অথঃ বউ শাশুড়ি সমাচার !

82,696 Wife Mother Photos - Free & Royalty-Free Stock Photos from Dreamstime

আজ ডি সি হিলে প্রাতঃ ভ্রমণকালে কিছু মহিলার কথাবার্তা কানে এল, একজন বলছেন আগেকার দিনে শাশুড়ি বউদেরকে অত্যাচার করতো। আরেকজন বলেন আরে না না অত্যাচার নয় রীতিমত নির্যাতন করতেন আর এখনকার দিনে বউরা শাশুড়িদেরকে মানতেই চায় না। অবশ্য এর বেশি শুনা হল না কেননা তাদের হাটার গতি ছিল আমার থেকে কম।  কেন জানি মনে হল এটা একতরফা কথা। আমার প্রয়াত মাকে কখনো দেখিনি বউদের সাথে দুর্ব্যবহার করতে। অন্যায় আচার আচরণ করতে।  অবিশ্বাস হলে ওনার পুত্র বধূরা আল্লাহ্‌র অশেষ রহমতে এখনো বেঁচে আছেন তাঁরা বা তাঁদের উত্তরসূরিরা আমার কথার ন্যায্য প্রতিবাদ করতে পারেন। আর আজকালকার বউদের ব্যাপারে ঢালাও মন্তব্যও  মানতে আমি নারাজ। ক্ষেত্রবিশেষে এমন যে হয় না তা আমি অস্বীকার করছি না। কেননা আমরা সবাই দোষে গুণে মানুষ আর মানুষের চরিত্র এবং আচার-আচরণও ভিন্ন ভিন্ন ধরণের। সবচেয়ে বড় কথা পরমত সহিষ্ণুতা, ধৈর্য, সহ্য করার ক্ষমতা, একে অপরকে আপন করে নেওয়ার মন মানসিকতা থাকাটাই বউ শাশুড়ির সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশী জরুরী। আজকের শাশুড়িরা যদি একটু পেছন ফিরে চিন্তা করেন যে আমিও তো একদিন ওদের মত এ-বাড়িতে নতুন, আনকোরা হিসেবে এসেছিলাম এবং একেবারে ভিন্ন এক পরিবেশ থেকে। তখনকার কথা চিন্তা করে বউদের প্রতি সহনীয়, সহনশীল, ভদ্র, সৌজন্যমূলক,  শোভনীয় এবং নিজের মেয়ের মতো আচরণ করেন আর বধূরা যদি ধৈর্য, সহ্যের সাথে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে তা হলে তো কেল্লা ফতে। বউয়েরা যদি শাশুড়িদেরকে নিজের মায়ের মতো ভাবেন এবং সবকিছু সুন্দরভাবে শেয়ার করেন তাহলে অনেক দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অশুভ এবং অনিভিপ্রেত ঘটনা থেকে পরিবারগুলো রক্ষা পেতো।  শুনেছি আমাদের দেশে তো এমনও অনেক বধূ আছেন যারা শাশুড়িকে জ্বালাতন করে পরবর্তীতে ছেলেদের বউদেরকেও জ্বালাতন করেছেন, এজন্য অনেক সোনার সংসার ভেংগে চুরমার হয়ে গেছে, অনেক সংসারে সদা সর্বদা আগুণ লেগেই থাকে। নিজের মেয়ের জন্যে যে আন্তরিকতা, প্রেম ভালোবাসা তা যদি বউদের জন্যেও বরাদ্দ থাকতো আর নিজের মায়ের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা আছে তা যদি শাশুড়িদেরকে দেয়া হত তাহলে পারিবারিক অশান্তি অনেক কমে আসতো। আসলে কোথাও শান্তি নেই সংসার, সমাজ আর রাজনীতিতেও। প্রতিদিন দেখছেন না আমাদের বড় দুই দলের নেতাদের মধ্যেও বউ শাশুড়ির মতো ঝগড়া লেগেই আছে। ঝগড়া বিবাদ বিস্মাদ হানাহানি খুনোখুনি না করে আসুন না আমরা সবাই মিলেমিশে থাকি। গড়ে তুলি সুখী সুন্দর পরিবার সমাজ আর দেশ।

ছবিঃ সংগৃহীত।

 

 

মোট পড়েছেনঃ ৯০৪জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. সুন্দর লেখেছেন এটা সর্ম্পূন্ন মনের ব্যপার একটু বুঝলেই সমাধান হত কিন্তু বুঝার চেস্টাই করি যার ফলে সংসারে সমস্যা তৈরি হয়েই আরসে

  2. সবচেয়ে বড় কথা আমি কেমনভাবে ব্যাপারটি নিবো!৷ দোষে গুনে আমরা সবাই মানুষ তাই শুধু বউ শাশুড়ী না যেকোনো সম্পর্কেই দুইপক্ষকে ছাড় দিতে হয়। একতরফা কোনকিছুই হয় না, এতেই শুরু হয় ঝামেলা। আর কিছু দৃশ্য ব্যতিক্রমও দেখা যায় তবে তা সংখায় খুবই নগন্য তাই তা উদাহরন হতে পারে না বলে আমি মনে করি।
    শুভকামনা

    1. আপু আপনার যুক্তিপূর্ণ মতামতের সঙ্গে একমত — সবচেয়ে বড় কথা আমি কেমনভাবে ব্যাপারটি নিবো!৷ দোষে গুনে আমরা সবাই মানুষ তাই শুধু বউ শাশুড়ী না যেকোনো সম্পর্কেই দুইপক্ষকে ছাড় দিতে হয়। একতরফা কোনকিছুই হয় না, এতেই শুরু হয় ঝামেলা’।
      শুভ কামনা রইলো ।

  3. পুরোটাই মানসিকতার ব্যাপার। আমি কোনটা গ্রহণ করব। সংসার জীবনে প্রত্যেকেই কিছু না কিছু ছাড় দিয়ে চলতে হয়। সামান্য ছাড় দিলে আর কোনো সমস্যা হয়না। শুভ কামনা রইলো।

  4. ভালো মন্দ দুটোই আছে। কোথাও দেখা যায় শাশুড়ী একটু বাঁকা আবার কোথাও বউ। তবে আমি যেহেতু এখনো বউ আছি আমার বেলায় বলবো আজকাল আমরা বউরা খুব বেশি স্বাধীনতা পছন্দ করি। একা থাকতে পছন্দ করি। সেখানে শাশুড়ীর বউকে কাছেই পায় না জ্বালাবে কখন।
    বিয়ের পর টেনে হিচডে তাদের ছেলেকে আমরা নিয়ে নেই। বাবা মা সেই একাই থাকে। এক্ষেত্রে আমিই অপরাধী, শাশুড়ী নয়!!

    1. আপু আপনার যুক্তিপূর্ণ মতামতের জন্য অশেষ ধন্যবাদ। আপু বিনয়ের সঙ্গে বউদের বিষয় তুলে ধরেছেন — “বিয়ের পর টেনে হিচডে তাদের ছেলেকে আমরা নিয়ে নেই। বাবা মা সেই একাই থাকে। এক্ষেত্রে আমিই অপরাধী, শাশুড়ী নয়”!! এখানে বউ শাশুড়ি উভয়েই নিজেকে অনিরাপদ মনে করে। মা মনে করে আমার ছেলেকে নিয়ে গেল আর বউ মনে করে আমার স্বামীকে নিয়ে গেল ! সুস্থ আর ভালো থাকবেন আপু।

    1. হ্যাঁ ভাইয়া খুব দামী কথা বলেছেন — “দুটো দিক ই আমরা দেখতে পাচ্ছি, বাগে পেলে কেউ কাউকে নাহি ছাড়ে, সমানে সমান”।
      ভালো থাকবেন ভাইয়া। ধন্যবাদ।

  5. শাশুড়ীরাও একদিন বউ থাকে, বউওরাও একসময় শাশুড়ী হয়। পরিবারের সম্প্রীতি গড়ে তুলতে ধৈর্য, সহনশীলতার কোন বিকল্প নেই। বউ শাশুড়ীর বন্ধন সুন্দর করার জন্য উভয়ের মাঝেই সহনশীল মনোভাব থাকা জরুরী, সাথে ছেলের ভুমিকা গুরুত্বপূর্ণ।

    শুভ কামনা 🌹🌹

  6. সংসারে স্বার্থ ছাড়া মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই দুনিয়ার স্রষ্টা নিজেই এই গিভ এন্ড টেক থিমের প্রথম প্রবক্তা। কাজেই যে যেমন করবে তার জন্যে ঠিক ততোটাই রিটার্ণ‌ অবধারিত।

    1. চমৎকার মন্তব্য করেছেন আপা — “এই মেয়েই তো কারও শাশুড়ি কারও বৌ। ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে সবার”।
      আমাদের মানসিকতার পরিবর্তন না হলে সংসার কখনোই সুখের ঠিকানা হবে না। ধন্যবাদ আপা।

মন্তব্য করুন