উপলব্ধি

_স্মৃতির খাতায় যোগ করেছি চব্বিশ ঘন্টা

  • ছিলাম
  • থাকবো
  • আছি ?
  • জানিনা…

 

 

মোট পড়েছেনঃ ১,১৪০জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

      1. পরিচিত ওঝা ফোজা কেউ থাকলে ঝাড়ফুঁক নেন দয়া করে। কঠিন কুবির বাতাস লাগছে আপনারও। দূরে দূরে থাকেন, এ বাতাস কঠিন বাতাস।

        ঝাড়ফুঁক এর ব্যবস্থা করেন, পাঠকের চান্দি চান্দির জায়গায় থাকতে দিন।

    1. ঠিক ধরেছেন অপার্থিব। অস্তিত্বের সবচেয়ে মৌলিক আর গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকের জীবনে একবার না একবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। কারো কাছে উত্তর থাকে, কেউ খুঁজে নেয়।

      শুভ কামনা 🌹🌹

  1. সোনেলার সম্ভবতঃ সব চেয়ে কম শব্দের পোষ্ট।এ ক্ষেত্রে এ পোষ্ট স্বরণীয় হয়ে থাকবে-ছিলাম-অতীত,আছি-বর্তমান আর থাকবো- ভবিষৎ এরপর জানি না-অনন্ত জীবনের সন্ধ্যানে।চমৎকার লিখেছেন কবি।

    1. আপনার কাছেতো এটাই মনে হবে।

      চোখ লাল হলে আপনজনেরা ভাবে কেঁদে লাল হয়েছে, শত্রুরা ভাবে রাগের কারণে লাল দেখাচ্ছে,
      আর ডাক্তারের সামনে গেলে ডাক্তার বুঝে নেয় ভাইরাসের সংক্রমণ। অক্ষর সংখ্যা ২৭ ! এটাও গুনে বের করে
      ফেলেছেন? রহস্য আর কিছু বাকি রাখা গেলো না!! 😰😰

      1. আড়াল চোখ তো বটেই, নইলে লাল হবে কেন? বেগুনি বা নীল হতে পারতো। আপনার প্যাঁচার চোখের জানি কি কালার ছিলো? লাল আর হলুদ !!

    1. আমরা বন্দিই থাকি। সৃষ্টির শুরুতেই প্রান পাখিটা দেহের খাঁচায় বন্দি হয়ে আসে। তারপর একদিন যখন মুক্তি পায় তখন উড়ে যায় সেখানে, যেখান থেকে এসেছিলো।

      ভালো থাকবেন ভাইজান 🌹🌹

  2. _স্মৃতির খাতায় যোগ করেছি শত সহস্র বছর

    ছিলাম আদি মানব, গ্রীক উপাখ্যানের সমস্ত প্রেমিক/ প্রেমিকা, বেহুলা লক্ষ্মীন্দর, লাইলি মজনু হয়ে
    থাকবো সেভাবেই যেভাবে মরে গিয়ে বেঁচে উঠেছি বার বার
    আছি তো অবশ্যই বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোন অঙ্গের ফিরে পাওয়ার পূর্নতায়
    জানিনা বললেই হয় না শেষ, শেষ বলে কিছু নেই, সমাপ্তিতেই সমাপ্ত না, নতুন উপাখ্যানের প্রারম্ভ তা।

    সোনেলায় প্রকাশিত সবচেয়ে ছোট পোষ্টের মধ্যে এত কিছু আছে!

    1. সোনেলায় প্রকাশিত সবচেয়ে ছোটো এই লেখায় কিছু থাকুক বা না থাকুক, আপনার মাঝারি সাইজের মন্তব্যে বিশাল কিছু দেখতে পাচ্ছি। স্মৃতির পাতায় চব্বিশ ঘন্টার জায়গায় শত সহস্র বছর কিভাবে আনলেন কিছুই বুঝলাম না !!

      মন্তব্যের ভিতরে একবার গেলেন গ্রীক, তারপর চলে গেলেন বেহুলার বাসর ঘরে, ঐখানে না থেমে আবার দৌড় দিলেন লাইলী–মজনুর মরুভূমিতে !!

      কেন জানি মনে হচ্ছে এটা আপনি কমেন্ট দেয়ার জন্যে লেখেননি। ব্যাপারকি? হঠাৎ এমন কমেন্টের রহস্য কি ?

      1. আপনার এই পাঁচ লাইনের লেখার মাঝে আমি জন্মজন্মান্তর কিছু একটা পেয়েছি।
        এই বিষয়টা যেন আমারই, আমার লেখা লেখি বা পড়ার সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে জন্মান্তর।
        আমি জন্মান্তরের লেখায় নিজেকে মনে হয় উজার করে দিতে পাড়ি।
        এমন লেখা যখন লিখি, তখন আমি আমার বর্তমানের সাথে শত সহস্র বছরের কাউকে অনুভব করি, যে আমাকে দিয়ে এসব লেখা লেখিয়ে নেয়।
        কেন জানি মনে হয়, আমার জন্মান্তর হচ্ছে, কখনো ইউরোপ, কখনো আফ্রিকা, আমেরিকা মহাদেশে।
        কখনো এশিয়ার বিভিন্ন দেশে, আমাদের দেশে।
        হয়ত প্রিয় বিষয় নিয়ে লিখতে বসলে, লেখার একেবারে গভীরে প্রবেশ করি আমি, তাই এমন মনে হতে পারে।

        ‘ আমি আমি না ‘ সিরিজে এমন প্রায় সাতটি লেখা আছে আমার সোনেলায়। যে লেখা গুলোতে আমি খুব আনন্দ নিয়ে ছিলাম।

        আপনি ঠিকই ধরেছেন, আমি জন্মান্তরের লেখায় ফিরতে চাচ্ছি আবার। লিখে ফেলবো খুব শীঘ্র।

        আপনি নতুন লেখা দিচ্ছেন না কেন?
        অপেক্ষায় আছি আপনার লেখার জন্য।
        শুভ কামনা।

  3. অল্প ক’টি শব্দেই বুঝিয়ে দিলেন জীবনের মানে। এর উত্তর আমার জানা নেই, তবে প্রত্যেক মানুষের জন্য অমোঘ সত্য।

    ভালো থাকবেন আপু।🌹

    1. কখনো বাস্তবতা খুব নির্মম হয় আর অমোঘ সত্য গুলো হয় দুর্ভেদ্য। আপন সত্বা আপন অস্তিত্বের মাঝে আছে কি নেই এই প্রশ্নটা অবান্তর মনে হলেও আমরা কোনো না কোনো সময় প্রশ্নের উত্তর খুঁজতে থাকি।

      আপনিও খুব ভালো থাকুন, দোয়া ও শুভকামনা রইলো 🌹🌹

মন্তব্য করুন