামনা জানবেন সতত।

  6. ছেড়ে যাওয়া সহজ নয়। তিনি আমাদের মাঝেই ছিলেন, আছেন থাকবেন, ক্ষমা করবেন আমাদের স্বেচ্ছায়/অনিচ্ছায় হয়ে যাওয়া অপরাধ গুলো-ও।
    সোনেলার হৃদয়ে তিনি অমর-অম্লান হয়ে আলো ছড়াবেন।
    আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের চিরস্থায়ী আসনে রাখুন, এটাই প্রার্থনা।
    আমিন।

  7. অদৃশ্যের মাঝেই তিনি দৃশ্যমান হয়ে থাকবেন সকলের অন্তর জুড়ে।দেখা না গেলেও ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়।সোনেলার আঙিনায় সুবাসিত ফুল হয়ে সৌরভ ছড়াবেন চারিদিকে। মহান আল্লাহ পাক আপুকে যেন জান্নাত বাসি করেন— আমীন।

  8. আরজু মুক্তা বেঁচে থাকবে সোনেলার হৃদয়ে মুক্তোর মত ঔজ্জ্বল্য নিয়ে।
    আরজুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

মন্তব্য করুন