প্রেম

প্রেম কি?একটু চোখাচোখি,লুকোচুরি,তাকে নিয়ে সারাক্ষণ ভাবা,ছোট ছোট লাইনের চিঠিগুলো লুকিয়ে লুকিয়ে পড়া!

রাস্তায় দেখা হলে মস্তিষ্কের নিউরণের ততপরতা বেড়ে যাওয়া!আবার দেখা না হলে,সবকিছু থেকেও কি জানি নাই ,মনে হওয়া!

রাধা রাধা ভাব!কৃষ্ণের বাঁশি শুনলেই হলো।সবকাজ বাদ!তাকে একটু দেখতেই হবে!

প্রেম চলছে চার বছর,পাঁচ বছর!এই মেয়ের যখন অন্যখানে বিয়ে ঠিক হবে,তখন সীতার মতো অগ্নিপরীক্ষায় যেতে হয়।

ছেলেরা হয়ে যায় রাম!ছেলেদের পরীক্ষায় পরতে হবেনা!

এক আল্লাহ্‌র সৃষ্টি!আমি নারী বলে দুই নিয়ম!সতীত্বের পরীক্ষা দিতে হবে!

তুমি,ছেলে রাম!তোমার সাতখুন মাফ!তুমি হাদীস ঘেটে বলো,”চারটা পর্যন্ত বিয়ে করা যাবে!”

মুখে তিন তালাক বললেই তালাক!

তারপর হিল্লা বিয়ে!

আজব নিয়ম!আজব সংসারে!

একই রক্ত প্রবাহিত !আমার বেশি কথা বলা যাবে না!গলা ছেড়ে কাঁদা যাবেনা!

Frailty thy name of woman!

মোট পড়েছেনঃ ১,১৫২জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. কী লিখলেন! মেয়েদের সবকিছুতেই বারণ। যুগ যুগ ধরে চলে আসছে। আর আশা করি এভাবেই চলতে থাকবে। এ যুগে কোনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসবেন না, না আসবেন রোকেয়া সাখাওয়াত হোসেন। কারণ এখন উনারা এলে তাঁদেরকে বাঁঁচতেই দেবেনা এ সমাজ।

    ভালো লিখেছেন।

  2. ছেলেরা মিথ্যে বলেনা কখনো, বলতেই পারেনা! ঘরের বউ কখনো সত্য কি জানতেই পারেনা। হররোজ দেখে যাওয়া রকমফেরে বৈষম্য। সমাধান….. কখনো কি আছে বা পাওয়া যাবে? চারপাশে নিত্য দেখে যাচ্ছি এরকমটা। এখনো বিরাম নেই। ঘর আর বাইরের দুই রুপেই চলছে অবস্থার ঘটনাপ্রবাহ।
    সমসাময়িক বলবো না প্রতিনিয়ত চলমান ঘটনা প্রবাহ। ভালো লিখেছেন।শুভ কামনা।

  3. প্রেমে পড়ার একটা সুখ আছে।
    সে প্রেম স্বার্থক না হওয়াই ভালো। প্রচন্ড ভালবাসায় দুঃখ পাওয়া নাকি সুখের। বলেছিলো কেউ একজন।
    মেয়েদের পরীক্ষা দিতে হয় কেনো? আর এ পরীক্ষা কিন্তু আমরা মেয়েরাই মেয়েদের কাছে দেই।
    চারটা বিয়ে করবে পুরুষ কিন্তু চারটা নারীকেই। আমার ইদানিং কোনো ক্ষোভ নেই চির অহংকারীী পুরুষের উপর। কারণ, তাকে অহংকারী করেছি আমরাই।
    লেখায়া কমার পরে একটু স্পেস দিলে আরো চমৎকার হবে লেখা।
    শুভ কামনা। বেশ লিখেন আপনি।

  4. আপনার লেখায় এটা আমার প্রথম মন্তব্য, তাই শুরুতেই স্বাগতম জানাচ্ছি। সুস্বাগতম।

    লেখাটি নিয়ে বলতে গেলে আমার কাছে একটু এলোমেলো লেগেছে। শুরুতে প্রেম নিয়ে লিখেছেন, এরপর নারীর প্রসংগ। দুটো ভিন্ন টপিক্সে লিখতে চেয়েছিলেন হয়তো। লিখুন আরো অনেক। সাথেই থাকবেন আশা করি সোনেলার।

  5. ছোট লেখায় ভালো একটি বক্তব্য নিয়ে এলেন,
    মানুষের মাঝে একই রক্ত প্রবাহিত হলেও, নারীদের জন্য ভিন্ন নিয়ম চালু আছে সৃষ্টির প্রথম থেকেই।

    আরো লিখুন, অন্যের লেখাও পড়ুন, মন্তব্য দিয়ে অন্যদের উৎসাহিত করুণ।

  6. বাহুডোরে শক্ত পুরুষ কিন্তু মানসিক, নিতিবাক্যে, মানবতায় তত শক্ত নয়। একটি গানের লিঙ্ক দিলাম, অন্যমনে ভাব্বেন না। দেহ তত্বের গান।
    https://youtu.be/dnLeoLFfEYg

মন্তব্য করুন