পেলবতার মধুস্পর্শে চিরআবৃতা তীব্র উলঙ্গতার আচ্ছাদনে, কারণের অকারণে দু’কুল ছাপানো উচ্ছলতা শেষে ফেলে রেখে ফেলে যাওয়া প্লাবনভুমি, ফিরে এসে খোঁজ নিয়েছ কি! নিজের ছায়া মাড়িয়ে পা ফেলে হাঁটা পথিক হেঁটে যায় দূরে আরও দূরে; মৃতেরা লুকায় কাফনে-কফিনে, অবাস্তব বাস্তবের স্বপ্নচোখে আশরীরি ভালোবাসা বেড়ায় ঘুরে নদীটির প্রবল দু’কুলে।