দেয়াল ঝুলে আছে দেয়ালের গায়ে, লেপ্টে লেপ্টে, দেয়ালে ঝুলে আছে ফেলে আসা জীবনের করুন মানচিত্র; দেয়ালে ঝুলে আছে নিরুপায় ঝড়-পালানো মানুষের প্রতিচ্ছবি সামান্য একটু আশ্রয়-প্রত্যাশা। ক্রুর দেয়াল আড়ালে হাসে, অপেক্ষার জাল ফেলে, বিষদাঁত লুকিয়ে, এবারে সে নেবে তীব্র প্রতিশোধ আগুনের লেলিহান শিখা জ্বেলে, এক নিমিষে; নিয়েছে; মুহূর্তে কেড়েছে অসহায় প্রাণ, প্রাণের আকুতি ঠেলে ফেলে; কিন্তু… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
যদি মেঘ হতে পারি-- বৃষ্টি নেবোনা। যদি রৌদ্র হতে পারি! হেসে খেলে পার হবো দীর্ঘ পথের ক্লান্তি! যতই থাকুক পোড়া অক্ষরের বায়না --- ভুলেই যাবো, অঙ্গার ছিলো হোতা!! যদি সময় করতে পারি.... শর্তগুলোকে লোপাট করে কপাট দেবো চোখের আড়ে। নক্ষত্র ভরা নীল তলে রেখে যাবো স্মৃতির আয়না। যদি সুযোগ পাই বলতে -- বিষণ্ন বেলার কাব্য… [বিস্তারিত]
দাঁতে দাঁত চেপে, খাতার শাদা পৃষ্ঠা তামাশা জুড়ে রাখে, বিষণ্ণ নয়নে চোখ ফেলে রাখি, কোন কিছুই লেখা হয়ে ওঠে না; মুস্কিল আসানের ধন্বন্তরি বটিকার খোঁজ পাই না; অথচ, কী যেন, কিছু একটা যেন লিখতে চাই, পারছি না; এই তো কালকেও বিশ্রী কিছু একটি লিখেছি এই-ই খানে ব্যত্যয়হীন ভাবে; লিখেছি যেমন অজস্র পচা, আগেও, এখানে। অটুট… [বিস্তারিত]
বিনিদ্র-রাত জেগে থাকে একাকী-নিঃসঙ্গতার ঘূর্ণাবর্তে একাকীর-আনন্দ-অবিশ্রামে, শান্ত শীতল নৈশব্দের নিঃশব্দতার সাথে ঘুরে-ফিরে-হাসে-খেলে সাড়া উঠোনের দূরতম-আলপনার আনাচকানাচ জুড়ে। এক ফুঁয়ে নিভে না-যাওয়া এই নিদাঘের মাসে। অন্ধকার আর দাহ-তাপের তুমুল ঢেউ বন্ধ জানলায় টঙ্কার তোলে, ফণি এড়িয়ে বর্ষার উজান-পাখি দূরে দাড়িয় দাঁতে দাঁত রাখে, ছায়-ফাঁদের ফাঁক গলিয়ে অকস্মাৎ জাদুমন্ত্র বলে বৃষ্টি-হীন তৃষ্ণা-সড়কে হুড়মুড় বাণ-বৃষ্টি! সে আসবেই দিনক্ষণ… [বিস্তারিত]
আমার গাইটের কাপড় কেনার একটা নেশা আছে। এক অদ্ভুত নেশা বলা যায়। গাইটের কাপড় বলতে বোঝায়, ঝুট কাপড়। কম দামে ভালো ভালো কিছু জিনিস আমি খুঁজে বের করি। বাসায় এটা নিয়ে আমাকে কথা যে কম বেশি শুনতে হয় না তা নয়, শুনতে হয়। এখন ওরাও অভ্যস্ত হয়ে গেছে। কিছুদিন আগে একটা সাদা কাপড় কিনেছি তা… [বিস্তারিত]
বাবার পাঠানো ইফতারি নিয়ে শ্বশুর বাড়িতে গালমন্দ, নববধূর আত্মহত্যা! https://www.ppbd.news/whole-country/106330 ঘটনাটি সিলেটের জৈন্তাপুরে ঘটেছে। 'প্রথা' নামের জগদ্দল পাথরের নিচে আর কতো বলি হবে এদেশের নারীরা? সামাজিক রীতিনীতির নামে চাপানো এসব নিয়মের বেড়াজাল ভাঙতে আর কতোকাল লাগবে? এই মেয়েটা অল্পবয়সী বলেই হয়তো মনস্তাত্ত্বিক দুর্বলতার কারণে সহ্য করতে পারেনি শ্বশুরবাড়ির গালমন্দ। আর অল্পবয়সী-ই বা বলছি কেনো? এদেশে… [বিস্তারিত]
ফাগুন, ভালো আছো? যেমনই থাকো, এই চিঠি পড়ে ভালো থাকবে জানি। ভাবছো হঠাৎ আমার কি হলো ! যে আমি তোমাকে প্রতি বসন্তে চিঠি লিখতে ভুলে যাই, সেই আমি গ্রীষ্মকালে চিঠি লিখেছি কেন ! হাহা শোনো, সোনেলা ব্লগে ঈদের জন্যে ম্যাগাজিন তৈরী হচ্ছে। একটা উৎসব উৎসব ভাব। এমনিতে তো তোমাকে চিঠি লেখার সুযোগ পাইনা, কই থাকো… [বিস্তারিত]
খুব ছোট বেলা থেকে যেই বেড়াতে আসতো, তাঁদের সাথে বেড়াতে যেতে ভীষণ কান্না জুড়ে দিতাম। মনে পড়লে এখনো বোকা বোকা লাগে। আব্বা বরধরক ধরে মার লাগাতেন, তবে শান্ত হতাম। আম্মা নানা বাড়ি যাবার কথা বললেই আব্বা সহজে রাজি হতে চাইতেন না। আব্বা'র ধারনা ছিলো নানা বাড়ি গেলেই হয়তো কোনো অসুখ বিসুখ করবে। আবার আরো একটা… [বিস্তারিত]
---বাবু তুমি কী রোযা রাখছো?? ---জ্বী, আজ আমি তিনটা রোযা রাখছি। ----কী! তুমি আজ তিনটা রোযা রাখছো? ---আম্মু বলছে আমি আজ যতবার খাব, ততটা রোযা হবে আমার। আমি আজ ভোর রাতে খেয়েছি ত্য তাই আজ তিন রোযা। {ইফতার কিনতে গিয়ে রাস্তায় এক পিচ্চির সাথে দেখা তাকে প্রশ্ন করতেই সে এরকম উত্তর দিল} মনে পড়ে, তখন… [বিস্তারিত]
রমজান এলে লোভের রাক্ষস তেল-মাখা-শরীর নিয়ে জিরোনো-শেষে বসে যায় ধীর স্থিরতায়, খেয়ে ফেলবে পৃথিবীর সকল লব্য-চোষ্য-লেহ-পেয়, প্রতিটি অবশিষ্ট থেকে উচ্ছিষ্ট, ইট, কাঠ, পাথর, লেখাজোকা, ডায়াপার, ভাঙ্গা চশমা, শিশুর খেলনা, ঘড়ি, কসমেটিক থেকে সোনা-দানা, কাঁচা বাজার থেকে সুউচ্চ শপিং মল; গম গম করে আওয়াজ ওঠে, চাই আরও চাই, এ যেন বিধাতার দেয়া আজন্ম রেওয়াজ!! হাত-কুড়ালে পেট… [বিস্তারিত]
স্বাভাবিক ভাবে গ্রহন করতে না পারাঃ বিভিন্ন কারণে আমরা কোন কিছুকে সহজ ভাবে নিতে ভুলে গিয়েছি। কারণ হতে পারে সামাজিক অস্থিরতা, অবিশ্বাস, অন্যায়, অব্যবস্থাপনাকে মেনে নেয়া, বিচারহীনতা, স্বার্থপরতা সহ আরো অনেক কিছু। যেমন বছর দুই আগে আমাদের সোনেলা ব্লগ সাইট হ্যাক করার চেষ্টা হয়েছিল। প্রথমে মুল সাইট, এতে ব্যার্থ হয়ে মডারেটরদের আইডি হ্যাক করার চেষ্টা।… [বিস্তারিত]
অনাকাঙ্ক্ষিত ঘটনা গুলো, অনাকাঙ্ক্ষিত সময়ে সংঘটিত হয়।যখন আমি পরিবারকে সামলাতে ব্যাস্ত, তখন তুমি বিয়ে নিয়ে চিন্তিত।যখন আমি ভবিষ্যত নিয়ে চিন্তিত, তখন তুমি আমার উপার্জন নিয়ে ক্ষিপ্ত।তোমার বিয়ে ঠিক যেদিন হলো, সেদিন তুমি আমাকে বললে কিছু একটা করো। আমি বললাম,চিন্তা করোনা।যেদিন তোমার এনগেজমেন্ট, তুমি বললা সব কি শেষ? আমি বললাম ধৈর্য ধরো। কাল তোমার বিয়ে,তুমি বললে… [বিস্তারিত]
আজ ২৫'শে বৈশাখ, প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে ভীষণভাবে প্রভাবিত করে রাখে জীবনের প্রতিটি স্তরে।বুঝতে শেখার পর থেকে আজ অবধি জীবনের প্রতিটি অনুভূতির প্রকাশে তার লিখার সান্নিধ্য পেয়েছি। দৈনন্দিন জীবনাচরণের প্রায় প্রতিটা ক্ষেত্রে তার লিখায় আশ্রয় খুঁজেছি। তিনি যেনো অপার সান্তনা আর শুভেচ্ছা ছড়িয়ে দিয়েছেন অকৃপণ ভাবে। বোধ করি অধিকাংশ বাঙালি হৃদয়ে… [বিস্তারিত]
ব্লগ নিয়ে লিখতে হলে প্রথমেই জানতে হবে ব্লগ কি ? ব্লগ সম্পর্কে অনেক কিছু জানি তা নয়, তবে যতটুকু জানি/ বুঝি তা থেকেই বলার চেষ্টা করবো। ব্লগ হচ্ছে ডায়েরি লেখার মতো। নিজের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সমূহ নিজস্ব দৃষ্টি ভঙ্গিতে বিচার বিশ্লেষণ করে লেখার মাধ্যমে অন্যদের জানানোটাই হলো ব্লগ। যিনি ব্লগ লিখেন তাকে… [বিস্তারিত]
কাওরান(কারওয়ান) বাজারে গিয়েছি। একটা ছোট ফ্যান কিনবো। দোতলার “ইলেকট্রিক মার্কেটে” উঠে কিনে ফেললাম ৩৬” একখানা City Fantasy Fan. নীচে নেমে মোটর সাইকেলের একপাশে বাক্সসহ কষে বেঁধে অল্পকিছু দূর আসতেই মনে পড়ল আম্মা তেঁতুল নিতে বলেছে। রাস্তার পাশেই বসে বিক্রি করছিল। কিন্তু খোসাসহ তেঁতুল নেবো না ছেলা তেঁতুল নেবো সেটা বুঝতে পারছিলাম না। তাই আম্মাকে ফোন… [বিস্তারিত]










