ভালোবাসা-ভালোবাসা

আমার তখন সতের, তুমি আমার শিক্ষিকা, বিয়াল্লিশে,
সেই-ই থেকে শুরু, আজও বয়ে যাচ্ছে জলপাই বনে।
এ যেন একালের রহিম-রূপবান!
তোমার তখন চার সন্তান (স্বামী সহ), সে এক মহা বিপত্তি!

তখন তোমার চুয়ান্ন, আমি ঝড়ো ঊনত্রিশে,
সময়ের বহু-ফোড় এড়িয়ে বড় সন্তান ফেলে বাকি তিনটি নিয়ে
আহা, সে কী এক উত্তপ্ত উন্মাদনায় গাঁটছড়া বাঁধলে;
নক্ষত্রের উজ্জ্বল উদ্ভাসে পথের মোড় আলোকিত করে;

আমি এখন ঊনচল্লিশে, ফরাসি কর্ণধার,
তুমি চৌষট্টিতে, ফার্স্ট লেডি এখন।

****************************************

To
France President——— Emmanuel Macron

মোট পড়েছেনঃ ৭১৯জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. সেদিন এই মজার প্রেমকাহিনীগুলো পড়ে হাসতে হাসতে অবস্থা খারাপ। কি প্রেমরে বাবা!
    পাগল ছাড়া আর কিছুই না। তবুও বলব, এ প্রেম টিকে থাক।
    প্রথম পড়ে ভাবছি ;? কি হচ্ছেটা কি?
    এমন কতো কতো প্রেম যে জলে ভাইসা গেলো! ;(

  2. বয়স জিনিসটা যে কী, “আমি একদিনও না দেখিলাম তারে!” আর প্রেম? উহা তো জন্মের পর থেকেই দেখে আসছি। প্রথম প্রেম আমার বাপি, তারপর আমার বুড়া। কেন যে বুড়াকে এতো ভালোবাসি! শুধু বুড়ার গল্প শুনতে চাইতাম। যাক এতো এতো প্রেম, কিন্তু এখনও বহাল তবিয়তে আছেন আমার বুড়া। যাক এবারে আসি অন্য প্রেমের কথায়; ইস বিল ক্লিনটনরে দেইখ্যা মনে বসন্তের হাওয়া বইলো। দুই বছর আগে ট্রুডোর লগে দেখা হইলো, আমি এক্কেরে সামনে আহা দেখি চারদিকে ভায়োলিন বাজছে আর বসন্তের হাওয়া। শেষে গানও গাইলাম “জ্বালাইয়া প্রেমের আগুণ কোথায় তুমি থাকো রে, দাওনা দেখা বন্ধু আমারে!” প্রেসিডেন্ট প্রেম বাদ দিলাম। রিচার্ড বাটন, প্যাট্রিক ডাফি, ডেভিড হ্যাসলহফ, ডার্ক বেনেডিক্ট, রিচার্ড ডিন এন্ডারসন কী ডুবাই না ডুবেছিলাম! আরও আছে, লিস্ট দিলে কয়েক ভাগে পোষ্ট দিতে হবে। তাই এটুকুই থাক।

    কুবিরাজ ভাই আমার বুড়া বলে গেছেন, “প্রেমের ফাঁদ পাতা ভূবনে, কে কোথা ধরা পড়ে কে জানে!” প্রেম জিন্দাবাদ! 😀
    কুবিতা ভালো লাগছে।

    1. সবই-তো বাতাসি প্রেমের মরা গপ্পো দেলেন, তাজা প্রেমের কথা বলুন।
      ফরাসি কর্ণধারের সত্য কাহিনী বললাম।
      আপনার বুড়া একলা কয় নাই, এখন এসব ডাল-ভাত।
      ভালুবাসাবাসি গড়িয়ে গড়িয়ে যায়, পারলে সে সব কিছু বলুন।

  3. ভালোবাসার নাই পরাজয়! বুঝতাম পারছি!!
    এরপর আয়ারল্যান্ড এর নতুন প্রাইম মিনিস্টারের (Leo Varadkar) প্রেম কাহানিও লিখে ফেলে আমাদের ধন্য করুন।

    1. যাউক এতদিনে যে বুঝছেন সেটাই বা কম কিসে!!
      বুঝলেই ভাল!!
      আয়ারল্যান্ড এর নতুন প্রাইম মিনিস্টার নিয়ে লেখা যাবে না,
      ঘাড়ে মাথা যে একটি-ই,

      1. লেখকরা ভয় পেলে দেশের কি হবে!!
        আগে দেখতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রাস্তায় নামতেন যখন কোন অন্যায় কিছু হোত। আজকাল তারা সাদা কালো বা নীল মার্কা নিয়ে বসে থাকে।
        লিখুন, কারন আপনি লেখক।

  4. মানুষে লেখার আর কিছু খুজে পায় না ? নাকি অন্যের প্রেম ভালুবাসা দেখে চোখ টাটায় ?
    মরন মরন… :D) :D)
    প্রেমে না মানে বয়স !!
    অনুপ্রেরনা তো পেয়ে গেলেন তো শুরু করে দিন :D) :D) :D)

    1. শুরুতো করতে-ই চাই, করিও, তবে এমন করে টেহে না,
      আশি বছরের কেউ ঝাঁপায়-ও না।
      প্রেমের ব্যাপার সবাই বোঝেও না জানেও না, চিঠি টানাটানি পর্যন্ত-ই থাহে!!
      অবশ্য-ই টাটায়, ভালুবাসা কী তাই তো চেখে দেখা হলো না।

  5. আপনি বয়স নিয়ে নাড়ানাড়ি করে একদম ভালু কাজ করেন নি। উহা পাগলদের কাজ। সাঁকো সুঁকো দেখলেই… না মানে, এ তো দুই বয়সের মাঝের সাঁকোই বটে।
    নকল ফকল করে আর কদ্দিন চলবেন? ঝড়ো ঊনত্রিশ যে পার হতে চললো, এবারে কিছু একটা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। বয়স নিয়ে একদম ভাবিনা, সবই দিলের কারবার। আপনি, আমি চাবি দেয়া পুতুল।
    জয় হোক ভালুবাসার। 🙂

    1. আমনের বয়স তো জানি না, তাই টানি-ও-নি!! অবশ্য এই আওতায় আপনি পড়ে গেলে মন্দ কী!!
      একটি সত্য ঘটনা সবাইকে মনে করিয়ে দিলাম, কাঠালের আঠার চেয়েও মারাত্মক আঠা!!
      জীবন তো নকলময়, তা মন্দ-ও নয়, তবে ঝাঁপা-ঝাঁপি করি, আর-ও ঝাঁপাবো-ও, কিন্তু এত এত ঝাঁপিয়ে-ও
      কিছুই লিখতে পারলাম না।
      হউক জয় ভালুবাসাবাসির!

      1. আর কী কী লিখতে চান? আমি ছাপাখানার লোক হলে দিস্তা দিস্তা ঝাপিয়ে দিতুম, মহাকাব্য তো নয়, মহাকবির প্রলয় কাব্য হয়ে যেতো। ঝাঁপাঝাঁপি শুধু লেখালেখির জন্য করতে কে কইছে আপনারে? অইজন্যেই তো গীবনে কিছুই হইলোনা, সব প্রেম কাগজে ভাসায় দিলেন, জীবন হইলো দোয়াতশূন্য ফাউন্টেনপেন।
        আমার বয়স নিয়া আমিই লিখবানে।কিসের আওতায় জানি কইলেন? আমার কাহিনী ওয়ানপিস, ফিল্ম ডিরেক্টার কোন বন্ধুবান্ধব থাকলে আওয়াজ দিয়েন। স্ক্রিপ্ট না হয় আপনিই লিখলেন। 🙂

      2. কিছুই ল্যাক্তারলাম না, কত ল্যাহা হাউ-কাউ করে!! কোন্ডা থুইয়া কোন্ডা ল্যাহি!!
        কী-না-কী ল্যাহি কিচ্ছু ঠিক নাই!!
        কচু গাছে কেটে কেটে ধার দিচ্ছি, দেখবেন ফট করে একদিন অকালে অকুলে
        ঝাঁপ দিয়ে ফেলব। তাতে মারে আল্লাহ রাখে কে হলে-ও তথাস্তু।
        আপনার সম্বন্ধে কিছু না জেনেই ফিকশন ধর্মী একখানা স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছি,
        অচিরেই প্রকাশিত হপে, অবশ্য আপনি অনুমতি দিলে সিরিয়াল ব্রেক করে আগেই দিয়ে দিতে পারি!!

মন্তব্য করুন