মৌনতা


মৌনতা।
আজ কোথাও বসন্ত সেজেছে, পূর্ণ উদ্যোমে
জ্যোৎস্না প্লাবিত নীলমণি লতায় ছেয়ে যাওয়া ঐ হ্যালারবাস অরণ্যের মতো
ফুরিয়েছে এ বেলার সব রুক্ষতা।
শিশিরে ভিজে সজীবতায় ফিরেছে নতুন নতুন সব স্বপ্ন।
গানের সব সুরও আজ সোজা পথে
আমার এক চিলতে আকাশ,
দিনক্ষণ না মিলিয়ে কেঁদে ওঠে মেঘের পরশে।
অনন্তকাল ধরে গোপনে যে আবেগ ছিল শিকল পরানো,
হঠাৎ সব পাহারা ভেঙে উঠে এসেছিল
ঝড়ো বেগে দিনক্ষণ না মিলিয়ে
আমার এক চিলতে আকাশে।
সব নিরবতা, অভিমান, রাগ ঘৃণা বইয়ের ভাজে তুলে রেখে, পাথর হৃদয়ও মোর
কেঁদে উঠছিল হেসে উঠেছিল সে ছায়ার পরশে।
আজ আবার বই এর ভাঁজ খুলে বসেছি
মনের যতো শত আবেগ মৌনতায় ডুবিয়ে দিয়েছি।
ঝুল বারান্দায় আজ আর কোনো অপেক্ষার প্রহর গুনি না।
আজ এ এক প্রহরের দূরত্ব অনন্তকালের মতো প্রতীক্ষা।

মোট পড়েছেনঃ ১,০৪৮জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. মৌনতার একান্ত অনুভুতি খুবই ভাল হয়েছে,
    নিঃসঙ্গতা ফুটিয়ে তুলতে পেরেছ ভাল ভাবেই।

    হ্যালারবাস অরণ্যের কথা এই প্রথম জানলাম
    কতকিছু জানো তুমি !!
    শুভ কামনা।

    1. খুবই ভাল লেগেছিল এই রহস্যঘেরা বসন্তের জ্যোৎস্না প্লাবিত অরণ্যের ছবিটি। লিখতে ইচ্ছে হলো তাই লিখে ফেললাম।
      মৌনতা নামটা দিয়ে একান্ত অনুভূতি দেখি এখানে মিলে গেলো।
      অননেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

  2. .অদ্ভুত সুন্দর হয়েছে নীলমণি লতার সাথে ব্লু-ফরেস্টের সাযুজ্য।
    প্রহর-দূরত্বকে অনন্তকালে নিয়ে গিয়ে প্রতীক্ষা সত্যি কঠিন এক ভাবনা!!
    ভাল বললাম এটিকে,
    আরও ভাল হতে পারত, হওয়াই উচিৎ, আমরা তেমন প্রতীক্ষা-ই করি।

    1. একান্ত অনুভূতি আমাকে দিয়ে হয় না। তাই লিখতে ভয় পাই।
      নীল এই অরণ্যটি মনে ধরেছে বেশ। তাই লিখতে ইচ্ছে করেছিল। ভাবছি এমন সব যায়গা নিয়েঅ ব ক ঠ যা পারি লিখ্খেই ছাড়ুম। যদি পাশে আমার প্রিয় সোনেলা থাকে।

  3. হ্যালারবাস অরণ্য আগে শুনিনি নামটা। তবে আপু তুমি কিন্তু তোমার নিজেকেও ছাড়িয়ে যাচ্ছো।
    কবিতাটা আগেই পড়েছিলাম। মন ভরিয়ে দিয়েছো।

    অনেক ভালো থেকো।

  4. কী সুন্দর এক অরণ্য! নীলের বিছানায় সবুজ আকাশ। এখানে শুয়ে শুয়ে এই কবিতাটা পড়তে পারলে বেশ হতো! আবহ টা যে তেমনই ফুঁটিয়েছ। খুবই সুন্দর হয়েছে কবিতাটা। এতো লেখো, আমায় কিছু দাওনা!!

    1. তোমার জন্য বুক ভরে রেখে দিয়েছি স্নেহ যতো। ভালবাসা। লেখা যা তা কিছু মনের অযথা কথা। ফুটে ওঠা মূল্যহীন আবেগ।
      আমার খুব ইচ্ছে হচ্ছিল ওখানেই চিৎকার করে পড়ে ফেলি এসব শব্দগুলো।
      কেমন আছো? ভাল থেকো সোনা।

মন্তব্য করুন