ক্যাটাগরি একান্ত অনুভূতি

বছরের প্রথম তুষারপাত দেখা !

রিমি রুম্মান ১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ০৯:৩৭:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য
এই শহরে আজ ভেজা সকাল। চারদিকে শুভ্র তুষার গলা শুরু হয়েছে।পথ-ঘাট ভেজা। সাথে ঝলমলে রোদ। অথচ গতকাল দিনভর তুষারপাত শেষে রাতভর বৃষ্টি হলো। ঝড়ো বাতাস বইলো। চললো ভোর অবধি। সকালে বাইরে খোলা আকাশের নিচে এসে দেখি বাড়ির সামনের চেরী গাছ হলদে পাতা সমেত ডাল ভেঙ্গে পড়ে আছে। মনটা বিষন্ন হলো। কেননা রোজ আসা যাওয়ার পথে [ বিস্তারিত ]

দীর্ঘ নীলসন্ধ্যা

রিতু জাহান ১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ০৯:৪৩:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
দূরচক্রবালে সমতল থেকে সম্পর্কহীন অপূর্ব নীলকুরিঞ্জি পাহাড় দীর্ঘ নিবিড় সন্ধ্যা কেটে এক নিষুথী রাত একা এ আমার নিবিড়তিমিরময় দীর্ঘ রাত দূরে গেয়ে যাওয়া প্রিয় গানের কিছু কলি "যদি আজ না ওঠে চাঁদ, তবে কি এসে যায় তাতে! একটা পুরো গানের সব কলি আমার তরে নাও হতে পারে। যতোটুকু আমার ভাবনার তলে, কেটে তাকে ভাগ করে [ বিস্তারিত ]
হ্যালো! হ্যালো!! হ্যালো!!! রিক্সাওয়ালাকে নিজের দিকে তাকাতে বাধ্য করতে কয়েক বার হ্যালো হ্যালো বলার পরও তিনি শুনছেন না।রিক্সাওয়ালা সোজা রিক্সা থামালেন এক অফিসের দরজায়।রিক্সায় আরোহী ভদ্রলোক অবাক!তার গন্তব্যের বিপরীতে চলে আসায় অনেকটা রাগ হয়েই বললেন। -আরে বেটা তোরে একটা চড় দিতে মন চায় বুঝলি,তুই যাবি আমার অফিসে আর তুই এলি এদিকে। -স্যার,রাগ কইরেন না...সময় শেষ [ বিস্তারিত ]

প্রিয় লেখকের জন্মদিনে…

রিফাত নওরিন ১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০৯:৪৬:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩ মন্তব্য
তিনি কেনো নেই, এর কোন ব্যাখ্যা কি হতে পারে ? একজন মহামানবের চলে যাওয়া আর বিক্ষত হৃদয়ের প্রবল অশ্রুপাত .. থমকে যাওয়া প্রচন্ড কল্পানুভূতি। জোছনায় লীন হতে গিয়েই ভাবি প্রিয় লেখকের কথা, বৃষ্টি ভেজা দিনের শুরুতেই হোক নয়তো সমুদ্রের পানিতে নামাই হোক, আপনার কথা মনে পড়বেই। এতোটা অসাধারণভাবে আমাদের কল্পনার জগতটা তৈরী করেছিলেন, ভাবতাম শুধু [ বিস্তারিত ]

“হুমায়ূন আহমেদ”

গালিবা ইয়াসমিন ১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০৯:০৮:১২অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৫ মন্তব্য
তুমি এসেছিলে মধ্যবিত্ত মধ্যবিত্তে আনন্দ দেখেছে বুঝেছে পরিবার খুঁজেছে আপনজনকে লিখেছ বই জয় করেছ মন আনন্দে কাটে সবার কিছুক্ষণ। একদিন ঠিকই বিদায় নিলে রইলে মনে চিরসবুজ হয়ে তাই আজও হিমু হাঁটে খালি পায়ে রূপা জড়ায় নীল শাড়ি গায়ে। "শুভ জন্মদিন" হুমায়ূন আহমেদ স্যার, ভালোবাসা নিবেন <3  (3 -গালিবা ইয়াসমিন (১৩/১১/২০১৮)

একটি ‘সে’ বিতং

ছাইরাছ হেলাল ১৩ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০৮:৩৬:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য
নক্ষত্রের বুকে/কোলে মাথা রেখে শুয়ে আছি অনন্ত কাল অনন্তের কাল, লবেজান হয়ে নয়; চেতন/অচেতন অবচেতনের কাছাকাছি সেই আদি থেকে অনন্তকাল অবধি, আড়মোড় ভেঙ্গে ভাবছি ভাবছি ফিরে যাব কী যাব-না একটু খেলতে কানামাছি; বুনো মাটির গন্ধ মেখে পথের বাঁকে গেঁথে থাকবো জগদ্দল পাথর হয়ে, ধাঁ ধাঁ লাগা অন্ধচোখে সোঁদা মাটির গন্ধ শুঁকে-শুঁকে শুষে ভরে নেব আজন্ম [ বিস্তারিত ]

আজ জন্মদিন তোমার

পথহারা পাখি ১২ নভেম্বর ২০১৮, সোমবার, ১১:৫০:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
১২ নভেম্বর। প্রথম যেদিন জানতে পেরেছিলাম তোমার জন্মদিন নভেম্বর মাসে, খুব খুশি লাগছিল। আর যখন জানলাম সেটা ১২ নভেম্বর, খুশি বেড়ে গিয়েছিলে কয়েকগুণ। কেননা আমার জন্মদিন ২১ নভেম্বর। ১২ আর ২১ একই দুটি অঙ্কের দুটি ভিন্ন প্রকাশ। অঙ্ক আর সংখ্যা নিয়ে মিল খুঁজে বেড়ানো আমার পুরনো অভ্যাস। আর বিশেষ দিনগুলোর তারিখের অঙ্কগুলো নিয়ে আগ্রহ আমার [ বিস্তারিত ]

বাক্সবন্দি

পথহারা পাখি ১০ নভেম্বর ২০১৮, শনিবার, ০১:২৯:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য
ছোটবেলায় মায়ের কাছে সবচেয়ে বেশি বকা আর মার খেতাম যে কারণে, সেটা হল গল্পের বই পড়া। খুব নেশা ছিল বই পড়ার। একটা বই শেষ না হওয়া পর্যন্ত না পারতাম ঘুমাতে, না পারতাম পড়াশোনায় মন বসাতে। কখনো পড়ার বইয়ের মাঝখানে রেখে, কখনো বিকেলে ঘুমের নাম করে, কখনোবা রাতে মা ঘুমিয়ে পড়লে! বই শেষ না হওয়া পর্যন্ত [ বিস্তারিত ]
[caption id="attachment_59265" align="aligncenter" width="294"] ফুলের দিব্যি...[/caption] একটি ভালোবাসার কবিতা লিখবো আজ। নিশ্চিত জানি প্রশ্নবাণ আমায় বিদ্ধ করবে, 'ভালোবাসার কবিতা কার উদ্দেশ্যে?' উত্তর খুঁজে বেড়াবো কিছুক্ষণ, একটু চমক রেখেই বলবো, 'আছে, আছে!' ততোক্ষণে আরোও কিছু উৎসুক দৃষ্টি আমার দিকে ভ্রু কুঁচকে চেয়ে থাকতেও পারে; অথবা, নয়-ও! কেউ কেউ বলবে 'ঢঙ!' যে যা ভাবুক, বলুক, আমার তাতে [ বিস্তারিত ]

বাঁশি বাজে ঐ দূরে

ছাইরাছ হেলাল ৬ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০২:৫০:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
রাত্রির শেষে, ভেজা স্বপ্নগুলো শীত-সকালের কুসুম রোদে পিঠ মেলে বসে, সামান্য উষ্ণতা নিয়ে, একটু উষ্ণ হবে বলে; উষ্ণতা হেসে বলে, নাও না যত্ত খুশি, তবে সাবধানে কিন্তু বাবু সোনা পুড়িয়ে ফেল-না যেন, তরতরিয়ে বেড়ে ওঠা সযত্ন ভালোবাসাগুলো। আলপথে রাখাল বালক হেঁটে যায় একাকী ঘাম-রৌদ্রে একাকার হয়ে, একটু জিরোতে চায় এবারে, বট-ছায়ায় বাঁশির সুরে।

সেই তুমি, অচেনা তুমি

পথহারা পাখি ৬ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০১:৫১:৪৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
শীতের ভোর। সূর্য তখনো পুরোপুরি জাগেনি। ঘন কুয়াশা। রাস্তা জনশূন্য। গাড়ীঘোড়াও বের হয়নি তেমন। এই সবকিছু ঠেলে ফেলে আমি ছুটে যেতাম তোমার কাছে, তোমার ডিউটি রুমে, যেখানে সারারাত তুমি নির্ঘুম কাটিয়েছো রোগীদের জন্য। ক্ষুধাপেটে হয়তো ঝিমুচ্ছো, তাই সাথে করে তোমার জন্য কিছু নাশতা নিতাম। কী যে ভালো লাগতো তোমার সেই ঘুমুঘুমু ফোলা চোখদুটো দেখতে। আর তোমার [ বিস্তারিত ]

ভাবনারাও ভাবায়……

আর্বনীল ৫ নভেম্বর ২০১৮, সোমবার, ১০:৩৬:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য
ছেলেটা সিগারেট জ্বালিয়ে বারান্দায় বসে বসে ভাবছে দীর্ঘদিনের সংসার জীবনে একই মানুষের সাথে প্রায় একই রকম ভাবে থাকতে থাকতে কেমন একঘেয়েমি চলে আসছে। সারাক্ষণ একই মানুষের সাথে ল্যাপ্টে থাকাটা মোটেও আনন্দের নয়। তাই এবার শীতে একা দূরে কিছুদিন কাটিয়ে আসলে মন্দ হয়না। জীবনের স্বাদ একটু পালটানো দরকার। ঐদিকে মেয়েটা পাশের বাসার ভাবীর সাথে গল্পগুজব শেষে [ বিস্তারিত ]

হেফাজত সমাচার!

মারজানা ফেরদৌস রুবা ৫ নভেম্বর ২০১৮, সোমবার, ০৯:৪০:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি, এদেশ ১২ মন্তব্য
রাজনীতিতে দাবার চালে যে যতো পরিপক্ক, খেলা তার পক্ষেই যায়। মাত্র পাঁচ বছরের ব্যবধানে পুরো ব্যাপারটা বিপরীতমুখী অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে! রাজনৈতিক ক্যারিশমাটা এখানেই। যদিও আপাত দৃষ্টিতে এই অবস্থানের নেগেটিভ দিকটাই আমরা চোখেচোখে দেখতে পাচ্ছি, কিন্তু পজিটিভ সুফলটা ভোগ করতে আমাদের বোধহয় আরও ১০/১৫ বছর অপেক্ষা করতে হবে। আমি নিশ্চিত এই কটা লাইন পড়েই আপনারা আমার [ বিস্তারিত ]

ভালোবাসার দেশটা আমার

রিমি রুম্মান ৩ নভেম্বর ২০১৮, শনিবার, ০৮:৩৬:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
বাড়ির পাশেই বিশাল শপিংমল। হাঁটাপথের দূরত্ব। নানান ব্র্যান্ডের পোশাকের দোকানে ভরপুর। মেসি, জেসিপেনি, গ্যাপ, এইচ এন্ড এম ...। কোন এক বিচিত্র কারনে চমৎকার এবং আরামদায়ক কোন পোশাক পছন্দ করে যখন বাড়ি ফিরি, তখন নজরে আসে লেবেলে লেখা 'মেইড ইন বাংলাদেশ'। কাকতালীয়ভাবে দীর্ঘ দুইযুগের প্রবাস জীবনে এমনটি ঘটেছে একবার নয়, দু'বার নয়, বহু বহুবার। এই ভেবে [ বিস্তারিত ]
যত বৈচিত্র্য আছে প্রকৃতিতে, মানব জিবনে বৈচিত্র্য কোন অংশেই কম কিসে?  সবই আছে মানুষের খাচে খাচে জিবনের পরতে পরতে। বিয়ে হয়ত জিবনের একটি অন্যতম একটি অধ্যায়। যা প্রত্যেক যুবক-যুবতীর আকাঙ্ক্ষিত, জিবনে এই পর্বে যাওয়ার ইচ্ছা থেকে থাকে। শিশুকাল, বালক তাঁর পর আসে যুবকত্ব। সে মহিমায় গ্রাচুয়েট বা গ্রাচুয়েত্তর পড়ার সময় অনেক অনেক রঙ্গিন ও ডানাকাটা [ বিস্তারিত ]

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্কাইভ