ক্যাটাগরি একান্ত অনুভূতি

অণুর ছবিতা

রিতু জাহান ২২ আগস্ট ২০২১, রবিবার, ০৮:৪১:৫২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
অণু কথনঃ একঃ নিজ জগতের ঊর্ণাজাল ছিঁড়ে বিলুপ্ত করেছিলাম নিজ ব্যাক্তিসত্বা, মিশেছিলাম যূথসত্বার সাথে। তা ছিলো অলিখিত মৃত্যু জীবন খাতার প্রতি পরতে পরতে। স্বরূপ ঐশ্বর্য্যের মায়াগন্ধ ছেড়ে মায়াশঙ্খ বাজিয়েছি সংসার খাতায় বিষন্নবদনে রোদন করেছে এ মন শৃঙ্খলবদ্ধ যূথভ্রষ্টা হরিণীর মতো নিজ আত্মাই আমার বিসর্জ্জক সেখানে। দুইঃ শৃঙ্খল চায়নি মন চেয়েছিলো শৃঙ্খলা। আকার দেয়ার অপরাধে অভিযুক্ত [ বিস্তারিত ]

অ-লেখা

বন্যা লিপি ২০ আগস্ট ২০২১, শুক্রবার, ০৫:৩২:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
তারচে বেশি কিছুঃ- করিনি ক্ষমা দিইনি সাজা কাঁচা মাটির উনুন জ্বালি বাড়ুক ভেজা আগুনের শিখা আকাশ ব্যেপে এবার উঠুক কালো ধোঁয়া। গিরগিটিঃ- সমস্ত রং চুরি করে রং বদলায় হাসি অথবা সহজ জীবনের জলাঞ্জলি দিয়ে আমরা কেবল আজীবন ফাঁসির আসামী বাস্তবতার জেলখানায়। গোপন চাঁদঃ- সময়ের তীক্ষ্ণ ধারালো চোখ গোপন অভিলাষ ব্যতিরেক বিতণ্ডার ডামাডোল শীর্ণ  চাঁদও শরীরে [ বিস্তারিত ]

জল-বৃষ্টির শরৎ

ছাইরাছ হেলাল ২০ আগস্ট ২০২১, শুক্রবার, ০৪:০২:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
  প্রত্ন-খননে খুঁজে পাই অসংখ্য আনন্দ-শব্দ, বিষাদের মোড়কে, কিছু স্বপ্ন-পোড়া-ছাই, সহমরণ ও; আকাশ যেদিন পোয়াতি হলো, নীলাকাশ স্বেচ্ছা-নির্বাসনে যাবে বলে চোখ ভরে কাঁদতে লেগে গেল, এক চূড়ান্ত অবিশ্বস্ততা, মেনে নেয়া যাচ্ছে না; নির্ঘাত পরীদের কারসাজি; দীর্ঘ-চুলের সিঁথি বেয়ে সকাল বৃষ্টি নেমে এলো শরৎ নৈকট্যে, দূরত্বের ফিতে ফেলে রেখে, কুচি কুচি করা সৌহার্দ্যের উষ্ণতা নিয়ে; বিশ্বাস [ বিস্তারিত ]

জীবন নির্মম সুন্দর

মাছুম হাবিবী ১৯ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ১১:০৭:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য
একদিন টকশোতে অভিনেতা মার্জুক রাসেলকে এক সাংবাদিক প্রশ্ন করছিল আমরা যতটুকু শুনেছি একটা সময় আপনি প্রচুর নেশা করতেন। কারো জন্য খুব পাগলামু করতেন। কিন্তু এখন আপনি অনেকটা চেঞ্জ হয়ে গেছেন। আপনার এই পরিবর্তনের পিছনে সেই মানুষটার ভূমিকা কতটুকু? উত্তরে মার্জুক রাসেল বলছিল 'হ্যাঁ'একটা সময় প্রচুর সিগারেট খেতাম। ফাঁকেফুঁকে নেশাও করতাম। আমার এ অবস্থা দেখে  মা [ বিস্তারিত ]

বিচ্ছেদ শেষে

প্রদীপ চক্রবর্তী ১৯ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ০৯:১৪:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য
তোমাকে চাইতে গিয়ে ক্ষয় হয়ে যাওয়া আয়ু পুনরায় দীর্ঘজীবী হয়ে উঠেছে। যেখানে ঈশ্বরের পরিপূর্ণ আশীর্বাদ ছিলো। প্রতি বসন্তে যখন নিয়ম করে অসুখ আসে, তখন পৃথিবী আমায় মৃত মানুষের কাছে নিয়ে যায়! অথচ এখনো সে বসন্ত আসেনি। এবার এসেছে অন্যরকম এক বসন্ত! যে বসন্ত জুড়ে কেবল মানুষের মৃত্যুভয় আর বেঁচে থাকার আকুতি। এসবে আমায় পাঠিয়ে দিলেন, [ বিস্তারিত ]
আমরা সভ্যতা বানিয়েছি আধুনিকীকরণ কামনার প্রতিফলনস্বরুপ। যখন যেভাবে প্রয়োজন সেটিকে রঙের প্রলেপনীয় তুলিতে রাঙিয়ে তুলেছি। সভ্যতার নতুন ইমারত নির্মাণ করেছি কিন্তু ভুল করেও পুরোনোকে আঁকড়ে ধরে থাকার বাসনাকে লালন করিনি। সাজানো সভ্যতায় আমাদের বাসনা একসময় পূর্ণতালাভ করেছে; ধীরেধীরে সেই রঙের প্রলেপও একদিন ফিকে হয়ে গিয়েছে। আসলে সভ্যতাগুলোর বিলুপ্তির পিছনে রয়েছে মানবের অস্তিত্ব রক্ষার লড়াই। নিজেদের [ বিস্তারিত ]
সকালে ঘুম থেকে ওঠে মোবাইলটা অন করে প্রথমেই ফেসবুকে টু মারা হলো, অনেকেরই দিনের প্রথম কাজ। তারপরই অনলাইনে থাকা আরও আরও সামাজিক সাইটে আনাগোনা-সহ নিজের দৈনন্দিন কাজ শুরু করেন অনেকেই। কিন্তু নিজের দৈনন্দিন কাজ কোনদিন গোল্লায় গেলেও ফেসবুকটাকে কেউ গোল্লায় যেতে দেয় না। কারণ বর্তমান সময়ে ফেসবুকটা ফেসবুক ব্যবহারকারীদের বুকের মধ্যিখানে কাঁঠালের আঠার মতো সবসময়ের [ বিস্তারিত ]

এখন অনেক রাত

সাবিনা ইয়াসমিন ১৮ আগস্ট ২০২১, বুধবার, ০২:০৯:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
আমি ভালো আছি ভালো থাকার মতো, যেভাবে ভালো থাকলে মানুষ অনুভূতি শূন্য হয়ে যায়, ঠিক তেমন ভালো। অথচ আমায় ভালো না রাখতে কত-ইনা আয়োজন চলে প্রকৃতির রঙে-ঢঙে! এখন অনেক রাত আমার জানালার কোনে এখনো চাঁদ আলো ছড়ায় কখনো আধা-কখনো ভরা পুর্ণিমায়, কখনো আবার অভিমানে ছুড়ে দেয় ঘোর অমাবস্যা/ প্রবল অন্ধকার ছুঁয়ে দিতে চায় নির্ঘুম দু'চোখের [ বিস্তারিত ]

লৌকিক অলৌকিক উনিশ রহস্য

রিতু জাহান ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১২:৫৫:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
রাতে বই পড়ছিলাম। হঠাৎ একটা ভিডিও আসলো ইনবক্সে। ভিডিওটা এরকম যে ওখানে এলোমেলো অনেকগুলো সংখ্যা ছিলো আপনি যে সংখ্যাটা মনে মনে ভাববেন এবং চোখ দিবেন সে অক্ষরটাই শুধু গায়েব হয়ে যাবে। আমিও খেলাটা শুরু করলাম। হ্যাঁ, সত্যিই কি অদ্ভুতভাবে সে সংখ্যাটা গায়েব হয়ে যাচ্ছিলো। আমি পরপর তিনবার গেমটা খেললাম। প্রতিবারই ভিডিওর সে চোখজোড়া মনে হচ্ছিলো [ বিস্তারিত ]
মুজিব মানে সতেজ তাজা প্রাণ,  মুজিব মানে চিরসবুজ বাংলার ঘ্রাণ।  মুজিব মানে অমর মৃত নয় এমন,  মুজিব মানে প্রতিবাদ বজ্র যেমন। মুজিব মানে বাঙালির মুক্তির মহানায়ক,  মুজিব মানে বাঙালির দুঃসময়ের সহায়ক।  মুজিব মানে বাংলার লাল-সবুজের পতাকা,  মুজিব মানে মুক্ত আকাশে উড়ন্ত বলাকা। মুজিব মানে প্রতিবাদী কণ্ঠস্বর বজ্রাঘাত, মুজিব মানে সোনার বাংলার সুপ্রভাত।  মুজিব মানে কৃষকের [ বিস্তারিত ]
আমি সবসময় ভাবি আমাদের মেয়েদের আসলে কতবার বিদায় হয়। কিংবা আমরা বাবা- মায়ের কাছে কতোবার ফিরে আসি। মনে হয় যতবার শশুরবাডি থেকে বাবার বাড়িতে আসা ততোবারই ফিরে আসা। আবার যতোবার চলে যাওয়া ততোবারই যেন কেঁদেকেঁটে বিদায় হওয়া। আর এতোগুলো বছর অন্যের ঘরে কাটে কিছুটা অজানায়, কিছুটা প্রেমে, কিছুটা সন্তানের টানে আর বাকিটা অভ্যাসে। মন কিন্তু [ বিস্তারিত ]

আহ্লাদী কৃষ্ণচূড়া

ছাইরাছ হেলাল ১৪ আগস্ট ২০২১, শনিবার, ০৫:১১:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য
  আকাশে জলভরা মেঘ, ফ্যাকাসে মলিন, তথাপি-তবুও যথারীতি কবিত্ব-ফবিত্ব ছাড়াই তো শরৎ এসে গেল স্পর্শ-বিভ্রম ও; স্বপ্ন-ধুতরা কুট কুট করে খেয়ে নিচ্ছে ভূত-ভবিষ্যৎ, একটু একটু করে,পরস্ত্রী-অন্ধকার প্রহেলিকার মত বিলাপ প্রহরের নীল-কান্নার ভান চালিয়ে। একটু তুখোড় চুমুর মতো ধ্রুব-শরৎ-ঝড় আমার চাই, হেঁজিপেঁজি এবং হাঁপানি বিহীন স্বতঃপ্রণোদিত উচ্ছ্বাসে অজস্রের সহস্র জীবন, সত্য সুন্দরে। ক্ষিপ্র কল্পতার নিয়মতান্ত্রিক গ্যাঁড়াকলের [ বিস্তারিত ]

এবারের শরৎ

ছাইরাছ হেলাল ১৩ আগস্ট ২০২১, শুক্রবার, ০৫:১১:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
  চকমকি পাথরের মত স্বপ্ন-ইচ্ছে পুষে রেখেছি আন্দোলিত বুকের মাঝে, নিরস তুষের আগুন-রতি, আধা ডুবন্ত তুষার-পিণ্ডে; নিরবিচ্ছিন্ন হৃদয়ে যত্নে রাখা স্বপ্ন গুলো ধোঁয়াশা হয়ে উড়ে যেতে চায়, যায়-ও; কখনও ফিরে আসে চকচকে দু’ধার জিহ্বা নিয়ে চায় এক চুমুক স্বেদ-রক্ত, পাজি পাজি নখগুলো উঁচিয়ে রাখে, চোখ গেলে দেবে বলে, যুদ্ধরতের যুদ্ধ যুদ্ধ খ্যালা। বৃষ্টি বেজে চলা [ বিস্তারিত ]

রাতের সূর্য

ছাইরাছ হেলাল ১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ০৫:১১:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য
  হৃদয়ের সবটুকু স্পন্দন, নৈঃশব্দে হেঁটে চলে যায়, বস্ত্রহীন তপ্ত রোদ্দুরে, খানাখন্দকে যেটুকু স্পন্দন-জল অগোচরে লুকিয়ে ছিল, শুষে নিয়েছে তার সবটুকু; স্বপ্নে ভরা, স্বপ্নে গড়া উচ্চাকাঙ্ক্ষার কী-বোর্ড, কী-বোর্ডের উচ্চাকাঙ্ক্ষা, যেভাবে যতটুকু পারি ছুটিয়েছি, নেপোলিয়নের পণে, সব কিছু শিখে নেবো, দেখে নেবো, দেখিয়ে দেবো! লিখে-ও ফেলবো! এ যেন বর্ষার আকাল বালখিল্যতা, অবুঝ কবির !! স্বপ্নের, স্বপ্নদের [ বিস্তারিত ]

ইস্যু ফেরিওয়ালা

মনির হোসেন মমি ১১ আগস্ট ২০২১, বুধবার, ০৯:৪৫:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
ইস্যু নিবেন ভাই ইস্যু আমি ইস্যু বেচে খাই ইস্যু নিবেননি ভাই ইস্যু আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই। গায়ে আমার সীলমারা ভাই ক্ষমতাসীন- যখন যে দল, ইস্যু আমার ভাইব্রাদার আত্মীয় স্বজন, একটা ইস্যু শেষ না হতেই ভাই আরেকটা রেডি করি, ইস্যুর চাপায় চেপে আমি জনতাকে করি কৌতুহলী। ইস্যু নিবেন ভাই ইস্যু আমি ইস্যু বেচে খাই ইস্যু নিবেননি [ বিস্তারিত ]

আর্কাইভ