মহাকালের সুদীর্ঘ নিস্তব্ধতার পরে, নিঃশব্দ, কেন এলে? শেষের এই জরাজটিলতার বিভগ্ন প্রহরগুঞ্জনে!! ঘুমোতে যাব, কিংকর্তব্যবিমূঢ়তায় ঢাকা পড়ে যাচ্ছি শূন্যতার নিরর্থ প্রলাপে, ঘুমোই এবার? বলেছিলেতো সবকিছুই নাকি অন্তঃসারশূন্য, বস্তাপচা, টুকে-ফুকে লেখা হীনশব্দস্রোত! ঘুমোলাম; তবে দেখেনি যে জীবনচাঞ্চল্যের অহেতুক ভিড়ে কাশফুলের গায়ে অনন্যসাধারণ সোনালী সূর্যাস্ত, শতাব্দীপরম্পরায় অদ্বিতীয় রুপোলি নদীর শাঁই শাঁই জল স্রোতের জলকল্লোল, রাহুমুক্ত সাদা চাঁদ; [
বিস্তারিত ]