একাপনা

 

 

অন্ধকারময় ঐ আকাশের নিচে একলা আমি, অনুভূতি গুলোকে ভোতা করে দিয়ে চুপচাপ বসে থাকি
কিন্তু অনুভূতি গুলো জ্বলজ্বল করে উঠলো, আকাশের তারা গুলোর মিটমিট করা আলো যেন বলছে, কেন একা থাকা, সাথী কই তোমার?
মনে মনে বললাম, সাথী নেই, সাথী হিন আমি, একলা থাকি।
কে বলেছে তুমি একা, আমরা আছি তোমার সাথে, ফিসফিসিয়ে জোনাকি জানিয়ে গেল।
ভেঁপু আওয়াজ শুনে চমকে তাকালাম দূর নদীতে, ঠাহর করে দেখলাম মিটমিটে আলো জ্বালিয়ে নিজ পথে লঞ্চখানি, টর্চ লাইট এদিক সেদিক করে দিক খুঁজে এগিয়ে যায়।
অনেকক্ষণ চেয়ে রইলাম দূর নদী পথে, লঞ্চখানি এক সময় মিলিয়ে গেল রাতের অন্ধকারে, আমাকে একলা করে।
আমি নিজেকে আবার একলা মনে করি, কিন্তু ব্যাঙ গুলোর ঘ্যানঘ্যানানি একলা থাকতে দিলো কই, উঠে পড়লাম, যাবো বাড়ীর পথে।
হঠাৎ এক জ্বলজ্বলে চোখ দেখে চমকে উঠলাম, চোখটি এগিয়ে আসছে, আমার ঠোঁটের কোণে খেলে গেলো এক কোণিক হাসি।
শেরু পাড়ারই কুকুর, মাঝে মাঝে আমি খাওয়াই বলেই চিনে আমায়, হয়ত দূরে কোথাও বসে পাহারাই ছিলো, বুঝলাম আমি একলা থাকতে চাইলেও আমি একলা নই, সবাই আছে আমার সাথে।

মোট পড়েছেনঃ ১,৮৯৭জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. একলা থাকার মজাই আলাদা।ভাবনাগুলোকে যেমন ইচ্ছে সাজাতেঁ পারি।এ জনমে না হয় হলে একলা পর জনমে পাবে না কাউকে।লেখাটি এক কথায় চমৎকার।

  2. এমন একটি ছবির সাথে এমন লেখাই মানায়। লঞ্চের মতো দিক ফিরে পায় সবাই যখন ভালো লাগে।
    একা থাকতে খুব ভাল লাগে মাঝে মাঝে। কখনো কখনো এই কষ্টগুলোকে আমরা ইচ্ছে করেই লালন করি।
    যখন কেউ এমন করে পাশে থেকে নিরাপত্তা দেয় আলাদা এক শান্তিও হয় মনে, মনে মনে ভেবেই বসি, কেউ তো আছে!
    ভাইজু চমৎকার একটা লেখা লিখেছেন। আমারও লিখতে ইচ্ছে করছে এমন এক লেখা। অনুমতি দিলে লিখে ফেলব।

    1. মরি মরি, আমার বোন বলে কি, লেখার জন্য অনুমতি লাগে নাকি আপু, যিনি এতো সুন্দর ঘুচিয়ে মন্তব্য করেন, উনাকেই মানায় অসাধারণ ভাবে নিজ অনুভূতিকে প্রকাশ করতে।
      আপু অপেক্ষায় রইলাম আপনার একাপনা পড়তে। 🙂

  3. সুন্দর লেখা। চাইলেও একা থাকা যায়না আবার সবার মাঝে থেকেও একা হয়ে যায়। ছবির সাথে অনবদ্য কথার মিল রেখেছেন ভাইয়া। এরকম লেখা চাই, কিপিটাপ।

  4. একান্ত অনুভুতির লেখাটি সত্যি খুব ভাল লেগেছে,
    এই অনুভুতি তো আমারো,
    লেখাটি মনের ভিতর থেকে আসা বলেই সবার ভাল লাগছে।

    এমন লেখা লেখুন আরো।

মন্তব্য করুন