মূল লেখায় যান

সারি-সারি ঝুলে আছে রাত-পোশাক অনেক, অজস্র, কিন্তু রাত কৈ!! কোন্‌ অভিসারে!! কোথায়!! চুনোপুঁটি-স্বপ্ন বা তীব্র শীতে জাপটে ধরা উষ্ণ-ঋতুর-বৈভব, স্নান-শরীরে লুকোবে কী-করে!! টুক-টুক করে হেঁটে-হেঁটে আসার শব্দ-খোঁজ!! উত্তেজক-স্তিমিত-চোখ, স্ফীত-ঠোঁট, কাচ-বারান্দায় বসে-বসে অপেক্ষার অবলোকন। কোন্‌ কৌটিল্য-কৌশলে এড়াবে!! অন্ত্যক্ষরণের মত আপসে-আপ ভেসে আসবে অনুভবের স্রোত বেয়ে, লেপ্টে যাওয়া লিপিস্টিক, চোখ-কাজল বিবর্ণতায় মলিন চিবুক, হতোদ্যম শরীরী আয়তনে!! আনন্দ-ক্লান্তির… [বিস্তারিত]

চিঠির উত্তর

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

যারা চিঠি পাঠিয়েছ, পাঠাও, পাঠাবে-ও; অক্ষাংশ-দ্রাঘিমাংশ মিলিয়েও হারানো ঠিকানা খুঁজে পাই-নি। উত্তর দিতে পারি-নি, শিথিল ভিড়ের বেলা শেষে পথ হারিয়েছে শেষের ঠিকানা, কালোত্তীর্ণ আয়ুষ্কাল নিয়ে-ও আসি-নি, শূন্যতার ভীষণ অবকাশ ভেদ করে আবারও বেড়ে উঠব পুনরুত্থানে; নির্বাক মূঢ়তা নিয়ে উত্তর লিখতে বসে যাব, ভাবী-কথনের পটুত্বে। [বিস্তারিত]

মৌনতা

রিতু জাহানএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

মৌনতা। আজ কোথাও বসন্ত সেজেছে, পূর্ণ উদ্যোমে জ্যোৎস্না প্লাবিত নীলমণি লতায় ছেয়ে যাওয়া ঐ হ্যালারবাস অরণ্যের মতো ফুরিয়েছে এ বেলার সব রুক্ষতা। শিশিরে ভিজে সজীবতায় ফিরেছে নতুন নতুন সব স্বপ্ন। গানের সব সুরও আজ সোজা পথে আমার এক চিলতে আকাশ, দিনক্ষণ না মিলিয়ে কেঁদে ওঠে মেঘের পরশে। অনন্তকাল ধরে গোপনে যে আবেগ ছিল শিকল পরানো,… [বিস্তারিত]

জিবনপথ

সৈয়দ আলী উল আমিনএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

মানুষের জীবনপথ কখনোই সরল পথে অগ্রসর হতে পারে না। আমাদের চলার পথে অনেক সমালোচক থাকবে, কিন্তু এসব সমালোচকদের মধ্যে বেশিরভাগ সমালোচক যারা মানুষ কি করেছে সেগুলো বিচার না করে মানুষ যখন কোন উক্তি করে এবং যেগুলো তাঁদের মনোপুত হয় না সেগুলোর সাহায্যে মানুষকে ধ্বংস করার চেষ্টা করে। আমার চলার পথেও এসব সমালোচক রা প্রবল ছিল… [বিস্তারিত]

প্রিয়তমা, রুনা আজ দশবছর পর তোমাকে চিঠি লিখছি ! জানো আমি অণ্য অন্য ছেলেদের মতো ছলনা করতে জানি না । মেসেছ ফোনে ন্যাকামি করতেও পারি না । শুধু দূর থেকেই ভালোবেসে গেছি !তোমার খোলা চুল ,টানা টানা চোখ শরীরের যৌবনের চাউনি সবটাই আমি কাছ থেকে অনুভব করি । আমি শুধু যৌনতা বা শারীরিকভাবে তোমাকে কোনোদিন… [বিস্তারিত]

গত কয়েকদিন ধরে, কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে, আর কাঁদার শক্তি নেই, কিন্তু বুকের ভেতর কষ্টটা একটুও কমে নাই৷ দাদু তুমি কই গেলা, এতোদিন যখন পারলা আর কয়েকটা দিন বেশী অপেক্ষা করতা আমার জন্য, এই কষ্ট কি কোনদিন ভুলতে পারব? তোমাকে শেষবারের মতো দেখতে না পাওয়ার কষ্ট, আজীবন কাঁদাবে আমাকে৷ জানো দাদু, মাত্র কয়েকটা… [বিস্তারিত]

আমার তখন সতের, তুমি আমার শিক্ষিকা, বিয়াল্লিশে, সেই-ই থেকে শুরু, আজও বয়ে যাচ্ছে জলপাই বনে। এ যেন একালের রহিম-রূপবান! তোমার তখন চার সন্তান (স্বামী সহ), সে এক মহা বিপত্তি! তখন তোমার চুয়ান্ন, আমি ঝড়ো ঊনত্রিশে, সময়ের বহু-ফোড় এড়িয়ে বড় সন্তান ফেলে বাকি তিনটি নিয়ে আহা, সে কী এক উত্তপ্ত উন্মাদনায় গাঁটছড়া বাঁধলে; নক্ষত্রের উজ্জ্বল উদ্ভাসে… [বিস্তারিত]

মরা-বাঁচা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

সে বলে, ‘আমি মরি নাইইই’ ‘আমিও না’, আমি বলি; কে-রাখে কার মরা-বাঁচার খবর! কে কার হিশেব রাখে, কেউ বেঁচে বেঁচে মরে, কেউ মরেই বাঁচে; আমি কিংবা সে, কেউ-ই মরিনি, মরবো-ও না, মরা কিংবা বাঁচা খুব-ই কঠিন এক খেলা, বুকে ছুড়ি-গাথা দিয়ে কর্কশ হাওয়ায় মৃত ভেবে বা মেরে ফেলে গেলে পাথরের অচেনা রাজ্যে! মরিনি, মরেনি সে-ও,… [বিস্তারিত]

আচ্ছা একদিন যদি

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

আমি তোমাকে খুঁজছি, নাকি আমাকে, ঠিক বুঝে পাচ্ছিনা! আচ্ছা তুমি কি বলতে পারবে সামনে এসে, আমার নামটি ধরে ডেকে বলবে, "এই মেয়ে তুমি আমাকেই খুঁজছো! কেবলই আমাকে!" আচ্ছা কতোদিন হলো কথা হচ্ছেনা? দিন, মাস নাকি বছর? তোমার উত্তাল জোয়ার আমাকে ভাসিয়ে নিচ্ছেনা, ভুলেই গেছি কবে জানি! আচ্ছা এখুনি চলে এসে আমাকে চমক দিয়ে টেনে নিতে… [বিস্তারিত]

আমি তখন ক্লাস ফোরের ছাত্র আর শর্মি ক্লাস সিক্সে। এই বয়সে আমার ছোটবেলার খেলার সাথী আমার জীবন থেকে হারিয়ে যায়। ১৯৭১ এর এপ্রিল মাসের ২৭ তারিখে আমাদের ছোট্ট শহরটিতে পাক সেনারা আসে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রায় ৮০% বাড়িঘরে। আমাদের আমার মানিক মামার পরিবার একসাথে আমাদের গ্রামের বাড়ি চলে যাই। মে মাসের শেষ পর্যন্ত… [বিস্তারিত]

ভুতদের ঘাগু-দাগী--পাঁড়মাতাল-আসামিরা সিথান পাল্টায় উপবাসের আড়াল ফেলে, আতর-সুবাস-গন্ধে ম-ম চারিদিক, ভাবখানা যেন কিনে নিয়েছে, এসমেআজম; হে ঈশ্বর, আমাকে তুলে নেও, পুঁতে ফেল পায়ের নীচে, আমি খুন হব বা খুনে, খুব সহসাই। হে উপবাসী ঈশ্বর, এ-ঢোকে গিলে ফেলে আমাকে, তৃষ্ণা মেটাও, এ-যাত্রা বেঁচে যাই!! এবার-ই শুধু বাঁচাও; [বিস্তারিত]

নিকোটিন সখা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

নিকোটিন সখ্যতার ভাগাভাগি আর-নয়, নিশিথের যন্ত্রণা-দগ্ধতাও নয়-আর, চোখ-ডুবিয়ে নোংরা ঘেটেছ, অসহ্য এ-দুর্ভোগ-দুর্বিপাক, যে যার পথে হেঁটে যাব নিঃশব্দের মত, আর ফেরা হবে-না, ফিরে-ফিরে তাকানো-ও-না, এক-চোখ খোঁজে গলি-ঘুপচি, অন্য চোখে মিথুন-মগ্নতা!! (শাখমৃগ)!! কলুষবাজ-কূপমণ্ডূক-অকালকুষ্মাণ্ড কাঁচুমাচু্র কূজন-কুটুম্ব!! তাও বলি, ঠিক আছে, চেঁছে-পুঁছে টেনেটুনে নিপুন হাতে, দিলাম মাফ করে; এক ঝাঁক লাম্পট্য! মনে রেখ, চোখ গেলে দেব এরপরে, জালি-বেতের… [বিস্তারিত]

ঘটনাটি গত কুরবানি ঈদের পরেরদিনের ঘটনা। ড্রাইভার ঈদের ছুটিতে বাড়িতে গেছে। সেদিন আবার ধানমন্ডিতে আপুর বাসায় দাওয়াত। আমার বাসা মিরপুরে, তাই ঠিক করেছি সিএনজি নিয়েই যাবো। কিন্তু আমার বড় ছেলে সৌমিক বলছে সে ড্রাইভ করে নিয়ে যাবে। যদিও আরও কয়েক বছর আগেই সে ড্রাইভিং শিখেছে, লাইসেন্সও নিতে চেয়েছে বেশ কয়েকবার। কিন্তু আমরা ইচ্ছে করেই লাইসেন্স… [বিস্তারিত]

একাপনা

ইঞ্জাএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

অন্ধকারময় ঐ আকাশের নিচে একলা আমি, অনুভূতি গুলোকে ভোতা করে দিয়ে চুপচাপ বসে থাকি কিন্তু অনুভূতি গুলো জ্বলজ্বল করে উঠলো, আকাশের তারা গুলোর মিটমিট করা আলো যেন বলছে, কেন একা থাকা, সাথী কই তোমার? মনে মনে বললাম, সাথী নেই, সাথী হিন আমি, একলা থাকি। কে বলেছে তুমি একা, আমরা আছি তোমার সাথে, ফিসফিসিয়ে জোনাকি জানিয়ে… [বিস্তারিত]

অচিন গাছ।

রিতু জাহানএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

ইতিহাস ও প্রাচীন সব জিনিস আমার খুবই প্রিয়। এক কথায় এসব প্রাচীন সব কিছুতেই আমার দুর্বলতা । আর তার সাথে যদি জড়িয়ে থাকে অলৌকিক কিছু তবে তা খুবই ভাল লাগে। বর্তমানে বরের পোষ্টিং সূত্রে কুড়িগ্রামে আছি। কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার টগরাইহাঁট জয়দেব হায়াৎ নামক স্থানে এই গাছটি আছে। এই গাছটি কবে থেকে এখানে আছে তা… [বিস্তারিত]